থেকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র এ জন্যে যে, তারা বলেছিলো আল্লাহ আমাদের গ্রু।' বস্তুত আল্লাহ যদি মানুষকে মানুষ দিয়ে প্রতিহত না করতেন, তাহলে উপাসনালয়সমূহ ও মাসজিদসমূহ- যাতে আশ্লাহর নাম বেশী করে স্মরণ করা হয় তা ধ্বংস হ'য়ে যেত। আল্লাহকে যে সাহায্য করে, তাকে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিধর মহাপ্রতাপশালী । (সেইসব মযলুম মোমেনকে অনুমতি দেয়া হয়েছে) যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতাশীল করলে তারা নামায কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ নিষিদ্ধ করবে । আল্লাহর হাতেই রয়েছে সব কিছুর শেষ পরিণতি ।" এ জন্যে তারা জানতেন যে, কোন কারণে তাদেরকে অনুমতি দেয়া হয়েছে এবং এই যুলুমের প্রতিশোধ নেয়ার জন্যে কেন আহবান জানানো হয়েছে। ইতিপূর্বে যখন তারা মক্কায় ছিলেন, তখন তাদেরকে যুলুম প্রতিহত করা থেকে বিরত রাখা হয়েছিলো ৷ তাদেরকে বলা হয়েছিলো, “তোমাদের হাত গুটিয়ে রাখো এবং নামায কায়েম করো, যাকাত দাও ।” নিশ্চয়ই হাতগুটানোর এই নির্দেশের পেছনে আল্লাহর কোনো মহৎ উদ্দেশ্য নিহিত ছিলো । যা তিনি নিজেই স্থির করেছিলেন । মানবীয় চিন্তাশক্তি যদিও এর সকল কারণ নির্ণয় করতে সক্ষম নয় তথাপি এর কিছু কিছু সম্ভাব্য কারণ আমরা অনুমান করতে পারি। এই বিরতি ও সংযম অবলম্বনের আদেশের প্রথম যে কারণটি আমরা দেখতে পাই তাহলো প্রথম প্রথম আরব মুসলমানদেরকে ধৈর্যধারণের জন্যে মানসিকভাবে প্রস্তুত করা, যাতে তারা নেতার প্রতি অনুগত থাকতে ও অনুমতির অপেক্ষা করতে পারে। জাহেলীয়াতের যুগে তারা অতিমাত্রায় লড়াকু ও জংগী স্বভাবসম্পন্ন ছিলো। যুদ্ধের প্রথম ডাকেই তারা হুংকার দিয়ে রাস্তায় নেমে পড়তো এবং ন্যায় অন্যায় বাছবিচারের জন্যে কিছুমাত্র ধৈর্যধারণ করতো না। অথচ মুসলিম উম্মাহকে যে বিরাট ও মহৎ কাজের জন্যে প্রস্তুত করা হচ্ছিলো, তার স্বাভাবিক দাবী ছিলো এই যে, এই অসংযত মানসিকতাকে নিয়ন্ত্রণে আনতে হবে, তাকে পরিকল্পনা ও পরজ্ঞাভিত্তিক নেতৃত্বের অনুগত করতে হবে, নেতা ঠান্ডা মাথায় ভেবে চিন্তে ও স্থির মস্তিষ্ক পরিকল্পনা করে যে সিদ্ধান্ত নেয় তা মেনে নেয়ার জন্যে প্রস্তুত করতে হবে। এমনকি এই আনুগত্যের বিনিময়ে যদি আবেগে, উত্তেজনায় ও প্রতিহিংসায় অধীর হয়ে প্রথম ডাকেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে গোল্রীয় আভিজাত্য চরিতার্থ করার চিরাচরিত অভ্যাসকে জলাঞ্জলীও দিতে হয়, তবে তাও দিতে হবে। এ কারণেই হযরত ওমর ইবনুল খাত্তাব ও হামযা ইবনে আব্দুল মোত্তালেবের মতো প্রথম যুগের বীর মোমেনরা তাদের অসাধারণ শৌর্য বীর্য সত্তেও মোমেনদের ওপর ক্রমাগত যুলুম নির্যাতন চলতে দেখেও ধৈর্যধারণ করতে পেরেছিলেন, রসূল (স.)-এর আদেশের অপেক্ষায় নিজেদের আবেগ-উত্তেজনাকে দমন করতে পেরেছিলেন এবং সবেচ্চি নেতৃত্বের নির্দেশের কাছে নতি স্বীকার করতে সমর্থ হয়েছিলেন। সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এখন এ কথাই বলা হচ্ছিলো যে, “তোমরা হাত গুটিয়ে রাখো, নামায কায়েম করো ও যাকাত দাও ।' এ কারণেই ওই সকল মহান ব্যক্তির জাত্যাভিমান ও আনুগত্য, শৌর্য বীর্ষে ও স্থিরতায় এবং প্রতিরোধ স্পৃহায় ও আত্মসংযমে পূর্ণ ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছিলো । কেননা তাদেরকে একটি মহান ও গুরুতৃপূর্ণ কাজ সম্পন্ন করার জন্যে প্রস্তুত করা হচ্ছিলো । মন্কী জীবনে সশস্ত্র সংঘ্াম থেকে মোমেনদেরকে বিরত রাখার পেছনে দ্বিতীয় যে কারণটি আমরা সক্রিয় দেখতে পাই তা এই যে, আরবের সাধারণ সামাজিক পরিবেশে আত্মমর্ধাদাবোধ, ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।