Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কোনো ধর্মের ব্যক্তিবর্গ যারা ইসলাম, ইসলামী আন্দোলন ও মুসলিম সমাজের জন্যে বিপজ্জনক নয়, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ও বাড়াবাড়ির শামিল । অনুরূপভাবে ইসলাম যুদ্ধের যে সব শালীন ও সুসভ্য রীতিনীতি প্রবর্তন করেছে, যে সব রীতিনীতি দ্বারা সে আধুনিক ও আদিম জাহেলীয়াতের পৈশাচিক হিংস্রতা ও নৃশংসতার মূলোৎপাটন করতে চেয়েছে, যুদ্ধের ঘৃণ্য ও তাকওয়া বিরোধী কর্মকান্ড বিলোপ করতে চেয়েছে, সেইসব রীতিনীতি লংঘন করাও বাড়াবাড়ির অন্তর্ভুক্ত । যুদ্ধের এইসব শালীন ও সুসভ্য রীতিনীতির সাথে মানবজাতি সর্বপ্রথম ইসলামেরই কল্যাণে ও অনুথহে পরিচিত হতে পেরেছে। তার ধরন ও প্রকৃতি বহুসংখ্যক হাদীস ও সাহাবীদের বাণীতে প্রতিফলিত হয়েছে। এ ধরনের কতিপয় হাদীস ও সাহাবীদের উপদেশ নিম্নে উদ্ধৃত করা হলো, হযরত ইবনে ওমর (রো.) বলেন, রসূল (স.)-এর নেতৃত্বে সংঘটিত কোনো এক যুদ্ধে জনৈকা নিহত মহিলার লাশ পাওয়া গেলো। তা দেখে রসূল (স.) সবাইকে নারী ও শিশুদেরকে হত্যা করতে নিষেধ করলেন (মোয়াত্তায়ে ইমাম্‌ মালেক, বোখারী, মুসলিম, আবু দাউদ ও তিরমিযী) । হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হাদীসে রসূল (স.) বলেছেন, তোমাদের কেউ যুদ্ধে লিপ্ত হলে সে যেন মুখমন্ডলে আঘাত করা থেকে বিরত থাকে । (বোখারী ও মুসলিম)। হযরত আবু হোরায়রা (রা.) বর্ণনা করেন যে, একবার রসূল (স.) আমাদেরকে একটি অভিযানে পাঠানোর সময় বললেন, অমুক অমুক ব্যক্তিকে (কোরায়শ বংশীয় দু'জন) যদি পাও, তবে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। তারপর যখন আমরা রওনা হতে যাচ্ছিলাম, তখন তিনি বললেন, আমি অমুক অমুক ব্যক্তিকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে তোমাদেরকে আদেশ দিয়েছিলাম । কিন্তু আগুন দিয়ে শাস্তি দেয়ার অধিকার আন্রাহ ছাড়া আর কারো নেই। কাজেই তোমরা এ দুইজনকে পেলে হত্যা করে ফেলো ।' (বোখারী, আবু দাউদ ও তিরমিযী) হযরত ইবনে মাসউদ (রো.) থেকে বর্ণিত যে, রসূল (স.) বলেছেন, যে সকল অমুসলিম ইসলামী রাষ্ট্রের আনুগত্যের শপথ গ্রহণ করেছে, তারা হত্যা থেকে নিরাপত্তা লাভের সবচেয়ে বেশী অধিকারী ৷ (আবু দাউদ) হযরত আব্দুল্লাহ বিন ইয়ামীদ আনসারী বর্ণনা করেন যে রসূল (স.) যুদ্ধের সময় শত্রুর ফেলে যাওয়া সম্পদ লুটপাট করতে এবং শক্রর লাশকে ক্ষত বিক্ষত ও মুখ বিকৃত করতে নিষেধ করেছেন। (বোখারী) হযরত আবু ইয়া'লা বলেন, আমরা খালেদ বিন ওলীদের ছেলে আব্দুর রহমানের নেতৃত্ে যুদ্ধে গিয়েছিলাম । আমাদের কাছে শক্রপক্ষীয় চারজন নাস্তিক লোককে আনা হলো। আব্দুর রহমান তাদেরকে হত্যা করার নির্দেশ দিলেন। অতপর তাদেরকে ভোতা বর্শা দিয়ে হত্যা করা হলো । হযরত আবু আইয়ুব আনসারী এ ঘটনার খবর জানতে পেরে বললেন, রসূল (স.) কাউকে ভোতা অস্ত্র দিয়ে হত্যা করতে নিষেধ করেছেন। তার এই নিষেধাজ্ঞা উচ্চারণ আমি নিজেই শুনেছি। সেই আল্লাহর কসম । যার হাতে আমার প্রাণ, (মানুষ তো দূরের কথা) একটা মুরগী হলেও আমি তাকে তোতা অন্ত্র দিয়ে হত্যা করতাম না। আব্দুর রহমান এ কথা শুনে চারজন ক্রীতদাসকে মুক্ত করে দিলেন । (ভোতা অস্ত্র দিয়ে বা তরবারীর অধারালো অংশ দিয়ে হত্যা করায় বিলম্বে এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যু ঘটে । আর আব্দুর রহমান যে" চারজন ক্রীতদাসকে মুক্ত করলেন, এটা ছিলো নিষিদ্ধ পন্থায় হত্যাকান্ডের কাফফারা) বিশাজ্প ২য় ১৯ ণ পু ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।