কিন্তু যখনই যালেমরা যুলুম ও নির্যাতন থেকে বিরত হবে এবং মানুষকে আল্লাহর দ্বীন গ্রহণের পথে বাধা দেয়া বন্ধ করবে, তখন আর তাদের সাথে শত্রতা থাকবে না। কেননা যুলুম ও যালেমকে প্রতিহত করাই জেহাদের একমাত্র উদ্দেশ্য । এটাই ১৯৩ নং আয়াতের মর্ম। এখানে 'যালেমকে প্রতিহত করার সংগ্ামকে “উদওয়ান” তথা শক্রতা ও আক্রমণ নামে আখ্যায়িত করা হয়েছে নিছক শান্দিক সাদৃশ্যের কারণে । নচেৎ এটা আসলে সুবিচার ও মযলুমদের ওপর যুলুমের প্রতিকার (১) পবিত্র মানসে মুন বিখাল ইতিপূর্বে যেমন মাসজিদুল হারামের কাছে যুদ্ধ বিগ্রহে লিগ হওয়া সম্পর্কে নির্দেশ দেয়া হয়েছে, তেমনি ১৯৪ নং আয়াতে জানানো হচ্ছে নিষিদ্ধ মাসগুলোতে যুদ্ধে লিপ্ত হওয়ার বিধান, | “পবিত্র মাস পবিত্র মাসের বিনিময়ে । সমস্ত পবিত্র জিনিস যার অবমাননা নিষিদ্ধ, তার . অবমাননায় সমান প্রতিশোধ । সুতরাং যে কেউ তোমাদের ওপর আক্রমণ চালাবে, তোমরাও তার ওপর অনুরূপ আক্রমণ চালাও । তবে তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে, আল্লাহ সংযমী লোকদের সাথে থাকেন ।" অর্থাৎ যে ব্যক্তি নিষিদ্ধ মাসের পবিত্রতা লংঘন করে, তার শাস্তি এই যে, নিষিদ্ধ মাস তাকে যে নিরাপত্তা দিতো, তা থেকে তাকে বঞ্চিত করা হবে। স্থানের দিক দিয়ে পবিত্র গৃহ মাসজিদুল নিষিদ্ধ মাসগুলোকে বানিয়েছেন শান্তি ও নিরাপত্তার মরন্দ্যান। উল্লেখিত স্থানে ও সময়ে সকলের রক্ত, সম্পদ ও সন্ত্রষ সংরক্ষিত হবে । কোনো প্রাণীকে ওই সময়ে ও স্থানে অসৎ উদ্দেশ্যে স্পর্শ | করা যাবে না। যে ব্যক্তি এই মরন্দ্যানে আশ্রয় নিতে ও এর রক্ষাকবচ নিরাপত্তা সুবিধা ভোগ ও গ্রহণ করতে চায় না এবং মুসলমানদেরকে তা থেকে বঞ্চিত করতে চায়, তার শাস্তি এই যে, স্বয়ং 1. তাকেও তা থেকে বঞ্চিত করা হবে। যে ব্যক্তি অন্যের জানমাল ও সন্ত্রমে পবিত্রতা ও নিরাপত্তা লংঘন করে, তারও জানমাল ও সন্ত্রমের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা হবে না। বস্তুত সকল পবিভ্রতা ও নিরাপত্তার লংঘন সমভাবে শাস্তিযোগ্য ও প্রতিশোধযোগ্য ৷ তবে এই শাস্তি ও প্রতিশোধের বিধান মুসলমানদের জন্যে কঠোরভাবে সীমিত। তারা কখনো এই সীমা লংঘন করবে না এবং অনিবার্য প্রয়োজন ছাড়া ও সমপরিমাণের অতিরিক্ত বিন্দুমাত্রও কারো জানমাল ও সন্ত্রমের ক্ষতি সাধন করবে না। “সুতরাং যে ব্যক্তি তোমাদের ওপর আক্রমণ চালাবে, তোমরাও তার ওপর আক্রমণ চালাও ।" এখানে কিছুমাত্র সীমালংঘন ও বাড়াবাড়ি করা চলবে না। মুসলমানদেরকে এ ব্যাপারে তাকওয়া তথা কঠোর সতর্কতা ও সংযমের নীতি অবলম্বন করতে বলা হয়েছে। তারা তো আগে থেকেই জানে যে, তারা আল্লাহর সাহায্য ছাড়া বিজয় লাভ করতে পারবে না। তাই এখানে তাদেরকে তাকওয়ার নির্দেশ দেয়ার পর ম্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে, আল্লাহ তাকওয়া (১) অবশ্য পরবর্তীকালে সূরা তাওবায় এই উদার নীতির সংশোধন পূর্বক এই মর্মে আদেশ নাযিল হয় যে, সমগ্র আরব উপদ্বীপের সকল মোশরেক ইসলাম গ্রহণ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে হবে। বহির্বিশ্বে রোম ও পারস্যের শক্র পরিবেষ্ঠিত অবস্থায় যাতে আরবের অভ্যন্তরে একটিও শক্র না থাকে এবং সমগ্র উপদ্বীপে কেবলমাত্র ইসলামের পতাকা উত্তীন হয় সে জন্যে এ ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থে সংশোধনী . অত্যন্ত প্রয়োজনীয় ছিলো। ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।