Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

উপরোক্ত জবাব প্রথম রেওয়ায়াতে বর্ণিত প্রশ্নের হোক বা দ্বিতীয় রেওয়ায়াতে বর্ণিত প্রশ্নের, উভয় অবস্থাতেই তাকে মুসলমানদের বাস্তব জীবন ধারার সাথে সম্পৃক্ত করা হয়েছে, নিছক বৈজ্ঞানিক তত্ব তথ্যের সাথে নয়। আল্লাহ তায়ালা মুসলমানদের বাস্তব জীবনে ও কর্মক্ষেত্রে চাদের ্বার্থকতা ও ভূমিকা কি, সে বিষয়ে অবহিত করেছেন। মহাশূন্যে চাদের আবর্তন বিবর্তন কিভাবে হয়, সে ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি, যদিও প্রশ্নের ভেতরে সেটাই জানতে চাওয়া হয়েছিলো এবং বলা হয়েছিলো যে, চাদ এমন সরু হয়ে যায় কেন ইত্যাদি ইত্যাদি? সৌরমন্ডলে বা মহাশূন্যে পরিভ্রমণরত জ্যোতিষ্ক মন্ডলীর ভারসাম্য রক্ষায় চাদের ভূমিকা কি, সে সম্পর্কেও আল্লাহ তায়ালা কোনো কথা বলেননি । যদিও সেটা এই প্রশ্নের অন্তর্ভুক্ত ছিলো যে, আল্লাহ কী উদ্দেশ্যে টাদ সৃষ্টি করেছেন, জবাব দানের এই বিশেষ ভংগীর মধ্য দিয়ে আসলে কি ইর্ধগিত দেয়া হয়েছে, এটাই এখানে প্রতিপাদ্য বিষয়। এ কথা অবিসম্বাদিত সত্য যে, কোরআন এসেছিলো একটি বিশেষ আদর্শ ও চিন্তাধারার উন্মেষ ঘটাতে, একটি বিশেষ জীবন যাপন পদ্ধতি ও বিশেষ সমাজ গড়ে তুলতে । কোরআন উদ্যোগী ছিলো পৃথিবীতে এমন একটি অভিনর জাতি গড়ে তুলতে, যা মানব জাতির নেতৃত্ব দানে বিশেষ ভূমিকা রাখবে, এমন একটি অনবদ্য সমাজ গড়ে তুলতে যার সমকক্ষ কোনো সমাজ ইতিপূর্বে কখনো গঠিত হয়নি। সে এসেছিলো একটি অভূতপূর্ব আদর্শ জীবন ধারার প্রবর্তন করতে । পৃথিবীতে সেই জীবন ধারার ভিত্তি গড়ে তুলতে এবং মানব জাতিকে সেদিকে পথ প্রদর্শন করতে। এ প্রশ্নের ষদি “বৈজ্ঞানিক' জবাব দেয়া হতো, তাহলে হয়তো বা তা প্রশ্নকারীদের মহাশূন্য সম্পর্কে প্রচুর জ্ঞান সরবরাহ করতো । যেহেতু তৎকালে এ সম্পর্কে মানুষের জ্ঞান ছিলো খুবই কম, তাই এরূপ বৈজ্ঞানিক জবাব পেলে তাদের এই জ্ঞান পূর্ণতা লাভ করতো । শুধু যে এই জ্ঞান মানুষের কম ছিলো তাই নয়, বরং এ সম্পর্কে যা কিছু জানা ছিলো, তাও নানারকম সন্দেহ-সংশয়ে পরিপূর্ণ ছিলো । কেননা এ ধরনের পুঁথিগত তথ্যের জন্যে অনেক লম্বা যুক্তিতর্কের অবতারণা করতে হতো। অথচ সেকালের গোটা দুনিয়ার বুদ্ধিবৃত্তির জগতে যে অবস্থা বিরাজ করছিলো, তাতে এই ধরনের যুক্তিতর্ক অত্যন্ত দুর্বোধ্য ও জটিল হয়ে উঠতো । এ কারণে কোরআন এ বৈজ্ঞানিক জবাব এড়িয়ে যাওয়ার পন্থা অবলম্বন করেছে। কেননা তখনো মানব জাতি ওই ধরনের জবাব উপলব্ধি করার যোগ্য হয়ে ওঠেনি, আর কোরআনের সেই প্রাথমিক উদ্দেশ্য সফল করতেও তা তেমন সহায়ক হতো না, যার জন্যে কোরআন নাযিল হয়েছিলো । তা ছাড়া কোরআন এই বৈজ্ঞানিক তত্ব আলোচনার উপযুক্ত ক্ষেত্রও নয়। কেননা কোরআন এসেছিলো এইসব খুঁটিনাটি তথ্যের চেয়েও অনেক গুরুত্পূর্ণ বিষয় নিয়ে। সে নিছক মহাশূন্যে বিজ্ঞান, রসায়ন কিংবা চিকিৎসা বিদ্যার পুস্তক হিসাবে নাধিল হয়নি । অথচ কোরআনের অতি উৎসাহী ভক্তদের কেউ কেউ কোথায় কোন্‌ বিজ্ঞান বিরোধী তত্ত্ব পাওয়া যায় তার অন্বেষণে গলদঘর্ম হয়ে থাকে। উক্ত উভয় ধরনের প্রচেষ্টার মূলেই রয়েছে এই মহাগ্রস্থের স্বভাব প্রকৃতি, তার লক্ষ্য ও উদ্দেশ্য এবং তার কর্মক্ষেত্র সম্পর্কে ভুল বুঝাবুঝি । কোরআনের কর্মক্ষেত্র হচ্ছে মানুষের সত্ত্বা ও জীবন। তার উদ্দেশ্য ও লক্ষ্য হলো সৃষ্টিজগত সম্পর্কে, ্রষ্টার সাথে গোটা সৃষ্টি জগতের সম্পর্কের ধরন ও প্রকৃতি সম্পর্কে এবং সৃষ্টি জগতে মানুষের অবস্থান ও তার প্রতিপালকের সাথে তার সংযোগ ও সম্বন্ধ সম্পর্কে সঠিক ও পূর্ণাংগ ধারণা প্রদান। আর এই ধারণার ভিত্তিতে এমন একটা ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।