বস্তুত, আরাফাতের ময়দানে অবস্থান হজ্জের প্রধান অংগ। বিশুদ্ধ হাদীস গ্রন্থসমূহে এই মর্মে হাদীস বর্ণিত হয়েছে যে, রসূল (স.) বলেছেন, “হজ্জ হচ্ছে আরাফাত (তিনবার) । যে ব্যক্তি ফজর হওয়ার আগে আরাফাতে অবস্থানকে ধরতে পারবে, তার হজ্জ আদায় শুদ্ধ হবে। আর মিনায় অবস্থানের জন্যে তিন দিন নির্ধারিত । যে ব্যক্তি দ্রুততার সাথে দুই দিনে কাজ সারবে, তার কোনো গুনাহ হবে না । আর যার বিলম্ব হবে, তারও কোনো গুনাহ হবে না।' উল্লেখ্য যে, আরাফাতের ময়দানে অবস্থানের নির্ধারিত সময় হচ্ছে ৯ই যিলহজ্জ যোহর থেকে ১০ই যিলহজ্জ ফজর হওয়া পর্যস্ত। ইমাম মোহাম্মাদের মতে ৯ই যিলহজ্জ দিনের শুরু থেকে আরাফাতে অবস্থানের সময় শুরু হয়। এই মতের সপক্ষে তিনি ইমাম আহমাদ, তিরমিধী ও . অন্যান্য নির্ভরযোগ্য হাদীস গ্রন্থে উদ্ধৃত নিম্নোক্ত হাদীসের বরাত দিয়েছেন, হযরত ওরওয়া বিন মিযরাস বলেন, এক বসর হজ্জের সময় আমি মুযদালেফায় রসূল (স.)-এর সাথে দেখা করলাম । তখন তিনি নামাযের জন্যে রওনা হচ্ছিলেন। বললাম, হে রসূলুল্লাহ, আমি তায়ী পর্বত থেকে এসেছি। আমার বাহক জন্তুটি এবং আমি উভয়েই ক্লান্ত । আল্লাহর কসম, এমন কোনো পাহাড়ই | নেই যার ওপর আমি অবস্থান করিনি । আমার হজ্জ হবে তোঃ রসূল (স.) বললেন, যে ব্যক্তি আমাদের এই নামাযে শরীক হয়েছে, অতপর এখান থেকে রওনা হওয়া পর্যন্ত আমাদের সাথে অবস্থান করেছে এবং এর আগে এক রাত কিংবা এক দিন আরাফাতে অবস্থান করেছে, তার হজ্জ সমাধা হয়েছে এবং সে নিজের অপবিভ্রতা থেকে মুক্ত হয়েছে। উক্ত দুই মতের যেটিই গ্রহণ করা হোক রসূল (স.) এটাকেই অবস্থানের সময় হিসাবে নির্ধারণ করেছেন এবং আরাফায় অবস্থানের সময় যিলহজ্জের দশ তারিখের ফজর পর্যস্ত দীর্ঘায়িত করেছেন যাতে তা মোশরেকদের আরাফায় অবস্থানের সময়ের বিপরীত হয় । এক হাদীসে হযরত মিসওয়ার ইবনে মাখরামা বলেন, রসূল (স.) আরাফায় আমাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন । ভাষণে প্রথমে আল্লাহর প্রশংসা করলেন । তারপর বললেন, “আজকে বৃহত্তর হজ্জের দিন। মোশরেক ও মূর্তি পুজারীরা এই দিনে সূর্যাস্তের আগে নিক্রান্ত হতো যখন সূর্য পর্বতের মাথার ওপর এমনভাবে শোভা পেতো, যেন তার মুখে মানুষের পাগড়ি শোভা পাচ্ছে। কিন্তু আমরা সূর্য উদিত হওয়ার আগে নিক্রান্ত হবো, যাতে আমাদের নীতি মোশরেকদের নীতির বিপরীত হয় ।" হাদীস থেকে জানা যায় যে, রসূল (স.) কার্যত ৯ই যিলহজ্জের সূর্যাস্তের পরে আরাফা ত্যাগ করতেন । সহীহ মুসলিমে হযরত জাবের বিন আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত আছে যে, “রসূল (স.) সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন। অতপর যখন আকাশের হলুদ আভা সামান্য অবশিষ্ট আছে এবং সূর্যের গোলাকার আলো অদৃশ্য হয়েছে, তখন নিজের পিছে ওসামাকে বসিয়ে রসূল (স.) রওনা হলেন। বাহক জন্তুর লাগাম কষে টেনে ধরে ডান হাত উচিয়ে এই কথা বলতে বলতে রওনা হয়েছেন যে, “হে লোকেরা, শান্তভাবে চলো, শান্তভাবে চলো ।” যখনই কোনো পাহাড় তার সামনে এসেছে, বাহক জন্তুকে একটু টিল দিয়েছেন যাতে সে তার ওপর আরোহণ করতে পারে। অবশেষে মুযদালেফায় পৌছে একই আযানে ও দুই একামাতে মাগরেব ও এশার নামায পড়েছেন। এই দুই নামাযের মাঝখানে তিনি কোনো তাসবীহও পাঠ করেননি। তারপর তিনি ফজর পর্যন্ত শয়ন করেছেন । যখন ভোরের আলো স্পষ্ট হয়ে দেখা দিয়েছে, তখন তিনি আযান ও একামাত সহকারে ফজরের নামায পড়েছেন। অতপর বাহক জন্তুর পিঠে আরোহন করে “মাশয়ারে হ্িলাজল ক্স ২৯ ণ পু ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।