Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

“আমরা বললাম, হ্যা, এসব তো করি।' তিনি বললেন, এক ব্যক্তি রসূল (স.)-এর কাছে এসে তুমি যা জিজ্ঞাসা করলে তাই জিজ্ঞাসা করেছিলো । তিনি এর কোনো জবাব দিলেন না। কিছুক্ষণ পরই জিবরীল এই আয়াত নাযিল করলেন যে, “তোমরা (হজ্জের সময়) আল্লাহ্‌র অনুগহ অবেষণ করবে তাতে আপত্তি নেই। হযরত ওমর (রা.)-এর ভূতপূর্ব গোলাম আবু সালেহ বলেন, “আমি বললাম, হে আমীরুল মোমেনীন, আপনারা হজ্জের সময় ব্যবসা বাণিজ্য করতেন? তিনি বললেন, হজ্জের সময় ছাড়া সে কালে আরবদের জীবিকা উপার্জনের কি আর কোনো উপায় ছিলো? উল্লেখিত বর্ণনাগুলো থেকে বুঝা যায় যে, জাহেলী যুগে যে সব কাজ অবাধে ও নিসংকোচে করা হতো, সেগুলো সম্পর্কে মুসলমানরা কতো সংকোচ অনুভব করতো এবং সেগুলো করার উদ্যোগ নেয়ার আগে ইসলামের মতামত জেনে নিতে কিরূপ ব্যাকুলভাবে অপেক্ষা করতেন। এই পারার শুরুতে আমরা এই পরিস্থিতির ব্যাপারে আলোচনা করে এসেছি সাফা ও মারওয়া পরিভ্রমণ সংক্রান্ত আলোচনা প্রসংগে । [ও আলোচ্য ১৯৮ নং আয়াতের প্রথম বাক্যটিতে কোরআন হজ্জের মওসুমে বেচাকেনা ও ভাড়ার লেনদেন বৈধ করেছে এবং একে “আল্লাহর অনুগ্রহ অনেষণ' নামে আখ্যায়িত করেছে। এরূপ আখ্যায়িত করার উদ্দেশ্য এই যে, কোনো ব্যক্তি যখন ব্যবসা বাণিজ্য করে, যখন মজুরীর বিনিময়ে কোনো কাজ করে এবং যখন উপার্জনের উপায় উপকরণ অবেষণ করে, তখন সে যেন উপলব্ধি করে যে, সে শুধু নিজের কাজের দ্বারাই নিজের জীবিকা উপার্জন করতে সক্ষম নয় বরং এ দ্বারা সে শুধু আল্লাহর অনুগ্রহই প্রার্থনা করে থাকে এবং তার পর আন্লাহই তাকে জীবিকা দেন। সুতরাং তার এ কথা ভূলে যাওয়া উচিৎ নয় যে, যখন সে নিজের জীবিকা বা অন্য কিছু উপার্জন ও হস্তগত করে, তখন এইসব জিনিস সে যে উপায়-উপকরণের মাধ্যমে অর্জন করে, তার অন্তরালে আসলে সে আল্লাহর অনুগ্রহই প্রার্থনা করে থাকে৷ জীবিকা উপার্জনকালে যদি এই অনুভূতি তার হৃদয়ে বদ্ধমূল থাকে, তাহলে জীবিকা উপার্জনের সেই সময়টিতে সে আল্লাহর এবাদাতেই লিপ্ত থাকে। সুতরাং সেই উপার্জনের কাজটি আল্লাহর আনুগত্য ও আল্লাহর প্রতি মনোনিবেশের দিক দিয়ে হজ্জ নামক এবাদাতের বিপরীত কিছু নয়। আর ইসলাম মোমেনের হৃদয়ে এই অনুভূতি বদ্ধমূল করার পূর্ণ নিশ্চয়তা দেয়ার পরই তাকে যে কোনো আর্থিক লাভজনক কাজ করার স্বাধীনতা দিয়েছে। কেননা এরূপ মানসিকতা সহকারে তার প্রতিটি কথা ও কাজ এবাদাতে পরিগণিত হয়ে থাকে। এ কারণেই জীবিকা উপার্জন সংক্রান্ত এই বাক্যটিকে হজ্জের অন্যান্য অনুষ্ঠানাদি নিয়ে আলোচনারত আয়াতের একটি অংশে পরিণত করা হয়েছে। বস্তুত এ আয়াতের পরবর্তী অংশে আরাফাত থেকে রওনা হওয়া ও মুযদালেফায় গিয়ে আল্লাহর যেকের করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। যথা, “অতপর যখন তোমরা আরাফাত থেকে রওনা হবে, তখন “মাশয়ারে হারামে' (মুযদালেফায়) আল্লাহর যেকের করো । তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই ভাবে তাকে স্মরণ করো ইতিপূর্বে তোমরা পথভ্রষ্ট ছিলে ।" ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।