ভিতরে ও বাইরে পরস্পর বিরোধী এবং স্বভাবে ও বাহ্যিক চালচলনে বিপরীতমুখী এই পাকা মিথ্যুক ভন্ড ও কপট চরিত্রের মানুষটির মুখোস কাজের সময় সমাগত হলেই খসে পড়ে, তার গুপ্ত আসল চরিত্রটি নগ্ন হয়ে ধরা পড়ে এবং তার মধ্যে লুকানো হিংসা, বিদ্বেষ ও বিদ্রোহাত্মক মনোভাব প্রকাশিত হয়ে পড়ে। আল্লাহ তায়ালা এ কথাই বলছেন ২০৫ নং আয়াতে, “যখন সে প্রস্থান করে, তখন পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে .....' অর্থাৎ যখন সে বাস্তব কর্মক্ষেত্রে যায়, তখন নৈরাজ্য ও পরের ক্ষতি সাধনই তার লক্ষ্য হয়ে দীড়ায়, নিষ্ঠুরতা যুলুম ও শক্রতার আচরণেই সে লিপ্ত হয়, আর সেটা প্রকাশ পায় তার শস্যক্ষেত্র ও জীবজন্তুকে নিপাত ও নির্মল করার তৎপরতার মধ্য দিয়ে । এভাবে জীবন্ত শস্য ও প্রাণী হত্যা প্রকৃতপক্ষে এই বদমেযাজী মানুষটির মধ্যে যে নিকৃষ্ট ধরনের হিংসা, দ্বেষ, নৈরাজ্যবাদিতা, অশান্তিপ্রিয়তা, হিংস্রতা ও অকল্যাণকামিতার স্বভাব নিহিত রয়েছে, তারই ইর্চগতবহ। অথচ এই জঘন্য স্বভাবকে সে নিজের মিষ্টভাষিতা, বাকপটুতা, বাহ্যত ভালো মানুষ সাজার দক্ষতা এবং “অথচ আল্লাহ তায়ালা নৈরাজ্য পছন্দ করেন না ।" অর্থাৎ যারা পৃথিবীতে অরাজকতা ও অশান্তি সৃষ্টি করে বেড়ায় আল্লাহ তায়ালা তাদেরকে পছন্দ করেন না। আর এই শ্রেণীর মানুষের বাহ্যিক আচরণ যাই হোক না কেন এবং বাহ্যিক সদাচার দিয়ে মানুষকে তারা যতোই ধোকা দিক না কেন, তাদের প্রকৃত চরিত্র আল্লাহর কাছে গোপন থাকে না এবং তিনি তাদের বাহ্যিক আচরণ দ্বারা প্রতারিত হন না। এরপর ২০৬ নং আয়াতটি কিভাবে এই মানুষটির চরিত্র চিত্রিত করছে লক্ষ্য করুন, “আর যখন তাকে বলা হয়, আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপ কাজে লিপ্ত করে। সুতরাং জাহান্নামই তার উপযুক্ত স্থান। নিশ্চয়ই তা খুবই নিকৃষ্ট আশ্রয়স্থল ।' অর্থাৎ এই বদস্কভাবের মানুষটি যখন জনসমক্ষ থেকে প্রস্থান করে, তখন স্বমুর্তিতে আত্মপ্রকাশ করে সমাজে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির অভিপ্রায়ে শস্যক্ষেত ও জীবজস্তুর বংশ নিপাত করে। এভাবে সে ধ্বংস ও নাশকতার চিন্তার প্রসার ঘটায় এবং তার বুকের ভেতর যে হিংসা, বিদ্বেষ, নৈরাজ্যপ্রিয়তা ও হিংস্রতা লুকানো রয়েছে, তা প্রকাশিত হয়ে পড়ে । এসব কিছু করার পর তাকে যখন আল্লাহকে ভয় করার উপদেশ দেয়া হয়, যাতে সে আল্লাহর ভয়ের কথা ম্মরণ করে লজ্জা পায় এবং আল্লাহর গযবের ভয়ে সংযত হয়, তখন সে এই উপদেশদাতার ওপরও ক্ষিপ্ত হয়ে যায় এবং এতো অহংকার ও দর্প প্রদর্শন করে যে, তাকে কোনো খোদাভীতির উপদেশ দেয়া, তার কোনো ভুল ধরা ও তাকে শোধরানের চেষ্টা করাকে সে একটা ধৃষ্টতা মনে করে। তার আত্মাভিমান তাকে সত্য, ন্যায় ও কল্যাণমূলক কাজে উদ্ুদ্ধ করে না, বরং পাপাচারে প্ররোচিত ও লিপ্ত করে । আর অপরাধ ও পাপ কাজকেই সে তার সম্মান ও মর্যাদার উৎস মনে করে, যে সত্য ও ন্যায়ের কথা তাকে স্মরণ করিয়ে দেয়া হয়, তার বিরুদ্ধেই সে ক্ষেপে যায় এবং আল্লাহর সামনে সে একেবারেই নির্লজ্জ ও রুন্রমূর্তি ধারণ করে । অথচ কিছুক্ষণ আগে সেই একই ব্যক্তি তার মনের অবস্থা সম্পর্কে আল্লাহকে সাক্ষী রেখে বড় বড় বুলি ছাড়ছিলো এবং সততা, কল্যাণকামিতা ও ন্যায়নিষ্ঠার প্রদর্শনী করছিলো । বস্তুত উপরোক্ত বর্ণনার মাধ্যমে এই বিশেষ ধরনের মানুষটির চিত্র অংকন এতো নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে যে, যে কোনো পাঠক নিসংকোচে বলে দিতে পারে যে, এই সেই ব্যক্তি যার কথা কোরআন বলেছে। পাঠক তাকে সর্বত্র সব সময় দেখতে পায় এক দুনিয়া পূজারী ব্যক্তি হিসাবে । ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।