যাই হোক, এরপর যখন যুদ্ধের নির্দেশাবলী জারী হতে থাকে তখন পর্যায়ক্রমে এবং ইসলামী আন্দোলনের চাহিদা অনুসারে প্রথমে আরব উপদ্বীপের অভ্যন্তরে এবং পরে আরবের বাইরে যুদ্ধ পরিচালনার নির্দেশ দেয়া হতে থাকে । এখানে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করছি, তা প্রাথমিক যুগে নাযিল হওয়া আয়াত। যুসলমান ও মোশরেকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষের যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে ইসলামের চিরস্থায়ী ও সাধারণ নীতিমালা হিসাবে গণ্য । সূরা তাওবায় এতে সামান্য কিছু রদবদলের ঘোষণা ছাড়া নীতিগতভাবে এর তেমন কোনো পরিবর্তন আর কখনো প্রসংগত ইসলামের জেহাদ সম্পর্কে সংক্ষেপে একটা কথা বলা বোধহয় সমীচীন হবে। এখানে নির্দিষ্টভাবে কোরআনের উক্তিসমূহের ব্যাখ্যা দিতে যাওয়ার আগে যুদ্ধ সংক্রান্ত এই আয়াত কয়টি এবং কোরআনের অন্যান্য আয়াতসমূহের ব্যাখ্যার ভিত্তি হিসাবে আমার এই কথাটা যথেষ্ট ফলদায়ক প্রমাণিত হবে বলে আশা করা যায়। ও এ কথা সন্দেহাতীতভাবে সত্য যে, ইসলাম তার মনোনীত আকিদা বিশ্বাস ও জীবন পদ্ধতির যে সর্বশেষ রূপটি নিয়ে এসেছে, তাকে সে পৃথিবীতে সর্বোতভাবে সমগ্র মানৰ জাতির অনুসৃত বিধি ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত দেখতে চায়। সে চায়, মুসলিম উম্মাহ এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অনুযায়ী মানব জাতিকে আল্লাহর পথে টেনে নিয়ে যাক। কেননা, এই জীবন ব্যবস্থা যে আল্লাহর পক্ষ থেকেই নাযিল হয়েছে এবং তা যে মানব জাতির ও সমগ্র সৃষ্টির অস্তিত্বের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেয়, সে কথা কোরআনে স্পষ্টভাবে বিশ্লেষিত হয়েছে। ইসলামের কামনা, মুসলিম উম্মাহ মানব জাতিকে তার দেয়া সঠিক ও নির্ভেজাল কল্যাণের পথে পরিচালিত করুক । কেননা জাহেলীয়াতের যতো বিধি ব্যবস্থা রয়েছে, তার কোনোটিতে এই সঠিক ও নির্ভেজাল কল্যাণের নিশ্চয়তা নেই। এটি এমন এক অতুলনীয় নেয়ামত, যা থেকে মানব জাতির বঞ্চিত হওয়া তার সকল কল্যাণ ও সকল সাফল্য থেকে বঞ্চিত হওয়ারই শামিল । আর এই নেয়ামত থেকে তাকে যে বঞ্চিত করে, এই নেয়ামত অর্জনে তাকে যে বাঁধা দেয়, মানব জাতির জন্যে তার চেয়ে বড় শক্র ও বড় অত্যাচারী আর কেউ নেই। কেননা মহান স্রষ্টা রববুল আলামীন মানুষের জন্যে তার মনোনীত এই বিধানে যে উন্নতি, উৎকর্ষ, পূর্ণতা ও সুখ শান্তি নিহিত রেখেছেন, তা আর কোথাও রাখেননি । তাই এটা মানুষের একটা অন্যতম অধিকার যে, আল্লাহর এই পূর্ণাংগ জীবন বিধানের দিকে তাকে আহবান জানানো হবে এবং আহবান জানানোর পর তাকে তা গ্রহণের স্বাধীনতা দেয়া হবে। এটা গ্রহণে তার পথে কোনো বীধা আসবে না এবং কোনো শক্তি তার পথ আগলে রাখবে না। কেউ এ আহবান শোনার পর তা গ্রহণ করতে অস্বীকার করতে চাইলে করুক। কিন্তু তাই বলে আহ্বানের স্বাভাবিক গতি ব্যাহত করার অধিকার তার নেই । বরঞ্চ এই আহ্বান যাতে অবাধে, নিরাপদে ও স্বচ্ছন্দে চালু থাকতে পারে তার নিশ্চয়তা দিয়ে তাকে অংগীকারাবদ্ধ হতে হবে । আর মুসলিম দল বা সংগঠনকে এই আহবান চালু রাখতে কোনো বাধা দেয়ারও তার কোনো অধিকার নেই। ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।