জীবন যাপন পদ্ধতি প্রবর্তন ও প্রতিজ্ঞা করাও তার উদ্দেশ্য, যা মানুষকে তার যাবতীয় শক্তি নিয়োজিত করার সুযোগ সৃষ্টি করে দেবে । বলা বাহুল্য, মানুষের এই শক্তির মধ্যে তার বুদ্ধিবৃত্তিক শক্তিও অন্তর্ভুক্ত । এই বুদ্ধিবৃত্তিক শক্তি মানুষের অন্য সকল শক্তিকে সঠিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ও সুগঠিত করার পর এবং তার কর্মক্ষেত্র উন্মুক্ত করার পর তার সাধ্য অনুসারে বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা পরিচালনা ও তার ফলাফল অর্জন করে থাকে । অবশ্য সেই ফলাফল স্বভাবতই চূড়ান্ত নয় এবং সর্বাত্বকও নয়। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে স্বয়ং মানুষ, তার ধারণা বিশ্বাস, আবেগ ও উপলব্ি, কার্যকলাপ ও আচরণ এবং তার সম্পর্ক ও বন্ধন। দুনিয়ার অন্যান্য বস্তু সংক্রান্ত বিদ্যা ও জ্ঞান বিজ্ঞান এবং বস্তু জগতে বস্তু জগতেরই বিভিন্ন উপায় উপকরণের সাহায্যে নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন ও সৃষ্টিধর্মী কর্মকান্ড পুরোপুরিভাবে মানবীয় বিবেক বুদ্ধি, পরীক্ষা নিরীক্ষা, অন্বেষণ ও অনুসন্ধান, আন্দাজ অনুমান ও মতবাদসমূহের হাতে ন্যস্ত। কেননা, এগুলো হচ্ছে পৃথিবীতে মানুষের খেলাফত পরিচালনার ভিত্তি! আর এগুলো অর্জনের যোগ্যতাও তার জন্মগতভাবেই রয়েছে। কোরআন তার এই স্বভাবগত ও জন্মগত যোগ্যতা ও ক্ষমতাকে বিশুদ্ধ করে, যাতে তা বিনষ্ট বা বিকৃত না হয়। আর যে পরিবেশে ও ব্যবস্থায় সে জীবন ধারণ করে তাকেও কোরআন পরিশুদ্ধ করে, যাতে তার জনাগত যোগ্যতা ও ক্ষমতাকে সে কাজে লাগানোর সুযোগ পায়। কোরআন তাকে সৃষ্টিজগতের স্বভাব প্রকৃতি ও গুণাগুণ সম্পর্কে স্রষ্টার সাথে সৃষ্টিজগতের সম্পর্ক কিরূপ সে সম্পর্কে, সৃষ্টিজগতের সাথে তার সমন্বয় সম্পর্কে এবং যেহেতু মানুষ নিজে এই জগতেরই একটি অংশ, তাই সৃষ্টিজগতের বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ সম্পর্কে তাকে মৌলিক ও সাধারণ ধারণা প্রদান করে। এরপর তাকে সৃষ্টিজগত ও তার সংশ্লিষ্ট বিভিন্ন দিক সংক্রান্ত খুঁটিনাটি ও বিস্তারিত জ্ঞান অর্জনে ও সেই জ্ঞানকে স্বীয় খেলাফত পরিচালনার কাজে প্রয়োগ করার জন্যে স্বাধীনভাবে ছেড়ে দেয় । কোরআন এ ব্যাপারে তাকে বিস্তারিত জ্ঞান সরবরাহ করে না। কেননা এই বিস্তারিত জ্ঞান অর্জন তার ব্যক্তিগত কাজেরই অংশ। কোরআনের অতি উৎসাহী ভক্তদের এই সরলতা দেখে আমি অবাক হয়ে যাই যে, তারা কোরআনের অংশ নয় এমন জিনিসকে তার অন্তর্ভুক্ত করতে চান, তার দায়িত্রে অন্তর্ভুক্ত নয় এমন জিনিসকে তার দায়িত্ব বলে গণ্য করতে চান এবং তার ভেতর থেকে চিকিৎসা বিদ্যা, রসায়ন বিদ্যা, মহাশুন্য বিদ্যা ইত্যাদির খুঁটিনাটি তথ্য উদ্ধার করতে চান। ভাবখানা এই যে, এ দ্বারা তারা যেন কোরআনের বড়ত্ব ও শ্রেষ্ঠত্ প্রমাণ করতে চান! কোন্সআনলেন্স তথ্য ও বিজ্ঞানের আবিকার কোরআন তার মূল আলোচ্য বিষয়ের ব্যাপারে একটি পূর্ণাংগ ও স্বয়ংসম্পূর্ণ গ্রস্থ। তার আলোচ্য বিষয়টি উপরোক্ত জ্ঞান বিজ্ঞানের সব কটির চাইতে বড় গুরুতৃপূর্ণ ও মর্যাদাপূর্ণ । কেননা মানুষই ওইসব বিদ্যা ও জ্ঞান বিজ্রানকে উদ্ভাবন করে ও তাকে কাজে লাগায় । গবেষণা ও অনুসন্ধান, পরীক্ষা নিরীক্ষা ও প্রযুক্তি স্বয়ং মানুষেরই বুদ্ধিবৃত্তিক বেশিষ্ট্য। আর কোরআন সেই মানুষকে খেলাফতের যোগ্য করে গড়ে তোলে। অনুরূপভাবে যে মানব সমাজ মানুষের অভ্যন্তরে লুকানো শক্তিগুলোকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর সুযোগ দিয়ে থাকে, সেই সমাজকে গড়ে তোলার কাজও কোরআনই সম্পন্ন করে। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।