Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

অবলম্বনকারীদের সাথেই থাকেন । আর আল্লাহ তায়ালা যাদের সাথে থাকেন তাদের বিজয়ের-যে পূর্ণ নিশ্চয়তা থাকবে এটাই স্বাভাবিক ৷ কাজেই “আল্লাহ তাদের সাথে থাকেন' গিরিযানারিতে সকল প্রত্যাশা পুরণের পূর্ণ নিশ্চয়তা ও আশ্বাস রয়েছে। আল্লাহক পথে ব্যয় জেহাদে যেমন জনবলের প্রয়োজন থাকে, তেমনি ধনবলেরও প্রয়োজন থাকে । জেহাদের সংকল্প গ্রহণকারী মুসলমান মাত্রেই যুদ্ধের যাবতীয় সাজসরঞ্জাম, প্রয়োজনীয় যানবাহন ও রসদপক্র. সংগ্রহ করে নিজেকে নিজেই প্রস্তুত করে নিতো । সেখানে সৈনিক ও সেনাপতিরা কোনো বেতন নিতেন না। তারা স্বেচ্ছায় ও স্বতস্ফূর্তভাবে জানমাল দিয়ে লড়তেন। ইসলামী আকীদা বিশ্বাসের | ভিত্তিতে যখন একটি কার্যকর ও সুশৃংখল সমাজ ও রাষ্ট্র গড়ে ওঠে, তখনই এরপ স্বতস্ফূর্ত ও. স্বেচ্ছাপ্রণোদিত সেবকদের বাহিনী তৈরী হয়। ইসলামী রাষ্ট্রকে এখন আভ্যন্তরীণ ও বহিরাগত দুশমনদের আক্রমণ থেকে রক্ষা করার জন্যে তার নিজস্ব কোষাগার থেকে অর্থ ব্যয় করে রাষ্ট্রের | প্রতিরক্ষায় এগিয়ে আসে । তবে এ কথাও সত্য যে, বেশ কিছু দরিদ্র মুসলমান এমনও ছিলো, যারা জেহাদে আগ্রহী ছিলো এবং আল্লাহর বিধান ও ইসলামের পতাকাকে শক্রর ছোবলমুক্ত করার জন্যে প্রাণপণ সংগ্রামে ইচ্ছুক ছিলো, অথচ তাদের যুদ্ধের প্রয়োজনীয় সাজসরঞ্জাম, অস্ত্র ও বাহন ইত্যাদি ছিলো না এবং তা সংগ্রহের সামর্থও ছিলো না। তারা রসূল (স.)-এর কাছে এসে দূরবর্তী রণাংগনে পৌছার বাহন চাইতো । কেননা সেখানে হেঁটে যাওয়া সম্ভব ছিলো না। রসূল (স.) যখন তা দিতে. অক্ষম হতেন তখন পবিত্র কোরআনের বর্ণনা অনুসারে, তারা নীরবে অশ্রু বিসর্জন দিতে দিতে ফিরে যেত। কেননা তাদের অর্থ ব্যয় করে প্রয়োজনীয় বাহন সংগ্রহ করার সামর্থ ছিলো না। এই অবস্থার প্রেক্ষাপটে কোরআন হাদীসে আল্লাহর পথে দান করার বহুসংখ্যক নির্দেশ এসেছে। যাতে যোদ্ধাদেরকে প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জামে সজ্জিত করার ব্যয় নির্বাহ করা যায়। অধিকাংশ ক্ষেত্রে জেহাদের আহবানের সাথে সাথেই আর্থিক দানেরও আহ্বান জানানো হয়েছে। এমনকি আল্লাহর পথে ব্যয়ে কার্পণ্য করাকে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার শামিল বলে অভিহিত করা হয়েছে। ১৯৫ নং আয়াত লক্ষ্য করুন, “আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সৎকাজ করো । আল্লাহ তায়ালা সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন ।' বস্তুত আল্লাহর পথে অর্থ ব্যয় থেকে বিরত থাকা হচ্ছে কার্পণ্যের দ্বারা নিজেকে ধ্বংস করার নামান্তর । অনুরূপভাবে, এটা সমাজকে অর্থনৈতিক ঘাটতির মধ্যে নিক্ষেপ ও সঠিকভাবে দুর্বল করার শামিল । বিশেষভাবে যে ইসলামী সমাজের ভিত্তি স্বেচ্ছাপ্রণোদিত দান ও ত্যাগ কোরবানীর ওপর প্রতিষ্ঠিত, তার বেলায় কথা আরো বেশী করে প্রযোজ্য । এরপর আয়াতের শেষাংশে মুসলমানদেরকে আল্লাহর পথে জেহাদ ও অর্থ ব্যয়ের পর্যায় থেকে উন্নীত করে এহসান এর পর্যায়ে উন্নীত করা হয়েছে। বলা হয়েছে, তোমরা “এহসান' বা সৎ কাজ করো । আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন ।' এহসান ইসলামে সর্বোচ্চ মর্যাদার অধিকারী একটি গুণ। রসূল (স.) এহসানের সংজ্ঞা দিয়েছেন এভাবে, | তুমি এমনভাবে আল্লাহর এবাদাত করবে যেন তাকে দেখতে পাচ্ছো । আর যদি তাকে তুমি | দেখতে না পাও, তবে অন্তত এতটুকু মনে রাখো যে তোমাকে তিনি অবশ্যই দেখতে পান।' ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।