এরপর শুরু হচ্ছে শুধুমাত্র হজ্জের বিধিমালার বিবরণ। এখানে হজ্জের সময় ও তার নিয়মাবলী বর্ণনা করা হয়েছে। আর পূর্ববর্তী বিধিমালার মতো এই বিধিমালার সাথেও রয়েছে তাকওয়ার শিক্ষা । ১৯৭ নং আয়াতটি লক্ষ্য করুন, “হজ্জ অনুষ্ঠিত হয়ে থাকে কয়েকটি নির্দিষ্ট মাসে । অতপর যে কেউ এই মাসগুলোতে হজ্জ করার সিদ্ধান্ত নেয়, তার জন্যে হজ্জের সময় স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহবিবাদ বৈধ নয়। তোমরা যা কিছু উত্তম কাজ করো, আল্লাহ তা জানেন। আর তোমরা পাথেয়র ব্যবস্থা করো যদিও আল্লাহর ভয়টাই শ্রেষ্ঠ পাথেয় । হে বুদ্ধিমান লোকেরা! তোমরা আমাকে ভয় করো ।' এ আয়াত থেকে স্পষ্টতই জানা যায় যে, হজ্জের জন্যে সময় নির্দিষ্ট রয়েছে। সে সময় হচ্ছে কয়েকটি সুপরিচিত মাস। মাসগুলো হলো শওয়াল, যিলকদ ও যিলহজ্জের প্রথম দশ দিন। এ থেকে বুঝা যায় যে, এই নির্দিষ্ট মাসগুলোতে ছাড়া হজ্জের এহরাম শুদ্ধ নয়। তবে কোনো কোনো মতে সারা বছরই হজ্জের এহরাম বৈধ। নির্দিষ্ট সময়ে হজ্জের অনুষ্ঠানসমূহ সম্পন্ন করার জন্যে এই মাস কয়টি চিহিত করার পক্ষে যারা মত দেন তারা হচ্ছেন ইমাম আবু হানীফা । আহমদ ইবনে হাম্বল, ইবরাহীম নাখয়ী, সাওরী, লাইস, শাফেয়ী । ইবনে আব্বাস, জাবের, আতা, তাউস, মোজাহেদ প্রমুখ এবং এই মতই সমধিক প্রসিদ্ধ । এই সুবিদিত মাস কয়টিতে যে ব্যক্তি হজ্জ করার সিদ্ধান্ত নেবে এবং সে জন্যে সে এহরাম বাধবে। তাকে সমগ্র হজ্জের মওসুমে “রাফাছ', “ফুসুক' ও “জিদাল' থেকে বিরত থাকতে হবে। “রাফাছ" হলো মহিলাদের উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে যৌন সংগমের বিষয় অথবা যৌন উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়ে আলোচনা করা । “ফুসৃক' বলতে বুঝানো হয় ছোট কিংবা বড় গুণাহর কাজ করা ৷ আর 'জিদাল' হলো কোনো বিষয়ে এমনভাবে তর্ক বিতর্ক বা ঝগড়া করা, যাতে একপক্ষ অপর পক্ষের ওপর রাগান্বিত ও ক্ষিপ্ত হয়ে যেতে পারে । নাম উল্লেখ করে এ তিনটি জিনিস নিষেধ করা হলেও প্রকৃতপক্ষে এমন যাবতীয় কথা ও কাজ এর আওতায় এসে যায়। যা হজ্জের সময় পালনীয় ও অনুসরণীয় সর্বোচ্চ সতর্কতা, আল্লাহর জন্যে সর্বাধিক ত্যাগের মনোভাব, যাবতীয় পার্থিব ও জৈব প্রয়োজনের উর্ধে ওঠা, অন্য সকল সম্পর্কের চাইতে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করার আধ্যাত্মিক সাধনা এবং সেলাই করা কাপড় পর্যন্ত পরিহার করে পরম বিনয় সহকারে আল্লাহর ঘরে হাযির হওয়ার আবশ্যকতার মধ্য দিয়ে যে পৃতপবিত্র পরিবেশ গড়ে ওঠে তার পরিপন্থী । আয়াতের প্রথমাংশে হজ্জের সময় যাবতীয় অবাঞ্থিত ও কুরুচিপূর্ণ কার্যকলাপ নিষিদ্ধ করার পর আয়াতের পরবর্তী অংশে ভালো কাজে উৎসাহিত করার জন্যে বলা হয়েছে। “আর তোমরা যা কিছু ভালো কাজ করবে । তা আল্লাহ তায়ালা জানবেন ।” বস্তুত মোমেনের চেতনা ও অনুভূতির কাছে এই কথাটা স্মরণ করাই যথেষ্ট যে, তার যে কোনো ভালো কাজ সম্পর্কে আল্লাহ অবহিত থাকেন এবং তাকে সৎ কাজে উৎসাহিত করেন। এটা তার কাছে আসল প্রতিদান পাওয়ার আগে প্রাপ্ত প্রাথমিক প্রতিদান বলে মনে হয়। এরপর আল্লাহ তায়ালা মোমেনকে হজ্জের সফরের জন্যে পাথেয় সংগ্রহ করার আহবান জানান। আহবান জানান শারীরিক ও আত্মিক উভয় প্রকারের চাহিদা পূরণকারী পাথেয় সংগ্হ করার। কথিত আছে যে, ইয়েমেন থেকে একদল লোক একেবারে শূন্য হাতে হজ্জ করতে আসতো । তারা বলতো, “আমরা আল্লাহর ঘরে যাচ্ছি। তিনি কি আমাদের খাওয়াবেন না?' অথচ এ উক্তি ইসলামের স্বভাব প্রকৃতির পরিপন্থী । কেননা ইসলাম মানুষের মনকে একান্তভাবে আল্লাহর ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।