Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

তখন সকলে বললেন, আল্লাহ তায়ালা তোমার সম্পর্কে এই আয়াতটি নাযিল করেছেন। কোনো কোনো হাদীসে বর্ণিত আছে যে, স্বয়ং রসূল সে.)-ই বলেছিলেন যে, সোহায়ব লাভজনক ব্যবসাই করেছে। ইবনে মারদুইয়ায় বর্ণিত হাদীসে হযরত সোহায়ব বলেন, 'আমি যখন মক্কা থেকে হিজরত করে রসূল (স.)-এর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন কোরায়শের লোকেরা বললো, “হে সোহায়ব, তুমি যখন আমাদের দেশে এসেছিলে, তখন তোমার কোনো ধনসম্পদ ছিলো না। এখন তুমি তোমার সহায় সম্পদসহ যেতে চাও নাকি? আল্লাহর কসম, সেটা কখনো হবে না। আমি বললাম, আচ্ছা, আমি যদি আমার সমস্ত সহায় সম্পদ তোমাদেরকে দিয়ে দেই, তাহলে তোমরা আমাকে যেতে দেবে তো? তারা বললো, হী। অতপর আমি আমার যাবতীয় সম্পদ তাদেরকে দিয়ে দিলাম । তারপর আমি মদীনায় চলে গেলাম ৷ আমার পুরো ঘটনা শুনে রসূল (স.) বললেন, সোহায়ব লাভবান হয়েছে। সোহায়ব লাভবান হয়েছে। আয়াতটি এই ঘটনা উপলক্ষে নাধিল হয়ে থাক অথবা একে এই ঘটনার ওপর প্রযোজ্য সাব্যস্ত করা হোক উভয় অবস্থাতেই এটি কোনো নির্দিষ্ট ঘটনা ও নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমিত নয়। এটি একটি বিশেষ ধরনের মানুষের ছবি তুলে ধরে ও তার চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করে। এ ধরনের মানুষ যুগে যুগে স্থানে স্থানে দেখা যায়। প্রথমোক্ত চিত্রটি প্রত্যেক বাকপটু, লোক দেখানোর উদ্দেশ্যে সৎকর্ম সম্পাদনকারী, বদরাগী, নিষ্ঠুর, কুচক্রী, কষ্ট্রর ও উগ্র স্কভাবসম্পন্ন বিকৃতমনা ও মোনাফেক তথা কপট ও ভন্ডদের বেলায় প্রযোজ্য । আর দ্বিতীয় চিত্রটি প্রত্যেক খালেস নির্ভেজাল ও একনিষ্ঠ মোমেনের ওপর প্রযোজ্য যে দুনিয়ার সহায় সম্পদের লালসা থেকে মুক্ত । উল্লেখিত দুটি নমুনা বা মডেল মানব সমাজে বিদ্যমান। এ দুটি মডেলকে আল্লাহ তায়ালা স্বীয় বিস্ময়কর রং তুলি দিয়ে যেভাবে চিত্রিত করে মানুষের সামনে তুলে ধরেছেন, তা নিয়ে চিন্তা করলে পাঠক তার মধ্যে কোরআনের মোজেযা খুজে পাবেন, সেই সাথে খুঁজে পাবেন মোনাফেকী ও ঈমানের মাঝে এতো বড়ো পার্থক্য এবং এমন বিপরীতমুখী চরিব্রসম্পন্ন দুই ধরনের মানুষ সৃষ্টিতে মহান প্রষ্টা আল্লাহ রব্বুল আলামীনের মোজেযা । এ থেকে মানুষের শিক্ষণীয় এই যে, দুষ্ট লোকের মিষ্ট কথা ও ধোপদুরস্ত চালচলনে প্রতারিত হওয়া চাই না, কৃত্রিম জদ্রজনোচিত কথাবার্তা ও আচরণের ভেতরে সারবস্তা কতোটুকু । ভন্ডামি, লোক দেখানো সৎ কাজ ও বকধার্মিকতার অন্তরালে কী আছে, তা সুক্স্ভাবে অনুসন্ধান করা উচিত। এ থেকে এ কথাও জানা যায় যে, ঈমানের মানদন্ডে সততা ও মূল্যবোধের যাচাই কিভাবে হয়ে থাকে। একদিকে রয়েছে ঘোর পাপাচারযুক্ত মোনাফেকী ও ভন্ডামীর নমুনা । অপরদিকে রয়েছে একনিষ্ঠ ঈমানের নমুনা । এই দুই প্রতীকী চরিত্রকে সামনে রেখে কোরআন মুসলিম জনতাকে তাদের সুপরিচিত ঈমানের নামে আহবান জানাচ্ছে যে, তারা যেন পুরোপুরিভাবে ইসলামের ভেতরে প্রবেশ করে, শয়তানের পদাংক অনুসরণ না করে এবং ঈমানের পথ সুস্পষ্টভাবে দেখিয়ে দেয়ার পর আর যাতে পদস্থলন না ঘটে, সে ব্যাপারে সতর্ক হয়। ২০৮ ও ২০৯ নং আয়াত লক্ষ্য করুন, ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।