সর্বোচ্চ জগতের সাথে যুক্ত থাকবে । তাই তারা যখন ইসলামী আদর্শের সুউচ্চ চূড়া থেকে দুনিয়ার দিকে তাকাবে, তখন দুনিয়াবী স্বার্থ তাদের কাছে অতিশয় ক্ষুদ্র, নগণ্য ও তুচ্ছ মনে হবে। এভাবে আল্লাহর স্মরণ ও ভয়ের দিকে মনযোগ কেন্দ্রীভূত করার মধ্য দিয়ে হজ্জের দিনগুলো ও অনুষ্ঠানগুলো শেষ হয়ে যাবে । আল্লাহ তায়ালা এ সম্পর্কে ২০৩ নং আয়াতে বলছেন, “আর তোমরা নির্দিষ্টসংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো যদি কেউ তাড়াতাড়ি করে দুই দিনে চলে আসে, তবে তার কোনো পাপ হবে না। আর যদি কেউ বিলম্ব করে তবে তারও কোনো গুনাহ হবে না। এটা তাকওয়া অবলম্বনকারীর জন্যে । তোমরা আল্লাহকে স্মরণ করো এবং জেনে রাখো যে, তোমাদেরকে তার কাছে একত্রিত করা হবে ।” আল্লাহকে স্মরণ করার এই নির্দিষ্ট দিনগুলো হচ্ছে আরাফার দিন (৯ই যিলহজ্জ), কোরবানীর দিন (১০ই যিলহজ্জ) এবং তার পরবর্তী তাশরীকের দিনসমূহ (অথাৎ ১১, ১২ ও ১৩ই যিলহজ্জ)। হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, নির্দিষ্টসংখ্যক দিনগুলো হলো তাশরীকের দিনগুলো অর্থাৎ ৯, ১০, ১১, ১২ ও ১৩ই যিলহজ্জ। ইকরামা বলেন, * নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো" এ কথার অর্থ হলো, তাশরীকের উক্ত পাঁচ দিনে প্রত্যেক ফরয নামাযের পর তাকবীর পাঠ করো, অর্থাৎ “আল্লাহু আকবার, আল্লাহু আকবার” বলো । “মিনার দিন হচ্ছে তিনটি, যে ব্যক্তি তাড়াতাড়ি করে দুই দিনে চলে আসবে, তার কোনো পাপ হবে না। আর যদি কেউ বিলম্ব করে তবে তারও কোনো গুনাহ হবে না।" আর আরাফা, কোরবানী ও তাশরীকের দিনগুলো সবই আল্লাহর যেকেরের উপযোগী । এ দিনগুলোর প্রথম দুইদিন অথবা শেষ দুই দিন খোদাতীরুতার শর্তে গ্রহণযোগ্য ৷ এরপর আয়াতের শেষাংষে হজ্জের সমাবেশকে উপলক্ষ করে কেয়ামতের দিনের সর্ববৃহৎ সমাবেশকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে, যাতে সেই ভয়ংকর দৃশ্যই মোমেনদের মনে আল্লাহভীতির মনোভাব জাগিয়ে তোলে, “আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে, তোমাদেরকে তার কাছে একত্রিত করা হবে ।" এভাবে এ আয়াতগুলো থেকে আমরা জানতে পারি কিভাবে ইসলাম হজ্জকে একটি নিহলুষ ইসলামী অনুষ্ঠানে পরিণত করেছে, কিভাবে তাকে সকল জাহেলী কলুষ কালিমা থেকে মুক্ত করেছে, কিভাবে ইসলামের চিন্তাধারা ও ভাবধারার সাথে তার সমৰয় সাধন করেছে এবং তাকে যাবতীয় দোষক্রটি থেকে মুক্ত করেছে। ইসলাম জাহেলী যুগের যেসব রীতি প্রথাকে বহাল রাখতে চায় তাকে এভাবে পরিশোধিত করেই বহাল রাখে । এটাই ইসলামের নিয়ম । এর ফলে তা আর সেই পুরানো জাহেলী প্রথা হিসাবে টিকে থাকেনি । বরং তা ইসলামী এবাদাতে পরিণত হয়েছে। নতুন পোশাকে একটি সমবিত নতুন কাপড়ের টুকরা হিসাবে শোভা পেয়েছে । মোটকথা, কোনো রীতিপ্রথাকে বহাল রাখা বা তাকে যাচাই বাছাই ও সংশোধন করার নিরংকুশ অধিকার ও ক্ষমতা একমাত্র ইসলামেরই রয়েছে । ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।