Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

অতপর যখন একটি সুস্থ ও সুষ্ঠু চিন্তা, ভাবাবেগ ও ধ্যান ধারণাসম্পন্ন মানুষ তৈরি হয়ে যায় এবং তাকে তৎপরতা চালানোর সুযোগদানকারী সমাজও যখন গঠিত হয়ে যায়, তখন কোরআন মানুষকে সুষ্ঠু ও বিশুদ্ধ চিন্তা গবেষণা ও বিচার বিবেচনার মানদন্ড দিয়ে স্বাধীন ছেড়ে দেয় যে, সে চিন্তা গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালাক এবং তাতে সে ভুল কিংবা নির্ভুল যে ফলাফলই লাভ করে, করুক। অনুরূপভাবে সৃষ্টিজগতের স্বভাব প্রকৃতি ও স্রষ্টার সাথে তার সম্পর্কের ধরন এবং সৃষ্টিজগতের বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্কের ধরন ও প্রকৃতি সম্পর্কে নির্ভুল ধারণা সৃষ্টির উদ্দেশ্যে মহাবিশ্ব সম্পর্কে কোরআন মাঝে মাঝে যে অকাট্য তত্ব ও তথ্যসমূহ পরিবেশন করে থাকে, সেগুলোকে মানবীয় বিবেক বুদ্ধির দ্বারা পরিচালিত আন্দাজ অনুমান ও মানব রচিত মতবাদসমূহের সাথে যুক্ত ও তার ওপর নির্ভরশীল মনে করা আমাদের জন্যে সংগত হতে পারে না। এমনকি মানুষ যেগুলোকে “বৈজ্ঞানিক তথ্য' হিসাবে উল্লেখ করে থাকে এবং যেগুলোকে সে নিজস্ব অভিজ্ঞতা ও পরীক্ষা নিরীক্ষার নির্ভুল ও অকাট্য ফলাফল মনে করে থাকে, সেগুলোর সাথেও নয় । কোরআনে বর্ণিত যাবতীয় তত্ব ও তথ্য অকাট্য চূড়ান্ত পূর্ণাংগ। পক্ষান্তরে মানুষ যে সিদ্ধান্তে উপনীত হয় চাই তা তার আয়ত্তাধীন যে কোনো উপায় উপকরণের সাহায্যেই উপনীত হোক না কেন তা চূড়ান্তও নয়, অকাট্যও নয়। সে সব তত্ব তথ্য ও সিদ্ধান্ত মানুষের অভিজ্ঞতা ও পরীক্ষা নিরীক্ষার ওপর নির্ভরশীল এবং যে পরিস্থিতি ও পরিবেশে ও যে উপায়-উপকরনের সাহায্যে এই পরীক্ষা নিরীক্ষা পরিচালিত ও এই অভিজ্ঞতা অর্জিত হয়েছে, তার ওপর নির্ভরশীল । সুতরাং খোদ মানবীয় বিজ্ঞানের স্বাভাবিক দাবী অনুসারেই এটা নীতিগতভাবে ভুল হবে যদি আমরা কোরআনের অকাট্য ও অন্রান্ত তথ্যাবলীকে সীমাবদ্ধ মানবীয় জ্ঞানবিজ্ঞান দ্বারা উদ্ভাবিত অপরিপক তথ্যাবলীর সাথে যুক্ত ও নির্ভরশীল মনে করি। উন্লেখিত বক্তব্য এ যাবত আবিষ্কৃত বৈজ্ঞানিক তথ্যাবলীর' ব্যাপারে প্রযোজ্য । বিশেষত যে সব আন্দাজ অনুমান ও মতবাদকে কবৈজ্ঞানিক' নামে আখ্যায়িত করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে এর প্রযোজ্যতা আরো স্পষ্ট । এ সব আন্দাজ অনুমান ও মতবাদের মধ্যে রয়েছে মহাশূন্য সংক্রান্ত সকল মতবাদ, মানুষের অবির্ভাব ও ক্রমবিকাশ সংক্রান্ত সকল মতবাদ, মানুষের মন ও তার আচরণ সংক্রান্ত সকল মতবাদ এবং পৃথিবীতে মানুষের সামাজিক জীবনের উৎপত্তি ও বিকাশ তক্রান্ত সকল মতবাদ । এ সমস্ত মতবাদ, এমনকি, খোদ্‌ মানবীয় বিচার বুদ্ধির আলোকেও “বৈজ্ঞানিক তত্ব ও তথ্য" নয়। এগুলো নিছক অনুমান ও ধারণা মাত্র । এর গুরুত্ব কেবল এতটুকুই যে, এ সব আন্দাজ অনুমান সর্বাধিক সংখ্যক প্রাকৃতিক, জৈবিক, মনস্তাত্বিক ও সামাজিক রহস্যের ব্যাখ্যা দিতে সক্ষম । এগুলোর এই গুরুত্ব সেই দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে, যেদিন আরেকটি আন্দাজ অনুমান এসে আরো বেশী সংখ্যক রহস্যের ব্যাখ্যা দেবে অথবা আরো নির্ভুল ও সুক্ষ ব্যাখ্যা দেবে। এ জন্যে এসব আন্দাজ অনুমান ও মতবাদ সর্বদাই পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনযোগ্য ৷ এমনকি কখনো কখনো নতুন কোনো অনুসন্ধান যন্ত্রের আবির্ভাব ঘটায় কিংবা প্রাচীন পর্যবেক্ষণসমূহের নতুন কোনো ব্যাখ্যার উদ্ভব ঘটায় গোটা মতবাদটিরই বিলুপ্তি কিংবা আমূল পরিবর্তন ঘটে যেতে পারে । , যখনই কোরআনের কোনো সাধারণ ইশারা ইংগিতকে কোনো মানবীয় মতবাদ বা কোনো বৈজ্ঞানিক তত্ত্ব বা তথ্যের সাথে যুক্ত করা হয়। তখন প্রথমত, তাতে একটা মৌলিক নীতিগত ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।