Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আহবান জানানো হয়েছে। এই সৃষ্টির মেলায় আগত অন্য সবাইও তারই মতো আহুত এবং তার বন্ধু। সকলেই এই মেলার পরিচিত আপনজন । যে আদর্শ মোমেনকে একটি ক্ষুদ্র উত্ভিদের ব্যাপারেও এরূপ বিশ্বাসে উজ্জীবিত করে যে, সে তাকে পানি সিঞ্চন করে পিপাসা নিবৃত্ত করলে, তার বৃদ্ধিতে সাহায্য করলে এবং তাকে ক্ষতিকর জিনিস থেকে মুক্ত করলে পুরস্কৃত হবে, তা শুধু যে অতি সুন্দর ও মহৎ আদর্শ তাই নয়, অধিকস্ত্ব সে আদর্শ তার অন্তরাত্মায় এনে দেয় অনাবিল শান্তি ও তৃত্তি। তাকে প্রস্তুত করে সকল সৃষ্টিকে বুকে টেনে নেয়ার জন্যে এবং তার আশপাশের সকল সৃষ্টিকে শান্তি, নিরাপত্তা ও ভালোবাসা বিতরণের জন্যে । আর আখেরাতবিশ্বাস মোমেনের অন্তরাত্মায় শান্তি বর্ষণে মৌলিক ভূমিকা পালন করে । এটা তার হৃদয় থেকে উদ্বেগ, ক্ষোভ ও হতাশা দূর করে। এটা তাকে উপলব্ধি করায় যে, চূড়ান্ত হিসাব নিকাশ ও প্রতিদান এই জগতে নয়। বরং পরকালে সম্পন্ন হবে। সেখানেই পরিপূর্ণ ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা রয়েছে। সুতরাং কোনো ভালো কাজ করে ও আল্লাহর পথে জেহাদ করে যদি পৃথিবীতে তার সুফল ও শুভ প্রতিদান পাওয়া না যায়, তবে তাতে হতাশার সৃষ্টি হবে না। আর প্রতিদান যদি দুনিয়ার প্রচলিত মানদন্ড অনুযায়ী না হয়, তাহলেও তা কোনো মানসিক পীড়ার কারণ হবে না। কেননা অচিরেই আল্লাহর দাঁড়িপাল্লায় মেপে তার পূর্ণ প্রতিফল দেয়া হবে। অনাকাংখিত ও অপছন্দনীয় লোকদের মধ্যে সৌভাগ্য বঞ্চিত হতে দেখলেও হতাশা আসবে না। কেননা ন্যায়বিচার একদিন পাওয়া যাবেই। আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি অবিচার করতে ইচ্ছক নন। হালাল হারামের তোয়াককা না করে এবং মূল্যবোধকে পদদলিত করে নির্লজ্জ ও বল্নাহীনভাবে দুনিয়ার সুখ আহরণের উন্ত্ত প্রতিযোগিতার পথে আখেরাত বিশ্বাসও অন্তরায় । আখেরাতে রয়েছে পর্যাপ্ত প্রাপ্তি। রয়েছে বঞ্চনাজনিত ক্ষতিপূরণের নিশ্চয়তা । এই বিশ্বাস প্রতিযোগিতার ময়দানে শান্তি বহাল রাখতে সাহায্য. করে । প্রতিযোগীদের কর্মকান্ডে সৌন্দর্য ও শালীনতা বজায় রাখে। আর দুনিয়ার সীমিত ও সংক্ষিপ্ত জীবনে যেটুকু সুযোগ পাওয়া যায় সেটুকুই একমাত্র সুযোগ এই ধারণা থেকে স্পষ্ট প্রতিদ্ন্দ্রিতার তীব্রতা কমাতে সাহায্য করে । প্রত্যেক মোমেন জানে যে, মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য আল্লাহর এবাদাত করা। এ কথা জানার ফলে তার চেতনা ও বিবেক এবং তার সকল তৎপরতা ও কর্মকান্ডের মান সর্বোচ্চ শিখরে উন্নীত হয়। তার উপায়-উপকরণ শালীন ও পরিচ্ছন্ন হয়। তাই সে তার দৈনন্দিন কার্যকলাপ দ্বারাও আল্লাহর এবাদাত করতে চায় । তারা আয় ও ব্যয়ের মাধ্যমেও আল্লাহর এবাদাত করতে চায়। পৃথিবীতে আল্লাহর খেলাফাতের দায়িত্ব পালন এবং আল্লাহর আইন ও বিধান প্রতিষ্ঠার মাধ্যমেও আল্লাহর এবাদাত করতে চায়। সুতরাং তার পক্ষে এটাই স্বাভাবিক যে আল্লাহর সাথে গাদ্দারী, অবাধ্যতা, ধোঁকাবাজী ও অসদাচরণ থেকে সে বিরত থাকবে এবং অহংকারী ও স্বৈরাচারী হবেনা। সে কখনো নিজের মহান লক্ষ্য অর্জনে নোংরা ও অসৎ উপায় অবলম্বন করবে না। সে লক্ষ্য অর্জনের স্বাভাবিক ও অবশ্যন্তাবী স্তরগুলো অতিক্রম করতে তাড়াহুড়া করবে না। জীবন পথে চলতে গিয়ে সে উগ্ন পন্থা অবলম্বন করবে না। বিনা প্রয়োজনে সহজ পন্থা পরিহার করে কঠিন পন্থা অবলম্বন করবে না। কেননা খালেস নিয়ত, আন্তরিকতা ও নিষ্ঠা সহকারে এবাদাত করলে ও সাধ্যমত একনাগাড়ে সৎকাজ চালিয়ে গেলে প্রত্যেক মোমেনই সাফল্য লাভ করতে পারে । তবে ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।