ওপর নির্ভরশীল ও আল্লাহ্র প্রতি অনুগত করে গড়ে তোলার সাথে সাথে তাকে বাস্তব চাহিদা ও প্রয়োজন অনুযায়ী উপায় উপকরণ গ্রহণের নির্দেশ দেয় । তাছাড়া উপরোক্ত উক্তিতে, “যারা আল্লাহর ঘরে হজ্জ করতে যাচ্ছে, তাদেরকে খাওয়ানো আল্লাহরই দায়িত্ব । এরূপ মনোভাব প্রকাশ করায় আল্লাহর প্রতি এক ধরনের অসাবধানতা ও বেয়াদবীর আভাস বিদ্যমান। এ দ্বারা এরূপ ধারণাও প্রকাশ পায় যে, হজ্জ করে যেন আল্লাহর কোনো উপকার সাধন করা হয়, আর সেই উপকারের জন্যে এভাবে খোটা দেয়া হচ্ছে। বস্তুত এ ধরনের অবাঞ্কিত মানসিকতা প্রতিরোধ করার জন্যেই শারীরিক ও আত্মিক উভয় ধরনের পাথেয় সাথে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে চিরাচরিত নিয়মে তাকওয়া ও খোদাভীতির উপদেশ দেয়া হয়েছে অত্যন্ত সহজবোধ্য ও সাবলীল ভাষায় । বলা হয়েছে, 'তোমরা পাথেয় নিয়ে যাও। নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় হচ্ছে খোদাভীতি । আর হে হৃদয়বান লোকেরা! তোমরা কেবল আমাকেই তয় করো ।' বস্তুত তাকওয়া বা খোদভীতি হচ্ছে আত্মা ও মনের খোরাক । এই খোরাক দ্বারাই আত্মা পরিপুষ্ট, শক্তিশালী ও আলোকময় হয় । এর সাহায্যেই সে তার লক্ষ্যে পৌঁছে ও মুক্তি লাভ করে। আর হৃদয়বান লোকেরাই সর্বাগ্ৰে তাকওয়ার উপদেশ হৃদয়ংগম করে থাকে এবং তারাই এই পাথেয় দ্বারা সর্বোত্তমভাবে উপকৃত হয়ে থাকে । হজ্জেন্ আনো কিছু বিশিবিশাল পরবর্তী আয়াতেও হজ্জের বিধি বর্ণনা অব্যাহত রয়েছে। এ আয়াতে হাজীদের হজ্জের পাশাপাশি ব্যবসায় বা মজুরী সাপেক্ষ কোনো কাজ করা যাবে কিনা সে সম্পর্কে এবং আরাফাত থেকে যাত্রা, যেকের ও গুনাহ মাফ চাওয়ার আবশ্যকতা সম্পর্কে নির্দেশ দেয়া হয়েছে। ১৯৮ ও ১৯৯ নং আয়াতের বক্তব্য, “তোমরা আল্লাহর অনুগ্রহ অবেষণ করবে তাতে আপত্তি নেই। তারপর যখন আরাফাত থেকে যাত্রা করবে তখন “মাশয়ারে হারাম" (মুযদালেফায়) থেমে আল্লাহর যেকের করো । তিনি যেভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে তাকে ম্মরণ করো। অন্যথায় ইতিপূর্বে তো তোমরা পথভ্রষ্ট ছিলে । অতপর যেখান থেকে সবাই প্রত্যাবর্তন করে, সেখান থেকে তোমরাও প্রত্যাবর্তন করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো । নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল ।" ইমাম বোখারী হযরত ইবনে আব্বাস রো.) থেকে বর্ণনা করেন যে, ওকায, মাজান্না ও যুলমাজায এই তিন জায়গায় জাহেলীয়াত যুগে বাজার বসতো । এ কারণে হজ্জের সময়ে বেচা কেনার কাজ করাকে মুসলমারা গুনাহ ও জাহেলী কাজ মনে করতো । সে জন্যে নাযিল হলো যে, “তোমরা আল্লাহর অনুথহ অন্বেষণ করবে তাতে আপত্তি নেই অর্থাৎ হজ্জের মওসুমে বাণিজ্যিক ও লাভজনক লেনদেনের কাজ করায় দোষ নেই। আবু দাউদ শধীফেও হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করা হয়েছে যে, হজ্জের মওসুমে মুসলমানরা ব্যবসা বাণিজ্য ও বেচা-কেনা এড়িয়ে চলতো আর বলতো যে, এ হচ্ছে আল্লাহর যেকেরের মওসুম। এ জন্যে আল্লাহ্ এ আয়াত নাযিল করেন। হযরত আবু উমামা রো.) বলেন, আমি ইবনে ওমরকে বললাম!" আমরা তো হজ্জের সময় মজুরীও খাটি । আমাদের হজ্জ হবে তো? ইবনে ওমর (রো.) বললেন, তোমরা কি কাবা শরীফের তওয়াফ করো না? তোমরা কি ভালো কাজ করো না? তোমরা কি পাথর নিক্ষেপ ও মাথা মু্ডন করো নাঃ ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।