Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম যে জেহাদের আদেশ দেয় তা একমাত্র এটাই । এই জেহাদকেই ইসলাম স্বীকৃতি দেয়, এরই জন্যে সে আখেরাতে উত্তম প্রতিদান দেয়, যারা এটা করতে গিয়ে নিহত হয় তাদেরকে শহীদ গণ্য করে এবং যারা এর ব্যয়ভার বহন করে তাদেরকে বন্ধু ও মিত্র বলে বিবেচনা করে। কোরায়শ বংশীয় মোশরেকদের মোকাবেলায় মুসলমানরা মদীনায় যে পরিস্থিতিতে জীবন ধারণ করছিলেন, সেই পরিস্থিতির প্রেক্ষাপটেই সূরা বাকারার আলোচ্য আয়াতগুলোর অবতারণা । মোশরেকরা তাদেরকে তাদের জন্মভূমি ও আবাসভূমি থেকে বিতাড়িত করেছিলো, একমাত্র ইসলাম গ্রহণের দায়ে তাদের ওপর নির্যাতন চালিয়েছিলো এবং তাদের আকীদা বিশ্বাসের ওপর এমন চাপ সৃষ্টি করেছিলো যাতে তারা তা থেকে ফিরে আসতে বাধ্য হয়। এতদসন্তেও মোমেনদেরকে তাদের সাথে স্বেচ্ছাচারমূলকভাবে লড়াই করতে না দিয়ে সুনির্দিষ্ট আয়াতগুলোতে ইসলামী জেহাদের সেইসব নীতিমালাই তুলে ধরা হয়েছে। সর্বপ্রথমে মুসলমানদেরকে আদেশ দেয়া হয়েছে যে, তারা যেন কেবলমাত্র সেইসব মোশরেকের বিরুদ্ধেই যুদ্ধ করে যারা তাদের ওপর আক্রমণ চালিয়েছে এবং অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ আক্রমণ যে স্থানেই ঘটুক এবং যে সময়েই ঘটুক, তা যেন তারা প্রতিহত করে । তবে কিছুমাত্র বাড়াবাড়ি করা চলবে না। ১৯০ নং আয়াতের ভাষা লক্ষ্য করুন, “তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের ওপর আক্রমণ চালায় তবে সীমালংঘন করো না। যারা সীমালংঘন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না এভাবে যুদ্ধ সংক্রান্ত প্রথম আয়াতেই আমরা সুস্পষ্ট ও দ্যর্থহীন ভাষায় যুদ্ধের উদ্দেশ্য সম্পর্কে সুনিদিষ্ট সংজ্ঞা পাই । আর তা প্রথম বাক্যটিতেই এভাবে বলে দেয়া হয়েছে, “তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের ওপর আক্রমণ চালায় ।" অর্থাৎ এ যুদ্ধ শুধু আল্লাহর জন্যে । আবহমান কাল ধরে যুদ্ধের যেসব উদ্দেশ্যের সাথে মানব জাতি পরিচিত, তার কোনোটির জন্যেই নয়। পৃথিবীতে গৌরবের ডংকা বাজানো বা আধিপত্য ও | পরাক্রম লাভের জন্যে নয়, গনীমত ও ধনসম্পদ লাভের জন্যে নয়, বাণিজ্যিক প্রসার প্রাকৃতিক সম্পদ হরণ ও উপনিবেশ লাভের জন্যে নয় এবং একশ্রেণীর ওপর আর একশ্রেণীর অথবা এক জাতির ওপর আর এক জাতির প্রতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যেও নয়। স্ুছ্ধের সম্মক্স মাননবাধিকান সতরল্ষণে ই-্সলাতমক্স কোন বিশাল ইসলামে যে কয়টি সুনির্দিষ্ট উদ্দেশ্যে জেহাদের বিধান প্রবর্তিত হয়েছে, শুধুমাত্র সেইসব উদ্দেশ্যেই এ যুদ্ধ পরিচালিত হবে । এ যুদ্ধ আল্লাহর বাণীকে সর্বোচ্চে স্থান দেয়ার জন্যে, তাঁর বিধানকে মানব জীবনে কার্যকরভাবে প্রতিষ্ঠিত করার জন্যে, মোমেনদেরকে ধর্মচ্যুত করার যে কোনো ষড়যন্ত্র ও প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা ও উদ্ধার করার জন্যে এবং তাদেরকে গোমরাহী, নৈরাজ্য ও বিকৃতির মুখে ঠেলে দেয়ার যে কোনো চক্রান্ত প্রতিহত করার জন্যে পরিচালিত ও অনুমোদিত । এ ছাড়া আর সব রকমের যুদ্ধ ইসলামে অননুমোদিত ও অবৈধ । সেইসব অবৈধ যুদ্ধের জন্যে যুদ্ধ পরিচালনাকারী আল্লাহর কাছে কোনো প্রতিদানও পাবে না, মর্যাদাও পাবে না। উদ্দেশ্য চিহিত করার পর এর ব্যপ্তি ও সীমা চিহ্নিত করা হয়েছে এভাবে, “বাড়াবাড়ি করো না। যারা বাড়াবাড়ি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না । আক্রমণকারী ও যুদ্ধরত শক্রর সাথে যুদ্ধ করতে করতে যখন নিরীহ নিরন্ত্র শান্তিপ্রিয় ও অযোদ্ধা জনতার ওপরও আক্রমণ পরিচালনা করা হয়, তখন সেটাই হয় বাড়াবাড়ি । নারী, শিশু, বৃদ্ধ এবং নিভৃতে উপাসনা ও তপস্যায় লিপ্ত যে. ১৮ স্ুক্সা আম্ল বাকাতা ১৪৪ ডা _. পালা হু মলবিজ ১ ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।