Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

থেকে ওখানে তাড়িয়ে নিয়ে বেড়ায় না, যেমন বেড়াতো প্রাগেসলামিক পৌত্তলিকতার যুগে । মুসলমান পরিপূর্ণ আত্মবিশ্বাস, তৃপ্তি, সন্তোষ, একনিষ্ঠতা, ও আন্তরিকতা নিয়ে দ্বিধাহীন চিত্তে এক আল্লাহর অনুগত থাকে । | তিনি সর্বোচ্চ শক্তিধর ৷ পরাক্রান্ত ও সর্বশক্তিমান মা'বুদ। কাজেই কোনো মুসলমান যখন তার প্রতি অনুগত হয়, তখন একমাত্র যথার্থ পরাশক্তিরই অনুগত হয় এবং অন্য সকল ভুয়া ও মিথ্যা শক্তির কর্তৃত্ব থেকে নিরাপদ ও নিশ্চিন্ত হয়। কাউকে বা কোনো কিছুকে আর সে ভয় পায় না বা তোয়াকা করে না। কেননা সে সর্বশক্তিমান ও সর্বোচ্চ পরাক্রান্ত মহাপ্রভুর এবাদাত ও আনুগত্য করে । কাজেই তার কোনো কিছু হারানোর বা খোয়ানোর আশংকা নেই । কেননা আল্লাহ তায়ালা ছাড়া এমন আর কেউ নেই যার কাউকে কিছু দেয়ার বা বঞ্চিত করার ক্ষমতা আছে। তাই তিনি ছাড়া এমন কেউ কোথাও নেই যার কাছে সে কিছু পাওয়ার আশা বা ছিনিয়ে নেয়ার আশংকা করতে পারে। তিনি একমাত্র ন্যায়পরায়ন ও মহাজ্ঞানী ইলাহ। তার শক্তি ও ক্ষমতা যে কোনো যুলুম ও শোষণ নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার একমাত্র গ্যারান্টি । প্রবৃত্তির লালসা ও ক্ষয়ক্ষতি থেকে তিনিই একমাত্র কার্যকর নিরাপত্তাদাতা। তিনি পৌত্তলিকতা ও জাহেলীয়াতের উপাস্য দেবদেবীর মতো প্রবৃত্তির লালসায় জর্জরিত নন। তাই মুসলমান যখন তার মনিবের কাছে আশ্রয় নেয়, তখন এক সুদৃঢ় দুর্গে আশ্রয় নেয়। যেখানে তার জন্যে পূর্ণ ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত রয়েছে। তিনি পরম দয়ালু, মহানুভব, দাতা, গুনাহ মাফকারী ও তাওবা কবুলকারী প্রতিপালক । কোনো বিপন্ন ব্যক্তি যখন তার কাছে সাহায্যের জন্যে ফরিয়াদ জানায় তখন তিনি তাতে সাড়া দেন ও বিপদ থেকে উদ্ধার করেন। সুতরাং মুসলমান তার কাছে নিরাপদ, তার দয়া ও করুণার পাত্র, যখন সে দুর্বল হয় তখন তার কৃপা ও অনুকম্পা লাভ করে, আর যখন তাওবা করে তখন সে ক্ষমা লাভ করে। এভাবেই একজন মুসলমান তার প্রভু ও মনিব আল্লাহ রব্বুল আলামীনের প্রতিটি গুণ ছারা উপকৃত হতে থাকে। ইসলাম তাকে এই গুণগুলোর সাথে পরিচিত করে। সে প্রতিটি গুণের ভেতরে নিজের মনের সান্ত্বনা ও আত্মার শান্তি খুঁজে পায়। খুঁজে পায় শাস্তি, স্বস্তি, নিরাপত্তা, দয়া, করুণা, সম্মান, মর্যাদা ও স্থীতিশীলতা। মুসলমানের হৃদয়ে শান্তির অমিয় ধারা বর্ষণের আরেকটি উত্স হলো বান্দা ও প্রভুর মাঝে, সৃষ্টি ও অরঙ্টার মাঝে এবং সৃষ্টি ও মানুষের মাঝে বিরাজমান সম্পর্ক সংক্রান্ত সঠিক ধারণা । আল্লাহ এই জগতকে সত্য ও ন্যায়ের ভিত্তিতেই সৃষ্টি করেছেন এবং এই জগতে যা কিছু সৃষ্টি করেছেন পরিমিত ও পরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন এবং সুস্ষজ্ঞান, দৃূরদর্শিতা ও প্রজ্ঞা দ্বারা সৃষ্টি করেছেন। মানুষ সুনির্দিষ্ট উদ্দেশ্যের জন্যে সৃজিত। তাকে দায়িত্হীন ছেড়ে দেয়া হয়নি। সমগ্র প্রাকৃতিক ও জাগতিক পরিবেশ তার জীবন যাপনের যোগ্য করেই তৈরী করা হয়েছে। পৃথিবীর সব কিছুকে তার অনুগত ও আয়ত্তাধীন করে দেয়া হয়েছে। সে আল্লাহর পরম আদরের সৃষ্টি, সে পৃথিবীতে তার প্রতিনিধি । আর এই প্রতিনিধিত্ব ৰা খেলাফতের দায়িত্ব পালনে তিনি তাকে সাহায্য করতে ্রস্তুত। তার চার পাশের প্রকৃতি তার সহযোগী ও বন্ধুপ্রতিম ৷ উভয়ে যখন আল্লাহর আনুগত্য করে তখন উভয়ে একই প্রেরণায় উজ্জীবিত থাকে৷ আকাশ ও পৃথিবী জুড়ে আল্লাহর যে সৃষ্টির মেলা বসেছে, সেখানে সে যাতে সকল সৃষ্টির সাথে পরিচিত হতে পারে। সে জন্যে তাকে আহবান জানানো হয়েছে। এই বিশাল বিশ্বজগতে প্রতিটি সৃষ্টির প্রতি সহানুভূতি প্রকাশের জন্যে তাকে হিলাজ্ ক্স ২৩ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।