Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

সুতরাং তিনি পবিত্র কাবা শরীফ মোশরেক ও নগ্ন তওয়াফকারীদের কবল থেকে মুক্ত না হওয়া পর্যন্ত হজ্জ স্থগিত রাখলেন । আরো একটা যুক্তি প্রদর্শন করা হয় যে, হজ্জ ফরয হওয়া ও হজ্জের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কাজের নির্দেশ ইসলাম ইতিপূর্বেই দিয়েছিলো । তাছাড়া হজ্জ যে একটা ফরয কাজ, তা হিজরতের পূর্বে মন্কায় থাকাকালেই জানানো হয়েছিলো । তবে এই উক্তির সপক্ষে তেমন কোনো অকাট্য প্রমাণ নেই। অবশ্য এ কথা সত্য যে, মক্কী সূরা “হজ্জের' কিছুসংখ্যক আয়াতে হজ্জের অধিকাংশ করণীয় কাজের উল্লেখ এভাবে পাওয়া যায় যে, ইবরাহীম (আ.)-কে এ সব কাজের নির্দেশ দেয়া হয়েছিলো । ওই সূরার ২৬ থেকে ২৯ নং আয়াতে বলা হয়েছে, স্মরণ করো সেই সময়টিকে, যখন আমি ইবরাহীমকে এই ঘরের জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলাম (এই নির্দেশ সহকারে যে) আমার সাথে কোনো জিনিসকে শরীক করো না, আমার ঘরকে তওয়াফকারী ও কুকু সেজদাকারী লোকদের জন্যে পবিত্র রাখো । লোকদেরকে হজ্জ করার জন্যে আহবান জানাও, তারা তোমার কাছে সকল দৃরবর্তী স্থান থেকে পায়ে হেটে ও উটের ওপর সওয়ার হয়ে আসবে, যাতে তাদের জন্যে এখানে রক্ষিত সুবিধাসমূহ তারা প্রত্যক্ষ করতে পারে এবং কয়েকটি নির্দিষ্ট দিনে সেই জন্তু জানোয়ারের ওপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে, যা তিনি তাদেরকে দান করেছেন, তা তারা নিজেরাও খাবে এবং অভাব্রস্ত দরিদ্র লোকদেরকেও দেবে। পরে তারা নিজেদের ময়লা কালিমা দূর করবে। নিজেদের মান্নতসমূহ পূরণ করবে এবং প্রাচীনতম ঘরের তওয়াফ করবে ।' অতপর ৩২ নং আয়াতে এরশাদ করা হয়েছে, “এটাই হচ্ছে আসল হজ্জ। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করে, তার সে কাজ অন্তরের তাকওয়ার আওতাভুক্ত ।' অতপর ৩৬ ও ৩৭ নং আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্যে তাতে বিপুল কল্যাণ নিহিত আছে। কাজেই ওইগুলোকে দীড় করিয়ে এগুলোর ওপর আল্লাহর নাম উচ্চারণ করো । আর (কোরবানীর পর) যখন তাদের পিঠগুলো মাটির ওপর স্থির হয়, তখন তা থেকে নিজেরাও খাও, আর যারা অল্পে তুষ্ট হয়ে চুপচাপ আছে এবং যারা এসে নিজেদের অভাবের কথা ব্যক্ত করে, তাদেরকেও খাওয়াও । তোমরা যাতে শোকর আদায় করো, সে জন্যে এই জন্তুগুলোকে আমি এভাবে তোমাদের জন্যে অনুগত করে দিয়েছি। আল্লাহর কাছে ওইসব জন্তুর গোশতও পৌঁছে না, রক্তও পৌছে না, কিন্তু তোমাদের তাকওয়া তার কাছে অবশ্যই পৌছে। তোমরা যাতে তীর হেদায়াত অনুযায়ী আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো । সে জন্যে তিনি এভাবে ওই জন্তুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছেন। আর তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও ।" উল্লেখিত আয়াতগুলোতে কোথাও সরাসরিভাবে এবং কোথাও ইংগিতে হজ্জের কয়েকটি মৌলিক কাজ ও আচার অনুষ্ঠান যথা কোরবানী, তওয়াফ, এহরাম থেকে মুক্ত হওয়া ও আল্লাহর নাম স্মরণ করা ইত্যাদির উল্লেখ রয়েছে। মুসলিম উম্মাহর পিতা হযরত ইবরাহীম (আ.) এর জীবনবৃত্তান্ত বর্ণনার মাধ্যমে এখানে প্রকারান্তরে মুসলিম উম্মাহকেই সম্বোধন করা হয়েছে। মুসলমানরা যেহেতু হযরত ইবরাহীমের সন্তান এবং হযরত ইবরাহীম (আ.) হজ্জের এই সব আচার অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন, তাই এ বর্ণনা থেকে আভাস পাওয়া যায় যে, হজ্জ অনেক বিজ্লাল ৯২ ২৭০ ূ ৰ | ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।