ইংগিত করা হয়েছে। সহীহ বোখারী ও মুসলিমে হযরত বা'রা ইবনে আযেব (রো.) থেকে বর্ণিত হয়েছে যে, আনসাররা হজ্জ থেকে প্রত্যাবর্তন করার সময় বাড়ীর দরজা দিয়ে প্রবেশ করতো না। কিন্তু এক ব্যক্তি সদর দরজা দিয়ে প্রবেশ করলে তাকে যথেষ্ট লঙ্জা দেয়া হলো। এরপর এই আয়াত নাযিল হয়। আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে যে, লোকেরা যে কোনো সফর থেকে আসুক না কেন, বাড়ীতে সদর দরজা দিয়ে প্রবেশ করতো না । তাই এ আয়াত নাধিল হয় । প্রকৃত ব্যাপার যেটাই হোক না কেন, কোনো সাধারণ সফরের ব্যাপারে তাদের এরূপ অভ্যাস থেকে থাক কিংবা হজ্জের ব্যাপারে এটা সুনিশ্চিত যে, মুসলমানরা একে একটা পুণ্যের কাজ বলে বিশ্বাস করতো । তাই তাদের এই ধারণাকে খন্ডন করতে এ আয়াত নাধিল হয়। উক্ত ভিত্তিহীন কাজটির বিলোপ সাধন এবং মোমেনের দৃষ্টিতে সত্যিকার পুণ্যের কাজ কি, তা জানিয়ে দেয়াই এর উদ্দেশ্য । বস্তৃত প্রকৃত পুণ্য ও সওয়াবের কাজ হলো তাকওয়া বা খোদাভীতি। আল্লাহর সার্বক্ষণিক উপস্থিতি এবং গোপন ও প্রকাশ্যে আল্লাহর প্রত্যক্ষ তদারকী ও তত্বাবধান সম্পর্কে সচেতন হওয়ার নামই তাকওয়া । তাকওয়া এমন কোনো আনুষ্ঠানিক বা বাহ্যিক কাঠামো সম্বলিত ব্যাপার নয়, যা ঈমানের মূল তত্ত্ব সম্পর্কে সজাগ করে না এবং একটা জাহেলী প্রথা ছাড়া অন্য কোনো তাৎপর্য বহন করে না। আয়াতের শেষাংশে বাড়ীর সদর দরজা দিয়ে প্রবেশ করার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে তাকওয়া ও আল্লাহভীতি অবলম্বনের নির্দেশের পুনরাবৃত্তি করা হয়েছে এবং তাকে মুক্তির উপায় হিসাবে উল্লেখ করা হয়েছে । এভাবে কোরআন মানুষের মনকে ঈমানের আসল তত্বের সাথে পরিচিত করে । সেই তত্ত হচ্ছে তাকওয়া । সে বলে যে, এই তত্বের ওপর দুনিয়া ও আখেরাতের সার্বিক কল্যাণ নির্ভরশীল । | এই সাথে কোরআন ঈমানের দৃষ্টিকোণ থেকে অসার ও নিস্ষল জাহেলী প্রথাকে বাতিল ঘোষণা করতো চাদের মাধ্যমে আল্লাহ যে মূল্যবান নেয়ামত দিয়েছেন এবং মানুষের সময় নির্ধারণ ও হজ্জের সুবিধা করে দিয়েছেন তা অনুধাবন করার জন্যে মোমেনদেরকে নির্দেশ দিয়েছেন। একটিমাত্র ক্ষুদ্র আয়াতেই সে এইসব শিক্ষা দিয়েছে। স্ুদ্দবিগ্রহ্ প্রস্গে কতিপাক্স নির্দেশ এরপর সাধারণভাবে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে এবং বিশেষভারে মাসজিদুল হারামের কাছে ও নিষিদ্ধ মাসে যুদ্ধবিগ্রহ সম্পর্কে বক্তব্য এসেছে। সেই সাথে আল্লাহর পথে অর্থ ব্যয়ের আহবানও জানানো হয়েছে । জেহাদের সাথে এর সম্পর্ক অত্যন্ত নিবিড় ও ঘনিষ্ঠ । ১৯০নং থেকে ১৯৫ নং পর্যস্ত আয়াতসমূহে এ বিষয়ে বক্তব্য রয়েছে। কোনো কোনো হাদীসে বর্ণিত হয়েছে যে, এ আয়াতগুলোই হচ্ছে যুদ্ধবিগ্রহ সম্পর্কে নাযিল: হওয়া প্রথম আয়াত । এর আগে সূরা হজ্জে আল্লাহর পক্ষ থেকে মোমেনদেরকে শুধু এতটুকু বলা হয়েছে যে, কাফেরদের পক্ষ থেকে চাপিয়ে দেয়া যুদ্ধের শিকার মযলুম মুসলমানদেরকে যুদ্ধে লিপ্ত হওয়ার অনুমতি দেয়া হলো । মোমেনরা তখন বুঝতে পেরেছিলেন যে, এই অনুমতি আসলে তাদের ওপর জেহাদ ফরয করা ও তাদেরকে ক্ষমতাসীন করার পূর্বাভাস মাত্র । সূরা হজ্জের সেই আয়াতগুলোতে বলা হয়েছে, “যাদের ওপর আক্রমণ চালানো হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হলো। কেননা তারা নির্যাতিত । আর আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম । যাদেরকে নিজেদের ঘরবাড়ী ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।