Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

্রান্তিতে লিপ্ত হওয়া অনিবার্ষ হয়ে ওঠে । দ্বিতীয়ত, তার এমন তিনটে কুফল অবশ্যন্তাবী হয়ে ওঠে যার কোনোটাই কোরআনের মহত্ত্ব ও শ্রেষ্ঠত্বের সাথে সংগতিশীল নয় । প্রথমত, এটা মানসিক পরাজয়ের নামান্তর । এই পরাজয় মানুষকে এরূপ ধারণায় লিপ্ত করে যে, বিজ্ঞীনই হলো পরাক্রমশালী ও নিয়ামক শক্তি আর কোরআন তার অনুগামী । এই ধারণার কারণে একশ্রেণীর লোক বিজ্ঞানের সাহায্যে কোরআনের পক্ষে যুক্তি বা প্রমাণ উপস্থাপনের চেষ্টা করে থাকে । অথচ কোরআন নিজের আলোচ্য বিষয়ে একটি স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ এবং তার উপস্থাপিত তথ্যাবলীর ব্যাপারে তা অকাট্য ও চূড়ান্ত । অন্যদিকে বিজ্ঞান গতকাল যাকে সত্য বলে সাব্যস্ত করেছিলো, আজ তাকে খন্ডন করছে। এটা তার চিরাচরিত নিয়ম হয়ে দীড়িয়েছে। বিজ্ঞান যে সিদ্ধান্তে উপনীত হয় তা চূড়ান্তও নয়, সর্বাত্মকও নয়। কারণ তা মানুষের মধ্যস্থতা, তার বুদ্ধিমত্তা ও সাজ সরঞ্জামের ওপর নির্ভরশীল । আর মানুষের এই জিনিসগুলো সব সময় একই ধরনের বা চূড়ান্ত ও সর্বাত্মক সিদ্ধান্তই দেবে তা স্বভাবতই সন্ভব নয়। দ্বিতীয়ত, এটা কোরআনের স্বভাব প্রকৃতি এবং তার লক্ষ্য ও ব্রত সম্পর্কে অজ্ঞতা ও ভুল বুঝাবুঝির ফল। স্বভাব প্রকৃতি ও লক্ষ্যের বিচারে কোরআন হলো এমন এক নিগুঢ় ও চূড়ান্ত সত্যের বাহক, যা মানুষকে এই বিশ্ব প্রকৃতি ও তার স্রষ্টার প্রবর্তিত প্রাকৃতিক নিয়মের সাথে সাম স্যপূর্ণভাবে গড়ে তোলে, যাতে পার্শবর্তী প্রকৃতির সাথে তার সংঘাত না বাধে, বরং সাজুয্য ও সময় ঘটে এবং খেলাফতের দায়িত্ব পালনে কিছু কিছু প্রাকৃতিক ও জাগতিক নিয়মকে সে কাজে লাগাতে পারে । এসব প্রাকৃতিক নিয়ম সে গবেষণা, পর্যবেক্ষণ, ও পরীক্ষা নিরীক্ষা দ্বারা জানতে পারে । তার খোদাপ্রদত্ত বিবেকবুদ্ধিই তাকে এ ব্যাপারে উপযুক্ত পথের সন্ধান দিয়ে থাকে, যাতে সে তদনুযায়ী কাজ করতে পারে। বস্তু জগত সংক্রান্ত তৈরী তথ্য অর্জন করাই তার কাজ নয় । তবে মনে রাখতে হবে যে, কোরআন বিশ্ব জগতের স্বভাব প্রকৃতি ও তার নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ করে মানুষ গড়ার কাজটি করে থাকে, মানুষের আপেক্ষিক স্বভাব প্রকৃতি যতোখানি তার অনুমতি দেয় ঠিক ততোখানিই। তৃতীয়ত, এটা (মানব রচিত জ্ঞানবিজ্ঞানের সাথে কোরআনকে খাপ খাওয়ানোর চেষ্টা) কোরআনের আনুগত্য ও অনুসরণের সাথে সাথে তাকে নিয়ে মানব রচিত অস্থিতিশীল ও পরিবর্তনশীল আন্দাজ অনুমান ও মতবাদসমূহের পিছু পিছু ছুটে চলার সুবিধার্থে ক্রমাগত ব্যাখ্যা দিতে থাকার শামিল। উপরোক্ত তিনটি জিনিসের একটিও কোরআনের মর্যাদা ও ভাবগা্তীর্যের সাথে সংগতিশীল নয়। অনুরূপভাবে, আগে যেমন বলেছি, তা নীতিগতভাবেও ত্রুটিপূর্ণ । তবে এ সব কথার অর্থ এ নয় যে, আমরা বিজ্ঞানের আবিফৃত তত্ব ও তথ্য দ্বারা আদৌ উপকৃতই হবো না। জীবন জগত ও মানুষ সংক্রান্ত যে সব নবনব তত্ব ও তথ্য বিজ্ঞান আবিষ্কার করে চলেছে, তাকে অন্তত কোরআন বুঝার কাজে ব্যবহার না করে আমরা কিছুতেই পারি না। আমাদের বক্তব্যের অর্থ এটা ছিলো না যে, আমরা বিজ্ঞানকে একেবারেই আস্তাকুড়ে নিক্ষেপ করবো । আল্লাহ তো নিজেই বলেছেন, “আমি অচিরেই আমার নিদর্শনগুলোকে প্রকৃতির মুক্ত প্রান্তরে এবং তাদের সত্ত্বার অভ্যন্তরে দেখাবো, যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে, এই কোরআনই সঠিক ।' ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।