Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

যে নিরাপত্তামূলক বিধি ব্যবস্থা ছারা এই সমাজ বিধিবদ্ধ, তা হলো, “হে মোমেনরা! তোমাদের কাছে যদি কোনো অসৎ লোক কোনো খবর নিয়ে আসে, তাহলে তার সত্যাসত্য যাচাই ও তদন্ত করো। যাতে নিজেদের অজান্তে কোনো গোষ্ঠীকে তোমরা ক্ষতিগ্রস্ত করে না বসো এবং তারপর নিজেদের করা কর্মের জন্যে লঙ্জিত না হও ।' (সূরা আল হুজুরাত ৬) “হে মোমেনরা! ধারণা ও অনুমান করা থেকে বেশী করে সংযম অবলম্বন করো । কোনো |. কোনো ধারণা ও অনুমান গুনাহ । আর অন্যের দোষ খুঁজে বেড়িও না। (সুরা আল হুজুরাত ১২) “হে মোমেনরা! তোমরা অপরের বাড়ীতে অখিম সংবাদ না দিয়ে ও তার অধিবাসীদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না।' (সূরা আন নূর ২৭) 'প্রত্যেক মুসলমানের জন্যে অন্য মুসলমানের জান মাল ও ইযযত সম্মানার্থ।' সহীহ আল বোখারী, সহীহ মুসলিম ও মোয়াত্তায়ে ইমাম মালেক) এই পরিচ্ছন্ন পাপাচারমুক্ত সমাজে অশ্লীলতা ও বেহায়াপনার প্রচলন থাকে না । খারাপ কাজের উষ্কানী ও প্রলোভনের হাতছানি থাকে না। অরাজকতা, বিশৃংখলা ও নির্যাতন নিপীড়ন চলে না। বেপর্দা চালচলনের প্রসার ঘটে না। কারো চোখ কোনো নিষিদ্ধ বস্তুর ওপর পড়ে না। অবৈধ যৌন চর্চা হয় না। আর আধুনিক ও প্রাচীন জাহেলী সমাজগুলোর মতো এ সমাজে নারীপুরুষের অবাধ মেলামেশা, ঢলাঢলী এবং রক্তমাংসের ব্যবসাও চলে না। আল্লাহর আইন ও বিধান অনুসারে পরিচালিত এ সমাজে নারী পুরুষের সম্পর্ক যেভাবে নির্ধারণ করা হয়েছে তা মহান আল্লাহর নিমোক্ত বাণীসমূহে বিধৃত, “মোমেনদের সমাজে অশ্লীলতা ও নির্লজ্জতার প্রসার ঘটুক এটা যারা পছন্দ করে, তাদের জন্যে দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে । আল্লাহ সব কিছু জানেন । তোমরা জানো না।' (সূরা আন নূর আয়াত ১৯) “ব্যভিচারীনী নারী ও ব্যভিচারী পুরুষ উভয়কে একশো ঘা বেত মারো। আল্লাহর দ্বীনের নির্ধারিত শাস্তি প্রদানের ব্যাপারে তোমাদের মধ্যে যেন তাদের প্রতি দয়ার উদ্রেক না করে, যদি তোমরা আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী হয়ে থাকো । আর তাদের এই শাস্তি যেন মোমেনদের একটি দল প্রত্যক্ষ করে ।' (সূরা আন নূর আয়াত ২) “আর যারা বিবাহিত নারীদের বিরুদ্ধে (ব্যভিচারের) দুর্নাম রটায় এবং তারপর চারজন সাক্ষী হাযির করতে না পারে, তাদেরকে আশীটি বেত্রাঘাত করো এবং আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না। তারাই হচ্ছে পাপিষ্ঠ ।' (সূরা আন নূর আয়াত ৪) তুমি মোমেন পুরুষদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জান্থানগুলোর হেফাযত করে । এটাই তাদের জন্যে পবিভ্রতম পন্থা । আর তোমরা যা- করো, তা আল্লাহ ভালো ভাবেই অবগত । আর তুমি মোমেন নারীদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জস্থানগুলোকে হেফাযত করে । আর তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ মা করে- তবে যেটুকু আপনা থেকে প্রকাশিত হয়ে পড়ে তার কথা আলাদা । আর (মোমেনা ললনাদেরকে আরো বলে দাও) তারা যেন তাদের গ্রীবা ও বুক মাথার কাপড় দ্বারা ঢেকে দেয় এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন নারীরা, তাদের মালিকানাধীন দাসী, অধীনস্থদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অংগ সম্পর্কে অজ্ঞ বালক ব্যতীত কারো কাছে নিজেদের সৌন্দর্য ও সাজসজ্জা ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।