Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

হারামে” এসেছেন। সেখানে কেবলামুখী হয়ে আল্লাহকে ডেকেছেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব একত্ব ও মহত্ত ঘোষণা করেছেন, এভাবে আলোর প্রভাব অধিকতর উজ্জল হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করে সূর্যোদয়ের আগেই রওনা হয়েছেন।' বেদস্াত ও তুলীনৈ ষম্মেল ম্বুলোন্পাটনল এই ছিলো রসূল (সে.)-এর বাস্তব কার্যধারা এবং আয়াতে এদিকেই ইংগিত করা হয়েছে, “যখন তোমরা আরাফাত থেকে রওনা হবে, তখন মাশয়ারে হারামে পৌছে আল্লাহর যেকের করো এবং তিনি যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি তাকে স্মরণ করো । তোমরা ইতিপূর্বে পথভ্রষ্ট ছিলে ।' মাশয়ারে হারাম হচ্ছে মোযদালেফা । আরাফাত থেকে রওনা হয়ে এখানে পৌছার পর আল্লাহর যেকের করতে কোরআন নির্দেশ দিচ্ছে। অতপর একথা স্মরণ করিয়ে দিচ্ছে যে, তাদের পক্ষে এই যেকের করা আল্লাহর হেদায়াতের কল্যাণেই সন্ভব হয়েছে । তাই এই যেকের উক্ত হেদায়াতের জন্যে কৃতজ্ঞতার নিদর্শন। আর আল্লাহর এই হেদায়াত লাভের আগে তাদের কী অবস্থা ছিলো, তাও এই বলে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে, “এর আগে তোমরা পথভ্রষ্ট ছিলে ।" প্রথম যুগের মুসলমানরা উপরোক্ত সত্যটির গভীরতা ও ব্যাপকতা সঠিকভাবে উপলব্ধি করতো । আরবদের ত্রষ্টতা ও গোমরাহী ছিলো তাদের নিকটতম অতীতের ব্যাপার। তাদের চিন্তাধারা ও আকীদা বিশ্বাসের ভ্রষ্টতা এতদূর গড়িয়েছিলো যে, তারা মূর্তি, জ্বিন ও ফেরেশতাদের পূজা করতো এবং ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে ও জিনদেরকে আল্লাহর স্ত্রীপক্ষীয় আত্মীয়স্বজন মনে করতো । তাদের এ ধরনের নিকৃষ্ট, তুচ্ছ ও খাপছাড়া ধ্যান ধারণা তাদের এবাদাত উপাসনা, রীতিনীতি ও আচার আচরণকেও বিক্ষিপ্ত বিশৃংখল ও খাগছাড়া বানিয়ে দিয়েছিলো । কোনো কোনো সময় বিভিন্ন দেবদেবীর উপাসনা তারা শুধু এ জন্যে নিষিদ্ধ করে রেখেছিলো যে, তারা তাদের সাথে বিভিন্ন দেবদেবীর নানা রকম সম্পর্ক রয়েছে বলে মনে করতো । তাদের কোনো কোনো সন্তানকে তারা দেবদেবীর নামে মান্নত মানতো ও উৎসর্গ করতো এবং জ্বিনদেরকে তার অংশীদার করতো । এ ছাড়া আরো বহু রকমের জাহেলী রীতি প্রথা ছিলো, যার পেছনে কোনো যুক্তি প্রমাণ ছিলো না, ছিলো শুধু এইসব খাপছাড়া চিন্তাধারা ও অলীক কল্পনার স্তূপ । তাদের সামাজিক ও নৈতিক জীবনেও ছিলো প্রচুর বিভ্রান্তি । তাদের মধ্যে ছিলো উৎকট শ্রেণী বৈষম্য যার বিলোপ ঘটানোর জন্যে এই আয়াতে ইধগিত দেয়া হয়েছে, “অতপর যেখান থেকে সব মানুষ রওনা হয়, সেখান থেকে তোমরাও রওনা হও ।' এ সম্পর্কে বিস্তারিত আলোচনা চলে আসছে। তাদের গোত্রীয় যুদ্ধ বিগ্রহ ও রেষারেষির মধ্য দিয়েও তাদের সামাজিক ও নৈতিক বিভ্রান্তি প্রতিফলিত হতো । এইসব যুদ্ধবিগ্রহ ও কলহ কোন্দলের দরুন আরবরা সমকালীন বিশ্বে কোনো জাতি হিসেবেই গণ্য হতো না। তাদের নৈতিক ্রষ্টতা প্রতিফলিত হতো তাদের যৌন উচ্ছংখলতা, এবং বিকৃত বৈবাহিক ও পারিবারিক সম্পর্কের মধ্য দিয়েও। সমাজে দুর্বলের ওপর সবলের অত্যাচার এত ব্যাপক আকার ধারণ করেছিলো যে, সেখানে সকলের জন্যে গ্রহণযোগ্য কোনো সাধারণ ও স্থায়ী নৈতিক মানদন্ডের অস্তিত্বই ছিলো না। এই সার্বিক অরাজক পরিস্থিতি এবং আরবদের সামধিক বিপর্যস্ত জীবন ধারা ও নিদারুণ মানবিক দুর্দশা থেকে বুঝা যায় যে, তাদের নৈতিক ও সামাজিক বিকৃতি ও অধোপতন কত নিম্নস্তরে গিয়ে পৌছেছিলো। এই অধপতন থেকে একমাত্র ইসলামই তাদেরকে উদ্ধার করেছিলো। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।