Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কোরায়শ গোত্র জাহেলী যুগে নিজেদের নাম রেখেছিলো “হুমুস" অর্থাৎ অনুপ্রাণিত সন্তাস্ত গোষ্ঠী । আর এর মাধ্যমে তারা নিজেদেরকে সাধারণ আরবদের মধ্যে একটি বিশেষ অধিকার ও সুবিধাভোগী অভিজাত শ্রেণী হিসাবে চিহ্নিত করেছিলো । এসব সুবিধার মধ্যে একটি ছিলো এই যে, তারা অন্যসব মানুষের সাথে আরাফায় অবস্থান করতো না এবং সাধারণ মানুষ যেখান থেকে একসাথে যাত্রা করতো তারা সেখান থেকে যাত্রা করতো না। এই ভেদাভেদ ঘুচিয়ে ইসলামের ইন্সিত সাম্য মেনে নেয়ার জন্যে তাদেরকে এই নির্দেশ দেয়া হয়। এর দ্বারা মানুষের সমাজে মানুষের সৃষ্টি করা কৃত্রিম বিভেদের প্রাচীর ভেংগে দিয়ে সকল মানুষকে এক কাতারে দীড় করানো হয়। বলা হয়, “অতপর সকল মানুষ যেখান থেকে যাত্রা করে তোমরাও সেখান থেকে যাত্রা করো ।' ইমাম বোখারী এই মর্মে হাদীস উদূত করেছেন যে, হযরত আয়েশা (রা.) বলেন, কোরায়শ ও তাদের অনুগত গোত্রগুলো মুযদালেফায় অবস্থান করতো অথচ অন্য সকল আরব আরাফায় অবস্থান করতো । কোরায়শরা নিজেদেরকে 'হুমুস' নামে আখ্যায়িত করে আভিজাত্য ফলাতো। যখন ইসলাম এলো, আল্লাহ তায়ালা স্বীয় রসূল সে.)-কে আরাফায় আসার ও অবস্থানের আদেশ দিলেন এবং তারপর সেখান থেকেই যাত্রা করতে বলেছেন। বলেছেন, যেখানে সবাই অবস্থান করে সেখানে সবার সাথে তোমরাও অবস্থান করো, যেখান থেকে তারা যাত্রা করে, সেখান থেকে তোমরাও যাত্রা করো । ্ বস্তুত ইসলাম কোনো আভিজাত্য ও শ্রেণীবৈষম্য মানে না। তার দৃষ্টিতে সকল মানুষ একটিমাত্র জাতি । তার দৃষ্টিতে সকল মানুষ চিরুনীর দাতের মতো সমান। তাকওয়া ছাড়া একজনের ওপর অন্যজনের কোনো অগ্রাধিকার ও শ্রেষ্ঠতৃ ইসলাম স্বীকার করে না। যে কোনো ধরনের বৈষম্য সৃষ্টিকারী ও আভিজাত্য বোধক পোশাক না পরে হজ্জে গমনের জন্যে ইসলাম নির্দেশ দিয়েছে, যাতে সকল মানুষ আল্লাহর ঘরে গিয়ে ভাই ভাই হিসাবে সমান মর্যাদা নিয়ে অবস্থান করতে পারে । তবে মনে রাখতে হবে যে, সাম্য বহাল ও বৈষম্য বিলোপের উদ্দেশ্যেই যখন অভিজাত পোশাক পরিহারের বিধান দেয়া হয়েছে, তখন অভিজাত পোশাক পরিহার করার পর বংশীয় আভিজাত্য ও বড়াই প্রদর্শনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে বৈষম্য সৃষ্টির নতুন অপচেষ্টা যেন না চলে, সেটা নিশ্চিত করতে হবে। সব রকমের জাহেলী বিদ্বেষ বৈষম্য পরিহার করে পুরোপুরিভাবে ইসলামের রং-এ রঞ্জিত হতে হবে । জাহেলী অহংকার ও আভিজাত্যের বড়াই থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। নিষিদ্ধ অশ্লীলতা ঝগড়াকলহ ও অনাচার মূলক কথা, কাজ ও চিন্তা তা যতো নগন্য ও স্বল্পমাত্রারই হোক না কেন হজ্জের সময়ে সংঘটিত হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এভাবে ইসলাম হজ্জের সময় মুসলমানদের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে । মানব জাতিকে সে যে সাম্য ও এঁক্যের মূলমন্ত্রে দীক্ষিত করেছে, তারই আলোকে তার আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। এই এঁক্যের ভিত্তি এতো মযবুত যে, ভাষা, জাতীয়তা, শ্রেণী কিংবা অন্য কোনো ধরনের পার্থিব গুণাগুণ তাকে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত করতে পারে না। ইসলামের এই পবিত্র ও পরিচ্ছন্ন মানসিকতার বিরোধী যে কোনো আচরণ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্যে তাই সে এতো তাগিদ দিয়ে থাকে। ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।