“হে মোমেন ব্যক্তিরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাংক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন । সুস্পষ্ট নির্দেশাবলী তোমাদের কাছে এসে যাওয়ার পরও যদি তোমাদের পদঙ্খলন ঘটে, তবে জেনে রেখো যে, আল্লাহ পরাক্রমশালী, মহাবিজ্ঞানী।' এখানে “হে মোমেন ব্যক্তিরা” বলে ঈমানের নাম নিয়েই মুসলমানদেরকে সম্বোধন করা হয়েছে। কেননা এটাই তাদের প্রিয়তম বৈশিষ্ট্য । এ সম্বোধন তাদেরকে অন্যদের থেকে পৃথক করে ও চিহিত করে। এটা তাদের আহবায়ক আল্লাহর সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতর করে । এভাবে সম্বোধন করে তাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করার আহবান জানানো হয়েছে। এ আহ্বানের সর্বপ্রথম মর্ম হলো, মোমেনরা যেন তাদের গোটা সত্ত্বা ও জীবনকে আল্লাহর কাছে সমর্পণ করে । তাদের ব্যক্তিগত জীবনে এবং তাদের জীবনের ছোট বড় সকল বিষয়ে তারা যেন এমনভাবে আত্মসমর্পণ করে যে, তারপর চিন্তায়, কর্মে, ধ্যান ধারণায়, চেতনা অনুভূতিতে এবং অনুরাগে ও বিরাগে এক কথায়, জীবনের আর কোনো ক্ষেত্রে ও কোনো অবস্থায় আর যেন কোনো অবাধ্যতা প্রদর্শন না করা হয়। আল্লাহর ফয়সালায় ও তার ভাগ্য বন্টনে যেন বিন্দুমাত্রও অসন্তোষ প্রকাশ না করা হয়। বরং পূর্ণ আত্মতৃপ্তি ও আস্থা সহকারে যেন আত্মসমর্পণ করা হয়। কেননা এ আত্মসমর্পণ সেই মহান আল্লাহর সামনে করা হয়, যিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। তার ব্যাপারে তারা পূর্ণ আস্থাশীল থাকে যে তিনি তাদের জন্যে ন্যায়, সত্য ও কল্যাণ কামনা করেন। পথ ও গন্তব্য উভয়টি সম্পর্কে তারা নিশ্চিত থাকে, চাই তা দুনিয়া ও আখেরাত যেখানেই হোক না কেন। পরিপূর্ণভাবে আনুগত্য ও আত্মসমর্পণের বা ইসলামের ভেতরে প্রবেশ করার জন্যে মোমেনদেরকে এ আহ্বান জানানো থেকে প্রতীয়মান হয় যে, সে সময়ে এমন কিছু ব্যক্তি নিশ্চয়ই ছিলো, যারা গোপন ও প্রকাশ্যে সর্বাত্বক আনুগত্য প্রকাশে কিছু না কিছু কুষ্ঠা ও সংকোচ বোধ করতো । মুসলিম সমাজে পূর্ণ আত্মতৃপ্তি আস্থা ও সন্তোষ সহকারে আনুগত্যকারী লোকদের পাশাপাশি এ ধরনের কিছু লোক থাকা খুবই স্বাভাবিক । একনিষ্ঠ নির্ভেজাল ও সর্বাত্মক আনুগত্য, আল্লাহর ইচ্ছা ও ফয়সালার সাথে নিজের ইচ্ছা ও ফয়সালাকে একমত ও একমুখীকরণ এবং আল্লাহর নবী ও আল্লাহর স্বীন যে পথে নিয়ে যায় সেই পথে স্বেচ্ছায় স্বতস্ুর্তভাবে ও অকুম্ঠচিত্তে চলার মানসিকতা পোষণের আহবান মোমেনদের কাছে সব সময়ই পেশ করা হয়ে থাকে। মুসলমান যখন এই আহবান গ্রহণ করে তখন সে এমন এক জগতে প্রবেশ করে যা শান্তি ও নিরাপত্তায় কানায় কানায় পূর্ণ। সে জগতের সর্বত্র সন্তোষ ও তৃপ্তি। সর্বত্র আস্থা ও স্থিতি । কোথাও উদ্বেগ উৎকণ্ঠা ও পেরেশানীর নাম নিশানাও সেখানে নেই । কোনো ত্রষ্টতা ও বিদ্বোহের অবকাশ নেই। সেখানে সর্বত্র কেবল শান্তি বিরাজ করে প্রবৃত্তি ও বিবেকের সাথে শান্তি! বুদ্ধি ও যুক্তির সাথে শান্তি। মানুষ ও অন্য সকল প্রাণীর সাথে শান্তি। সকল সৃষ্টি ও সমগ্র সৃষ্টিজগতের সাথে শান্তি। সকলের হৃদয়ে শান্তি । সমাজ ও ব্যক্তির জীবনে শান্তি । আকাশে ও পৃথিবীতে শান্তি । সর্বত্র কেবল শান্তিই শান্তি বিরাজ করে। এই সর্বব্যাপী শান্তির প্রথম উৎস হলো মানুষের প্রভূ ও মনিব বিশ্বপ্রভু আল্লাহ তায়ালা সম্পর্কে তার নির্ভুল স্বচ্ছ পূর্ণাংগ ও স্পষ্ট ধারণা । তিনি এক ও অদ্বিতীয় “ইলাহ'। মুসলমান একাণ্ ও একনিষ্ঠভাবে তার প্রতি মনোনিবেশ করে । ফলে তার জীবন যাপনের পথও থাকে মাত্র একটি । তার পথ বিভিন্ন ও একাধিক হয় না এবং বিভিন্ন মনিব তাকে তার আনুগত্য প্রকাশের জন্যে এখান ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।