আগে থেকেই মুসলমানদের ওপর ফরয হয়ে আছে। কিন্তু কাবা শরীফের যাবতীয় কর্তৃত্ব মোশরেকদের হাতে থাকায় এবং সেই মোশরেকদের সাথে মুসলমানদের বনিবনা না থাকায় এ যাবত মুসমানদের পক্ষে হজ্জ পালন করা সম্ভব ছিলো না। এটা একটা ভিন্ন যুক্তি বটে। | ইতিপূর্বে এই পারার শুরুতে আমি এ কথা বলে এসেছি যে, দ্বিতীয় হিজরীতে কেবলা হওয়ার ইতিহাস সম্পর্কে এখানে যা কিছু বর্ণনা করা হলো হজ্জ সংক্রান্ত আলোচ্য আয়াতগুলোর ব্যাখ্যা প্রসংগে এটুকুই আমাদের জন্যে যথেষ্ট। এবার ১৯৬ নং আয়াত লক্ষ্য করুন৷ এতে বলা হয়েছে, “তোমরা হজ্জ ও ওমরা আল্লাহর উদ্দেশ্যে পূর্ণ করো । তবে কোথাও যদি অবরুদ্ধ হয়ে যাও, তবে যে কোরবানীই সম্ভব, তাই পেশ করে দাও। আর যতক্ষণ কোরবানী যথাস্থানে পৌছে না যায়, ততক্ষণ নিজের মাথাকামিওনা । কিন্তু যে ব্যক্তি রুগ্ন হয়ে পড়ে, অথবা তার মাথায় কোনো ব্যাধি হয়, (এবং সে জন্যে মাথা কামিয়ে ফেলে) তার ফিদিয়া হিসাবে রোযা রাখা, সদকা দেয়া অথবা কোরবানী করা কর্তব্য। এরপর যদি শান্তি ফিরে আসে ও নিরাপত্তা নিশ্চিত হয় (এবং তোমরা হজ্জের আগেই মক্কায় পৌছে যাও) তবে তোমাদের যে ব্যক্তি হজ্জের সময় আসা পর্যন্ত ওমরার সুযোগ গ্রহণ করবে, সে যেন সমর্থ অনুসারে কোরবানী দেয় । আর তা সম্ভব না হলে সে যেন তিনটি রোযা হজ্জের সময়ে এবং সাতটি বাড়ী ফেরার পর রাখে । এভাবে মোট দশটি রোযা পূর্ণ হবে। যাদের ঘরবাড়ি মাসজিদুল হারামের নিকটবর্তী নয় তাদের জন্যে এই সুবিধা । আল্লাহর এই আদেশসমূহ সম্পর্কে সতর্ক থাকো এবং জেনে রেখো যে, আল্লাহ কঠিন শাস্তিদাতা ।" এ আয়াতের বর্ণনাভংগীতে যে বিষয়টি সর্বপ্রথম চোখে পড়ে তাহলো আইনগত বিষয়ে বক্তব্য উপস্থাপনের নৈপুণ্য ও সুক্্সতা, আয়াতটিকে ছোট ছোট অংশে বিভক্তকরণ এবং প্রত্যেক অংশে আলাদাভাবে নির্দিষ্ট বর্ণনা এবং প্রত্যেক বিধির শেষে তার ব্যতিক্রমের উল্লেখ করার পরই পরবর্তী বিধি বর্ণনা করা, আর সবার শেষে এই সবকয়টি বিষয়কে আল্লাহর ভয় ও তাকওয়ার সাথে সংযুক্ত করা। আয়াতের প্রথম অংশটিতে এই মর্মে নির্দেশ দেয়া হয়েছে যে, হজ্জ ও ওমরা আদায়ে ইচ্ছুক ব্যক্তি যখন তার কাংখিত কাজ শুরু করবে, তখন হজ্জ বা ওমরা যেটি দিয়েই সে শুরু করুক না কেন, উভয়টি যেন সম্পূর্ণ করে এবং তা যেন একাগ্রভাবে আল্লাহর উদ্দেশ্যেই করে । এই অংশটি হলো, 'হজ্জ ও'ওমরা আল্লাহর উদ্দেশ্যে পূর্ণ করো ।" কোনো কোনো তাফসীরকার এই আদেশ থেকে বুঝেছেন যে, এ দ্বারা হজ্জ ফরয করা হয়েছে। আবার অন্যদের মত এই যে, হজ্জ যখনই শুরু করা হোক না কেন, পরিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে এটাই এ আদেশের মর্ম ও লক্ষ্য । শেষোক্ত মতটিই অধিকতর গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়। যেহেতু ওমরা সর্বসম্মতভাবেই ফরয নয়, তথাপি এখানে তা হজ্জের মতোই পূর্ণ করার আদেশ দেয়া হয়েছে, তাই এ থেকে প্রমাণিত হয় যে, এই উক্তি দ্বারা হজ্জ ফরয করা উদ্দেশ্য নয়, বরং সম্পূর্ণ করার আদেশ দেয়াই উদ্দেশ্য। আরেকটি বিষয়ও এখান থেকে জানা যায় যে, ওমরা প্রাথমিকভাবে আবশ্যিক কাজ না হলেও একবার তা শুরু করা হলে শেষ করা ওয়াজেব। আর একমাত্র আরাফার ময়দানে অবস্থান ছাড়া ওমরার যাবতীয় কার্যকলাপ হজ্জের মতোই । সর্বাধিক প্রচলিত মতানুসারে ওমরা সারা বছর করা যায়। এর জন্যে হজ্জের মতো নির্দিষ্ট কয়েকটি মাস জরুরী নয়। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।