উদাহরণস্বরূপ, হযরত আব্দুল্লাহ্ বিন জাহাশ (রা.)-এর নেতৃত্বে পরিচালিত ক্ষুদ্র সেনাদলটি কর্তৃক মোশরেকদের সাথে নিষিদ্ধ মাসে সংঘর্ষে লিপ্ত হওয়ার বিষয়ে যে প্রচারণা চালানো হয়, তার উল্লেখ করা যায়। এ বিষয়ে কিছু প্রশ্ন জাগা স্বাভাবিক ছিলো এবং তার জবাব দেয়াও প্রয়োজন হয়ে পড়েছিলো, যাতে এই প্রচারাভিযান বন্ধ হয় এবং মুসলমানদের মন থেকে সন্দেহ সংশয় দূরীভূত হয়। এ প্রসংগে যে কথাটা হৃদয়ংগম করা প্রয়োজন তা এই যে, কোরআন সব সময়ই যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলো, চাই তা ইসলামী ও অনৈসলামিক চিন্তাধারার যুদ্ধ হোক, অথবা মুসলিম উম্মাহ ও তার ধ্বংসকারী শক্রদের মধ্যে বহিরাংগনে ঘটমান সংঘর্ষ হোক। এই সংঘাত ও সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে । কেননা মানুষের মন মানস ও স্বভাব প্রকৃতি যথারীতি বহাল রয়েছে। মুসলিম জাতির শক্ররাও তাদের শক্রতার নীতিতে অটল । আর কোরআনও বিদ্যমান । কিন্তু কোরআন শুধু বিদ্যমান থাকলেই চলবে না, তাকে যুদ্ধ ও সংগ্াামের ময়দানে উপস্থিত রাখতে হবে । তাহলে এই কোরআন একদিন যেমন সংগ্রামের নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়েছে, তেমনি আজও দেবে । এ ছাড়া মানব জাতির ও মুসলিম জাতির নিস্তার নেই, মুক্তি নেই। এ সত্য উপলব্ধি না করা পর্যন্ত মুসলমানদের কল্যাণ ও সাফলের পথ রুদ্ধ । অন্তত এতটুকু কথা হৃদয়ে বদ্ধমূল করা চাই যে কোরআনকে জাহেলীয়াতের বিরুদ্ধে লড়াই-এর কার্যকর শক্তি ও পথনির্দেশক হিসাবে উপলব্ধি করা ও বিবেচনা করার মনোভাব নিয়েই তার শরণাপন্ন হওয়া আমাদের কর্তব্য । কোরআনকে শুধু সুরেলা ও মধুর কণ্ঠে আবৃত্তি করে ক্ষান্ত থাকার জন্যে আল্লাহ তায়ালা নাষিল করেননি । একে নাধিল করেছেন একটি সবল, জীবন্ত ও সক্রিয় এক সংগঠক হিসাবে, একটি নতুন চিন্তাধারার নির্মাতা হিসাবে, জাহেলী চিন্তধারার প্রতিরোধকারী ও তা থেকে মুসলিম উম্মাহকে রক্ষাকারী ও ভ্রাণকারী হিসাবে । একটি পূর্ণাংঙ্গ জীবন বিধানের নির্মাতা ও চালক হিসাবে । যেন কন্টকাকীর্ণ, বিপদাপদে পরিপূর্ণ ও প্রবৃত্তির কৃ-প্ররোচনায় আচ্ছন্ন পথ অতিক্রম করে মানবজাতিকে শান্তি ও নিরাপত্তার মনযিলে মকসুদে পৌছে দিতে পারে । কোরআনকে এভাবেই বুঝতে ও গ্রহণ করতে হবে- প্রচলিত প্রথামাফিক কেবল সুললিত কণ্ঠে পাঠ করার পুস্তক হিসাবে নয়। এবার আমরা এই পর্বের আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে সচেষ্ট হবো। কোনআনেনল ক্ষ ও বৈশিষ্ট “ওরা তোমাকে চাদ সম্পর্কে প্রশ্ন করে। তুমি বলে দাও, চাদ মানুষের জন্যে একটি সময় নিঘন্ট ও হজ্জের জন্যে সময় নির্দেশক । ' বিভিন্ন রেওয়ায়াত থেকে জানা যায় যে, আমরা ইতিপূর্বে যে প্রশ্নের উল্লেখ করেছি রসূল (সে.)-কে সে ধরনেরই প্রশ্ন করা হয়েছিলো । অর্থাৎ টাদের আবির্ভাব, ক্রুমবৃদ্ধি ও ক্রম-হ্াস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো যে, এমনটি কেন হয়? অপরাপর বর্ণনায় বলা হয়েছে, সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে, হে আল্লাহর রসূল, চাঁদকে কেন সৃষ্টি করা হয়েছে। সম্ভবত প্রশ্নের এই শেষোক্ত ধরনটি প্রদত্ত জবাবের সাথে অধিকতর মানানসই । এ প্রশ্নের জবাবে আল্লাহ তায়ালা তার নবী (সে.)-কে বললেন, “তুমি বলে দাও, চাদ মানুষের জন্যে ও হজ্জের জন্যে সময় নির্দেশক' ....অর্থাৎ মানুষের এহরাম বাধা ও খোলায়, রোযা রাখা ও তা থেকে বিরত হওয়ায়, বিয়ে তালাক ও ইদ্দতের সময় গননায়, ব্যবসা" খণ ও অন্যান্য আর্থিক লেনদেনের সময় স্থির করা হয় এবং ধর্মীয় ও সাংসারিক কর্মকান্ডে সমভাবে সহায়ক । ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।