Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আত্মাভিমান তাকে পাপাচারে লিগ করে এবং সত্য ও কল্যাণের আহবানে সে বিরক্ত হয়। অধিকন্তু সে মানুষের জানমাল ধ্বংস করে। আর দ্বিতীয়টি হলো, সত্যনিষ্ঠ মোমেনের, যে নিজেকে পুরোপুরিভাবে আল্লাহর সন্তোষ কামনায় উৎসর্গ করে। এ ব্যাপারে কোনো চেষ্টায় সে কুষ্ঠিত ও নিবৃত হয় না। কেননা সে আল্লাহর পথে আত্মদান করতেও প্রস্তুত এবং সর্বান্তকরণে আল্লাহর প্রতি মনোনিবিষ্ট। আর এই দুই ধরনের মানুষের নমুনা বা প্রতীক তুলে ধরার পর আমরা মোমেনদের প্রতি এই মর্মে উদাত্ত আহবান শুনতে পাই যে, তোমরা অকুণ্ঠ চিত্তে, বিনা শর্তে, কোনো অলৌকিক কর্মকান্ড দেখার আবদার ছুঁড়ে ফেলে আল্লাহকে পরখ করার বাসনা পরিহার করে সর্বাত্বকভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো । বনী ইসরাইল কিন্তু এ কাজটি করেনি। তারা হরেকরকম অলৌকিক কর্মকান্ড বা মোজেযা দেখার বাহানা করে তাদেরকে দেয়া আল্লাহর নেয়ামতের না শোকরী করেছিলো এবং অবাধ্যতা ও কুফরী প্রদর্শন করেছিলো । কোরআন যে শর্তহীন, একনিষ্ঠ ও সার্বিক আত্ম সমর্পণ ও আনুগত্য মোমেনদের কাছে কামনা করেছে, তাকে সে ইসলামে পরিপূর্ণ প্রবেশ নামে আখ্যায়িত করেছে। আর এই কথাটা উচ্চারণের মধ্য দিয়ে সে আল্লাহর দ্বীনের প্রতি ঈমান আনার প্রকৃত ও পরিপূর্ণ তাৎপর্য অনুধাবনের এক সুপ্রশস্ত অধ্যায় রচনা করেছে। (পরবর্তীতে আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে এ সম্পর্কে বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ)" এ আয়াতগুলোতে এক দিকে ঈমান নামক সর্বশ্রেষ্ঠ নেয়ামত ও মোমেনদের ওপর আপন ছায়া বিস্তারকারী শাস্তির প্রকৃত মর্ম তুলে ধরা হয়েছে, অপরদিকে সত্যের দুশমনরা ইসলাম সম্পর্কে কিরূপ খারাপ ধারণা পোষণ করতো এবং সেই বিভ্রান্তিকর কুধারণার কারণে মোমেনদের সাথে কিরূপ বিদ্রুপ করতো, তাও আলোচনা করা হয়েছে। আর এর পাশাপাশি আল্লাহর মানদন্ডে মোমেনের প্রকৃত মর্যাদা কী, সে সম্পর্কে বলা হয়েছে, শারা তাকওয়া অবলম্বন করে, তাদের মর্ধাদা কেয়ামতের দিন ইসলাম বিরোধীদের চেয়ে অনেক উপরে থাকবে ।' এরপর সংক্ষেপে আলোচিত হয়েছে মানুষ কিভাবে মতবিরোধে লিপ্ত হয়েছে. সেই ইতিহাস। আর সেই সাথে কোন মানদন্ড দ্বারা তারা তাদের যাবতীয় মতবিরোধের নিষ্পত্তি করতে পারবে, তাও জানিয়ে দেয়া হয়েছে। এ পর্যায়ে আল্লাহর কেতাবকেই চিরস্থায়ী মানদন্ডরূপে আখ্যায়িত করা হয়েছে এবং বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা পরম সত্য সহকারেই কেতাব নাধিল করেছেন৷ এই কেতাবের কাজই হলো মানুষের মধ্যে এমনভাবে বিচার ফয়সালা করা, যাতে মানুষের পারস্পরিক বিরোধ বিতর্কের নিষ্পত্তি হয়। এরপর যারা নির্ভুল মানদন্ডকে ধারণ করে, তাদের জন্যে যে অগ্নিপরীক্ষা ও বিপদ মুসিবত অপেক্ষা করছে, সেই বিষয়টি উত্থাপিত হয়েছে। মুসলিম জামায়াতকে সম্বোধন করে বলা হয়েছে যে, আল্লাহর এই মহান কেতাবকে বাস্তবে প্রতিষ্ঠিত করার মহান দায়িত্ যারাই বহন ও পালন করে, তাদেরকে সর্বকালেই অনেক দুঃখকষ্ট ও নির্যাতন সইতে হয়েছে ও হয়ে থাকে । এতে করে করতে পারে এবং এর পথে যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে ও সকল নির্যাতন হাসিমুখে সহ্য করে অপ্রতিহত গতিতে, অদম্য সাহসে ও অমিত বিক্রমে এগিয়ে যেতে পারে । ূ্‌ এতে করে তারা এক দিকে যেমন বুঝতে পারবে যে, যতো প্রতিকূল অবস্থাই দেখা দিক, এ দায়িতৃ পালন না করে তাদের উপায় নেই, তেমনি এ কথাও হাদয়ংগম করতে পারবে যে, ৬//৬/.105100901-1100

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।