Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

পরিস্থিতি ও পরিবেশ যতোই বিপদসংকুল হবে এবং গন্তব্যস্থল যতোই দূরবর্তী মনে হবে, আল্লাহর সাহায্য ততোই নিকটবর্তী এবং বিজয় ও সাফল্য ততোই তরান্বিত হবে । এভাবে আমরা এ আয়াতগুলোতে মুসলিম জামায়াতের প্রশিক্ষণের জন্যে আল্লাহর মনোনীত এমন একটি পদ্ধতির রূপরেখা দেখতে পাই, যা তাদেরকে যথোচিতভাবে প্রস্তুত করে, যা তার ব্যক্তিত্ব কার্যকরভাবে বিভিন্ন মহৎ শিক্ষা বদ্ধমূল করে এবং এই শিক্ষাগুলো সেইসব নির্দেশমালা ও আইনগত বিধানের মাঝে মাঝে বারংবার উচ্চারিত হয়েছে, যার সমন্বয়ে মানব জাতির জন্যে আল্লাহর রচিত পরিপূর্ণ জীবন বিধান তৈরী হয়েছে। এবার উল্লেখিত আয়াতসমূহের তাফসীরে মনোনিবেশ করছি। ২০৪, ২০৫, ২০৬ ও ২০৭ নং আয়াতে আল্লাহ রব্বুল আলামীন এরশাদ করেন, “মানুষের মধ্যে কেউ কেউ এমনও আছে, পার্থিব জীবন সম্বন্ধে যার কথাবার্তা তোমাকে চমৎকৃত করে এবং তার অন্তরে যা কিছু আছে, সে সম্বন্ধে আল্লাহকে সাক্ষী রাখে । আসলে কিন্তু সে প্রচন্ড ....... সুতরাং জাহান্নামই তার উপযুক্ত স্থান । নিশ্চয়ই তা খুব নিকৃষ্ট বিশ্রামস্থল। মানুষের মধ্যে অনেকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজেকে বিক্রি করে দেয়। আল্লাহ তাঁর এ ধরনের বান্দাদের প্রতি অতিশয় দয়ালু।” আম্ুন্বিক ব্বাজনীতিকদের ম্ুখোষ্বম উন্মদোচছল এক অভিনব তুলির বিস্ময়কর ছোয়ায় মানুষের মানসিক বৈশিষ্ট্যের যে অপূর্ব নিখুত ও অভাবনীয় চিত্র এখানে অংকন করা হয়েছে, তা এতোই চমকপ্রদ যে, তা পড়ে আপনা থেকেই মনে হতে থাকে যে, এই অলৌকিক বচনসমূহ কোনোক্রমেই মানুষের রচনা হতে পারে না। কেননা মানুষের রংতুলিতে মানবীয় চারিত্রিক বৈশিষ্ট্যের এতো গভীর, এতো স্পষ্ট ও এতো ব্যাপক চিত্রায়ন এতো দ্রতগতিতে কখনো সম্ভব নয়। বৈশিষ্টসমূহ নির্ণয়ে ও লক্ষণসমূহ অংকনে এই আয়াতগুলোর প্রতিটি শব্দ যেন অবিকল এক একটি তুলির আঁচড় । আর আচড় দিয়ে একটি প্রতীকী ছবি আঁকা শেষ হতেই তা যেন এক একটা জ্যান্ত প্রাণীতে রূপান্তরিত হয় । আর সেই জ্যান্ত প্রাণীটির ব্যক্তিত্ এত নিখুঁত ও স্বচ্ছভাবে ফুটে ওঠে যে, একজন পাঠক আংগুল দিয়ে লক্ষ লক্ষ ব্যক্তির মধ্য থেকে বাছাই করে তাকে দেখিয়ে বলতে পারবে যে, কোরআন যাকে বুঝাতে চেয়েছে, এই হচ্ছে সেই ব্যক্তি। বস্তুত জীব জগতে মহান শ্রষ্টা আল্লাহর হাত দিয়ে প্রতি মুহূর্তে যে সৃজনকর্ম সম্পন্ন হচ্ছে, এই আয়াতের শব্দসমূহের চরিত্র চিত্রায়ন ঠিক তদ্রুপ এক একটি সৃজনকর্ম। এই বাকশক্তিসম্পন্ন সৃষ্টি, যে নিজেকে তার দর্শক শ্রোতার সামনে ন্যায়পরায়ণতা, কল্যাণ, প্রতিমূর্তি হিসাবে উপস্থাপন করে, তার বাকপটুতা, বাগ্ীতা, পরোপকার ও পরহিত কামনায় পরিপূর্ণ কথাবার্তা শ্রোতাকে বিশ্মিত ও স্তপ্তিত করে । সে এই ধারণা শ্রোতার মনে আরো দৃঢ়ভাবে বদ্ধমূল করার উদ্দেশ্যে, নিজের নিষ্ঠা ও আন্তরিকতায় তাকে আরো বিশ্বাসী করে তোলার উদ্দেশ্যে এবং তাকওয়া ও খোদাভীতি বেশী করে প্রদর্শন করার উদ্দেশ্যে আল্লাহকে তার অন্তরে কি আছে সে সম্বন্ধে সাক্ষী করে। অথচ আসলে সে কট্টর বিরোধী । তার অন্তরে শক্রতা ও বিদ্বেষের বিষ কানায় কানায় ভরা । উদারতা ও মমত্ববোধের নামগন্ধও তার হৃদয়ে নেই। সৌজন্য, সৌভ্রাতৃত্, ত্যাগ তিতিক্ষা ও পরোপকারের মনোবৃত্তির লেশমাত্রও তার ভেতরে নেই। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।