Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এই বিধিটি খোলাসা করে বললে এরূপ দীড়ায়-প্রথমত, কোনো মুসলমান হজ্জের মাসগুলোতে অর্থাৎ শাওয়াল, যিলকদ ও যিলহজ্জের প্রথম দশ দিনে ওমরার নিয়তে মীকাত থেকে এহরাম বাধলো এবং কশবা শরীফে তওয়াফ এবং সাফা ও মারওয়ায় সা*ই করার মাধ্যমে তওয়াফ সম্পন্ন করার পর হজ্জের জন্যে পুনরায় এহরাম বাধলো ও হজ্জের সময়ের অপেক্ষা করতে থাকলো । তার এই কার্যক্রম হবে ওমরার পরে হজ্জের সুযোগ গ্রহণ । দ্বিতীয়ত, মীকাত থেকে একই সাথে হজ্জ ও ওমরার জন্যে এহরাম বাধলো। অতপর ওমরার কাজ সম্পন্ন করার পর হজ্জের সময় আসা পর্যন্ত অপেক্ষায় থাকলো । এই দুটি অবস্থা 'হজ্জে তামাত্ু'র অবস্থা । এই উভয় অবস্থায় ওমরা আদায়কারীকে ওমরা সমাপনের পর এহরাম খোলার জন্যে তার সামর্থ অনুসারে কোরবানী করতে হবে । ওমরা ও হজ্জের মাধ্যমে সে এহরাম মুক্ত অবস্থায় কিছু সময় অবস্থানের সুযোগ পাবে এটাই “তামাত্' । “সামর্থ অনুসারে' কথাটার অর্থ দীড়ায় এই যে, সে উট, গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মধ্যে যেটি ক্রয় করা ও কোরবানী করার সামর্থ রাখে সেটি কোরবানী দেঁবে। আর যদি কোনো কোরবানীই দিতে না পারে তবে তার ফিদিয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে। সেটি হলো, “যে ব্যক্তি তা না পারবে, সে হজ্জের মওসুমে তিন দিন এবং বাড়ীতে ফিরে আসার পর সাত দিন এই পূর্ণ দশ দিন রোযা রাখবে ।" যিলহজ্জের নয় তারিখে আরাফায় অবস্থানের আগেই উক্ত তিনটি রোযা রেখে নেয়া উত্তম। আর বাকী সাত দিনের রোযা আপন বাসস্থানে ফিরে আসার পর রাখতে হবে । “এই পূর্ণ দশ দিন' কথাটা বলার উদ্দেশ্য বক্তব্যকে সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেয়া ছাড়া আর কিছু নয়। আর এই কোরবানী বা রোযার উদ্দেশ্য সম্ভবত এই যে, হজ্জ ও ওমরার মাঝখানে এহরামমুক্ত অবস্থায়ও যেন আল্লাহর সাথে অন্তরের সম্পর্ক বজায় থাকে, হজ্জের পরিবেশ সংক্রান্ত অনুভূতি ও চেতনা যেন ব্যাহত না হয় এবং এই ফরয কাজটি আদায় কালে নিজের প্রকৃতি ও চাল চলনের ওপর অত্যাবশ্যকীয় সতর্ক প্রহ্রা যেন বজীয় থাকে । যারা হারাম শরীফের স্থায়ী বাসিন্দা, তাদের যেহেতু ওমরা আদায় করার নিয়ম নেই, বরং তাদের শুধু হজ্জই আদায় করতে হয়। তাই তাদের '“তামাত্ব' তথা হজ্জ ও ওমরার মাঝে এহরাম খোলার প্রশ্নই ওঠে না, আর সে কারণে স্বভাবতই তাদের ফিদিয়া দিতে বা রোযাও রাখতে হয় না । এ কথাই আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে যে, “যাদের ঘরবাড়ী মাসজিদুল হারামের নিকটবর্তী নয়, কেবলমাত্র তাদের জন্যেই এ সুবিধা ।' হজ্জ ও ওমরার এই বিধি কয়টি বর্ণনা করার পর কোরআন মানুষের মনে আল্লাহর ভয় সৃষ্টি করার মানসে তার স্বভাবসুলভ ভংগীতে এভাবে উপসংহার টেনেছে, “আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে, আল্লাহ কঠিন শাস্তিদাতা ।" বস্তুত এইসব বিধি বাস্তবায়নের নিশ্চয়তা একমাত্র তাকওয়া দ্বারাই অর্জিত হতে পারে ।. তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহকে ও তার আযাবকে ভয় করা । এহরাম স্বাভাবিকভাবেই মানুষকে সংযমী করে তোলে । সেই এহরাম থেকে যখন সাময়িকভাবে অব্যাহতি দেয়া হলো, তখন হৃদয়ে আল্লাহর তয় সৃষ্টি করা হলো, যাতে ওই সংযমী ভাবটা তখনো বহাল থাকে এবং কৃপ্রবৃত্তির ওপর সতর্ক গ্রহরা বজায় থাকে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।