পারবে । সহজীকরনের এই নীতি ইসলামের মূল প্রাণশক্তি, এবাদাতের উদ্দেশ্য ও যাবতীয় আচার অনুষ্ঠানের মূল লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ। প্রথম সাধারণ আদেশ থেকে, এই ব্যতিক্রমমূলক বিধি ঘোষণা করার পর আয়াতের পরবর্তী অংশে হজ্জ ও ওমরার নতুন বিধি ঘোষণা করা হচ্ছে, 'কোরবানী যথাস্থানে পৌছে যাওয়ার আগে তোমরা মাথা কামিও না।' এই নিষেধাজ্ঞা সেই ক্ষেত্রে প্রযোজ্য, যখন হজ্জ ও ওমরা সম্পন্ন করা হয় এবং এ ব্যাপারে কোনো বাধা বিপত্তি দেখা দেয় না। এক্ষেত্রে কোরবানী যথাস্থানে পৌছে যাওয়ার অর্থাৎ কোরবানীর জন্তু তার জবাইয়ের সানে মিনায় পৌছে যাওয়ার আগে মাথা কামানো যাবে না। কেননা মাথা মুন্ডানো হচ্ছে হজ্জ বা ওমরা বা উভয়টির এহ্রাম থেকে অব্যাহতি লাভের সংকেত । ৯ই যিলহজ আরাফার ময়দানে অবস্থান ও সেখান থেকে বিদায় হয়ে যাওয়ার পর দশ তারিখে মিনায় কোরবানী করতে হয়। এই কোরবানীর পরই এহরাম শেষ হয়ে যায়। মিনায় কোরবানীর জন্তু পৌছার আগে চুল ছাঁটা বা কামানোর কোনো অবকাশ নেই, তাই তার আগ পর্যন্ত এহরামও যথারীতি বহাল থাকবে। | কিন্তু এই সাধারণ নিষেধাজ্ঞারও ব্যতিক্রম আছে। সেটি হচ্ছে, “তোমাদের মধ্যে যে ব্যক্তি রুগ্ন থাকবে কিংবা তার মাথায় যন্ত্রণা থাকবে, (এবং সে জন্যে মাথা কামিয়ে ফেলে) তার ফিদিয়া হিসাবে রোযা রাখা অথবা সদকা দেয়া অথবা কোরবানী করা উচিত । বস্তুত কোনো রোগব্যাধির জন্যে যদি মাথা কামানোর প্রয়োজন পড়ে, কিংবা চুল লম্বা হয়ে গেলে ও না আঁচড়ালে তাতে উকুন ইত্যাদি জন্মে কষ্টকর অবস্থার সৃষ্টি করে, তাহলে এহরামের সময় কোরবানীর যে জন্তু সাথে নিয়েছিলো তা তার জবাইয়ের স্থানে পৌছার আগে এবং হজ্জের সকল কাজ সমাধা করার আগে বাস্তব পরিস্থিতির কারণে মাথা কামানো জায়েয হবে । কেননা . ইসলাম উদারতর ব্যবস্থা । তবে এই মাথা মুন্ডানোর জন্যে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো তিনদিন রোযা রাখা, অথবা ছয়জন দরিদ্র লোককে এক ওয়াক্ত খাওয়ানোর মাধ্যমে (অথবা সেই পরিমাণ অর্থ) সদকা প্রদান অথবা একটি ছাগল যবাই করে তা বন্টন করা। এই বিকল্প পন্থা অবলম্বনের নির্দেশ একটি হাদীস থেকে পাওয়া যায়। বোখারী শরীফে উদ্ধৃত এই হাদীসে হযরত কা'ব বিন আজরা থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, আমি রসূল (স.)-এর কাছে গেলাম । তখন আমার মুখমন্ডলে উকুন গড়িয়ে পড়ছিলো। তা দেখে রসূল (স.) বললেন, “আমি যে অবস্থা দেখছি তা এই যে, এই উকুন তোমাকে খুবই কষ্ট দিচ্ছে। তুমি একটা ছাগল সংঘহ করতে পারো না? আমি বললাম, না, তিনি বললেন, তাহলে তিন দিন রোযা রাখো, অথবা ছয়জন মেসকীনকে মাথা প্রতি আধা সা” খাবার দাও এবং মাথা কামিয়ে ফেল ।” এরপর হজ্জ ও ওমরা সম্পর্কে একটা নতুন সাধারণ বিধি ঘোষণা করা হচ্ছে, 'এরপর যখন তোমরা শান্তি ও নিরাপত্তা লাভ করবে, তখন তোমাদের যে ব্যক্তি হজ্জের সময় আসা পর্যন্ত ওমরার সুযোগ গ্রহণ করবে, সে যেন নিজের সামর্থ অনুসারে কোরবানী দেয় ।' অর্থাৎ যখন কোনো বাধাবিপত্তি ও অবরোধের সম্মুখীন হবে না এবং হজ্জের যাবতীয় আচার অনুষ্ঠান পালনে সমর্থ হবে, তখন যে ব্যক্তি হজ্জের সময় আসার আগ পর্যন্ত হাতে যে সময় পাওয়া যায় তা কাজে লাগিয়ে ওমরা করতে চায়, সে যেন সহজে সম্ভব হয় এমন একটা কোরবানী দিয়ে দেয়। ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।