Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

তাই যখন তারা কোরআনের এই বাণী শুনেছে যে, “আল্লাহ যেভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবে তাকে ম্মরণ করো, ইতিপূর্বে তোমরা পথভ্রষ্ট ছিলে' তখন নিশ্চয়ই তাদের স্থৃতিপটে তাদের ফেলে আসা বিভ্রান্তিময়, অধোপতিত জীবনের সেই সব কলংকময় দৃশ্যগুলো ভেসে উঠেছে, যা তাদের গোটা ইতিহাসকে কালিমালিপ্ত করে দিয়েছিলো । অতপর ইসলাম তাদেরকে যে নতুন উচ্চতর স্থানে তুলেছে, যে স্থানের সন্ধান আল্লাহ তায়ালা তাদেরকে এই দ্বীনের বদৌলতেই দিয়েছেন, সেই স্থানে নিজেদের অবস্থান দেখে তারা যে নিজেদের অস্তিত্বে এই মহাসত্যের গভীরতা ও ব্যাপকতা উপলব্ধি করেছে, সে ব্যাপারে বিন্দুমাত্র বিতর্কের অবকাশ নেই। বস্তৃত একমাত্র ইসলামই যে মানুষের অধপতন ও দুর্দশা মোচন করে তাকে উন্নতি ও অগ্রগতির সর্বোচ্চ শিখরে উন্নীত করতে পারে সে কথা সর্বকালের ও সকল প্রজন্মের মুসলমানদের বেলায়ই অকাট্য ও চিরন্তন সত্য । ইসলাম ছাড়া মুসলমানদের কী মূল্য আছে? ইসলামী আকীদা বিশ্বাস ছাড়া মুসলিম জাতির কী গুরুত্ব আছে? যখন তারা ইসলামের পথে চালিত হবে, ইসলামী জীবন পদ্ধতি যখন তাদের জীবনে বাস্তবায়িত হবে, তখন তারা তুচ্ছ, অধোপতিত ও নিকৃষ্ট অবস্থা থেকে উন্নত, মর্যাদাবান ও স্থীতিশীল অবস্থায় উন্নীত হবে। এই বিরাট ও যুগান্তকারী উত্থান তাদের জীবনে কেবল তখনই সম্ভবপর হতে পারে, যখন তারা সঠিক অর্থে মুসলমান হবে, যখন তাদের সমগ্র জীবনকে তারা ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে তুলবে । এই নির্ভুল ও নিষলুষ জীবন পদ্ধতির সন্ধান না পাওয়া পর্যন্ত গোটা মানব জাতি অন্ধ জাহেলীয়াতে উদন্রান্ত হয়ে ঘুরে বেড়াবে । এই মহাসত্যকে কেবলমাত্র সেই ব্যক্তি সঠিকভাবে উপলব্ধি করতে পারে, যে সারা পৃথিবীতে তান্ডব নৃত্যরত আধুনিক জাহেলীয়াতের অধীন জীবন যাপন করার পর ইসলামী জীবন ব্যবস্থার পরশ পাথরের স্পর্শে নব জীবন লাভ করেছে এবং চারপাশের নোংরা পরিবেশের উর্ধে ইসলামী আদর্শের অবস্থান প্রত্যক্ষ করেছে। ইসলামী চিন্তাধারা ও ইসলামী জীবন ব্যবস্থার উচ্চতম শিখর থেকে যখন কোনো মানুষ সমগ্র বিশ্বের মানব জাতির সামগিক অবস্থান দেখতে পায়, তার চিন্তাধারা, আইন. বিধান ও জীবনাচার প্রত্যক্ষ করে, যখন তার বড় বড় প্রাচীন ও আধুনিক দার্শনিক ও চিন্তাবিদদের চিন্তাধারা ও ধ্যান ধারণা প্রত্যক্ষ করে, তখন সে বিস্ময়ে হতবাক হয়ে যায় এই ভেবে যে, মানব জাতি কী নিদারুণ বিভ্রান্তি, কী শোচনীয় অধোপতন, কী সাংঘাতিক দুর্দশা এবং কী ভয়াবহ অরাজকতায় নিমজ্জিত | এই বিভ্রান্তি এত নিকৃষ্টস্তরে উপনীত হয়েছে যে, কোনো অদৃশ্য সার্বভৌম কর্তৃত্বের মালিক ও কোনো আইনদাতা “ইলাহের' প্রয়োজনই তারা অনুভব করে না এবং জীবনে কোনো এঁশী আইন ও বিধান পালনের আবশ্যকতা আছে বলে মনেই করে না! এই অবস্থাটাই এখানে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং এটা তাদের ওপর তার বিরাট অনুগহ বলে আখ্যায়িত করছেন, “তিনি যেভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে তাকে স্মরণ করো । নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা পথভ্রষ্ট ছিলে 1" হজ্জ মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন। এই সম্মেলনে তারা যখন সমবেত হয় তখন একমাত্র ইসলামের বন্ধন ছাড়া এবং একমাত্র ইসলামের চিহ্ন ছাড়া তাদের আর কোনো বন্ধন থাকে না এবং আর কোনো চিহ্্‌ দ্বারা তারা চিহ্নিত হয় না। কেবল একখন্ড সেলাইবিহীন কাপড় ছাড়া তাদের দেহে আর কোনো আবরণও থাকে না । ব্যক্তিত্ব, গোত্র ৰা জাতির ভেদাভেদ এখানে বিলুপ্ত হয়ে যায়। এখানে কোনো সম্পর্ক, বন্ধন ও পরিচয় যদি থেকে থাকে তবে তা একমাত্র ইসলামের সম্পর্ক, বন্ধন ও পরিচয় । ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।