Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

খোদাভীতি, সততা ও ন্যায়নিষ্ঠতা। আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় ও আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করার মাধ্যমেই এই নতুন মানদন্ডের অধিকারী হওয়া যায়। ২০১ ও ২০২ নং আয়াতে এই নতুন মানদন্ডে মানুষকে মাপা হয়েছে এবং তাদের মান মর্যাদা ও পরিণতি তুলে ধরা হয়েছে । এতে বলা হয়েছে যে, মানুষ দুই ধরনের, এক ধরনের মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত এবং দুনিয়ার ওপরই তাদের সকল আশা আকাংখা কেন্দ্রীভূত । বেদুইন মুসলমানরা সাধারণত হজ্জের সময় নির্দিষ্ট দোয়ার জায়গায় এসে এরূপ দোয়া করতো, 'হে আল্লাহ! এ বছরটাতে তুমি ভালো বৃষ্টি দাও এবং ভালো ফসল জন্মাও। তারা আখেরাতের কোনো কথাই বলতো না। হযরত ইবনে আব্বাস রা.) বলেন যে, এ সব লোকের প্রসংগেই এ আয়াত নাধিল হয়েছে। তবে আয়াতের বক্তব্য আরো ব্যাপক ও কালোত্তীর্ণ। এ ধরনের মানুষ সকল যুগে ও সকল দেশেই পাওয়া যায়। তারা দুনিয়ার পাগল । আল্লাহর কাছে দোয়া করার সময়ও তারা কেবল দুনিয়ার কথাই উল্লেখ করে৷ কেননা দুনিয়াই তাদের সব কিছু, আল্লাহ তাদেরকে দুনিয়ার ভালাই দিলেও দিতে পারেন কিন্তু আখেরাতের ভালাইতে তাদের কোনো অধিকার থাকবে না। অপর শ্রেণীটি অধিকতর প্রশস্তমনা ও উদারচিত্ত। কেননা তারা আল্লাহর সাথে গতীর সম্পর্ক রাখে । তারা দুনিয়ার কল্যাণ চায় বটে, তবে আখেরাতের অংশ চাইতে কখনো ভুলে যায় না। তারা বলে “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখেরাতেরও কল্যাণ দাও এবং আগুনের যন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করো ।' তারা এই কল্যাণের প্রকৃতি ও ধরন নির্দিষ্ট করে না। সেটা নির্বাচনের ভার তারা আল্লাহর কাছে অর্পণ করে । আল্লাহ তায়ালাই তাদের জন্যে যা ভালো মনে করেন, পছন্দ করেন। আর মোমেনরা তার পছন্দকেই মেনে নেয় এবং তাতেই খুশী থাকে । তাদের জন্যে সুনিশ্চিত প্রতিদান রয়েছে এবং আল্লাহ তায়ালা তা দিতে বিলম্ব করেন না। কেননা আল্লাহ তায়ালা হিসাব গ্রহণে অত্যন্ত ক্ষিগ্র। আল্লাহর এই শিক্ষা থেকে জানা যায় যে, কার জন্যে মানুষকে একনিষ্ঠ ও একাগ্রচিত্ত হতে হবে। এ আয়াতে জানিয়ে দেয়া হয়েছে যে, যে ব্যক্তি আল্লাহর দিকে একনিষ্ঠ ও একাথচিত্ত হবে, তার কাছে আত্মসমর্পণ করবে নিজের ভালো-মন্দের বাছ-বিচারের দায়িত নিজের হাতে না রেখে আল্লাহর কাছে ন্যস্ত করবে এবং তিনি যা পছন্দ করবেন, তাই সানন্দে মেনে নেবে। সে দুনিয়া ও আখেরাত কোনটারই কল্যাণ ও ভালাই থেকে বঞ্চিত হবে না আর যে শুধু দুনিয়া চাইবে সে আখেরাতের সকল কল্যাণ থেকে বঞ্চিত হবে । এখানে প্রথম ব্যক্তিই যে লাভবান তা সুস্পষ্ট । আল্লাহর বিবেচনায় ও মানদন্ডে সে অধিকতর লাভবান ও অগ্রাধিকার প্রাপ্তির যোগ্য ৷ তার দোয়া অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে দুনিয়া ও আখেরাত উভয় জায়গার কল্যাণ প্রার্থনায় সোচ্চার ৷ ইসলাম এ ধরনের ভারসাম্যপূর্ণ শিক্ষাই দিয়ে থাকে । প্রকৃতপক্ষে ইসলাম এটা কামনাই করে না যে, মোমেন দুনিয়ার ব্যাপারে দোয়া করুক। কেননা তাকে তো সৃষ্টিই করা হয়েছে দুনিয়ার খেলাফতের জন্যে । ইসলাম চায়, মোমেনরা দুনিয়ার ব্যাপারে আল্লাহর দিকে মনোনিবেশ করুক ও তার ফয়সালা মেনে নিক। দুনিয়ার স্বার্থ ও কল্যাণ চিন্তার চার দেয়ালে তারা আটকা পড়ে যাক এটা তার কাম্য নয়। সে এই ক্ষুদ্র পৃথিবীর চার দেয়াল থেকে মোমেনদেরকে মুক্ত করতে চায় । সে দেখতে চায়, তারা এই দুনিয়াতেই কাজ করবে এবং খেলাফতের দায়িত্ব পালন করবে, অথচ তারা দুনিয়ার উর্ধে থাকবে এবং আল্লাহর ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।