Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আর আল্লাহ তায়ালা যাদেরকে তাঁর এই দ্বীন গ্রহণের পথে চালিত করেন, তাদের এই নিশ্চয়তা লাভের পূর্ণ অধিকার রয়েছে যে, ইসলাম গ্রহণের পর তাকে তা থেকে ফেরানোর জন্যে নির্যাতন চালিয়ে বা লোভ দেখিয়ে তার ওপর চাপ সৃষ্টি করা হবে না কিংবা এমন পরিস্থিতির সৃষ্টি করা হবে না, যা মানুষকে দ্বীনের পথে চালিত হওয়া ও তা গ্রহণ করা থেকে বিরত রাখতে পারে। আর মুসলিম সমাজ ও সংগঠনের কর্তব্য এই যে, তাদের ওপর কেউ নির্যাতন চালানোর ও চাপ প্রয়োগের চেষ্টা করলে শক্তি প্রয়োগ করে তা প্রতিহত করবে । নিজেদের আকীদা বিশ্বাস, আদর্শ ও মতামতের স্বাধীনতাকে নিরাপদ করা, আন্মাহর পথ অবলম্বনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, পৃথিবীতে আল্লাহর বিধানকে চালু রাখা ও এই সর্বব্যাপী কল্যাণ থেকে বঞ্চিত করার অপচেষ্টা থেকে মানব জাতিকে মুক্ত ও রক্ষা করার স্বার্থেই এই যুলুম নির্যাতন ও প্রলোভনকে প্রতিহত করতে হবে। দাওয়াত প্রাপ্তির অধিকার, দাওয়াত গ্রহণের অধিকার এবং দাওয়াত গ্রহণের পর গ্রহণকারীদের নিরাপত্তা লাভের অধিকার- এই তিন প্রকারের অধিকার ও স্বাধীনতা অর্জনের পর এর স্বাভাবিক ফলশ্রুতি হিসাবে মুসলিম সমাজের ওপর আরেকটি দায়িত্ব অর্পিত হয়। সেই দায়িত্ব এই যে, স্বাধীনভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌছানোর কার্যক্রমকে চালু রাখতে বাঁধা দেয় অথবা তা গ্রহণ করার বিরুদ্ধে হুমকি দেয় এবং মানুষকে জরবদস্তি মূলকভাবে তা থেকে ফিরিয়ে রাখে এমন যে কোনো শক্তিকে চূর্ণ করা ও ধ্বংস করা চাই। মুসলিম সমাজ ও সংগঠনের উচিত সার্বক্ষণিকভাবে এ উদ্দেশ্যে সংথ্ামরত থাকা যেন পৃথিবীর কোনো শক্তিই আল্লাহর প্রতি ঈমান আনয়নকারীদের ওপর যুলুম নিপীড়ন চালাতে বা লোভ প্রদর্শনের মাধ্যমে তাদেরকে বিপথগামী করতে না পারে এবং পৃথিবীতে আল্লাহর একচেটিয়া ও নিরংকুশ আনুগত্য ছাড়া আর কোনো আনুগত্য অবশিষ্ট না থাকে। এর অর্থ এটা নয় যে, ইসলাম গ্রহণের জন্যে বলপ্রয়োগ করতে হবে, বরং এর অর্থ এই যে, পৃথিবীতে আল্লাহর দ্বীনের প্রাধান্য ও আধিপত্য প্রতিষ্ঠিত করতে হবে যাতে কেউ ইসলাম গ্রহণ করতে চাইলে কোনো ভয় ভীতি যেন তাকে তা থেকে বিরত রাখতে না পারে । আল্লাহর দ্বীনের দাওয়াত পাওয়া, তা গ্রহণ করা ও তার ওপর অবিচল থাকাকে পৃথিবীর কোনো শক্তি যেন বাধাগ্রস্ত করতে না পারে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি বা বিধি ব্যবস্থা যেন চালু থাকতে না পারে যা মানুষকে আল্লাহর নূর ও হেদায়াত থেকে বঞ্চিত রাখতে এবং এদেরকে কোনো উপায়ে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে পারে। ইসলামের জেহাদ কার্যক্রম এই কয়টি সাধারণ নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ । একমাত্র এইসব মহৎ উদ্দেশ্যেই তা পরিচালিত । এর পেছনে আর কোনো উদ্দেশ্য নেই এবং এর আর কোনো লক্ষ্য নেই। _ ইসলামের জেহাদের উদ্দেশ্য কেবল তার আকীদা ও নীতিমালার সংরক্ষণ, তাকে বাধামুক্তকরন, তাকে যুলুম নিপীড়ন ও প্রলোভন থেকে মুক্তকরণ। তার আইন বিধান ও শরীয়তকে বাস্তব জীবনে নিরাপদে চালু থাকতে দেয়া এবং পৃথিবীতে তার পতাকাকে এমনভাবে উডডীন রাখা যেন তার ওপর আগ্রাসন চালানোর ইচ্ছা পোষণকারী আগ্রাসন চালানোর আগেই ভয় পেয়ে তা থেকে বিরত হয় এবং যে-ই ইসলামের প্রতি আগ্রহী ও আকৃষ্ট হয়, সে যেন নির্ভয়ে তার কাছে আশ্রয় নিতে পারে ও পৃথিবীর কোনো শক্তি তাকে বাধা দিতে না পারে। ৬//৬/.105100016-1100

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।