Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

সেই সমাজের লোকেরা ইতস্তত বিক্ষিপ্ত এবং তারা পরম্পর থেকে বিচ্ছিন্ন ছিলো না । তারা একটা পরিপাটি, সুশৃংখল ও সুসংবদ্ধ উম্মাহ তথা মহা জাতিতে রূপান্তরিত হয়েছিলো । সেই সমাজ ছিলো একটা অটুট বন্ধনে আবদ্ধ । সেখানে প্রতিটি ব্যক্তি এ কথা জানার জন্যে সর্বদা ব্যাকুল থাকতো যে, তার জীবন যাপনের পথ পন্থা কী হবে এবং কার সাথে তাকে কি কি ধরনের সম্পর্ক করে চলতে হবে। এটা নিসন্দেহে একটা নতুন পরিস্থিতি ছিলো এবং এ পরিস্থিতি সৃষ্টিতে ইসলামের চিন্তাধারা, জীবন পদ্ধতি ও নেতৃত্বের সমান অবদান ছিলো । একটা সর্বাত্মক ও সর্বাংগীন সামাজিক, চিন্তাগত, চেতনাগত ও মানবিক উন্নতি ও অগ্ুগতি ছিলো এই নয়া পরিস্থিতির সবচেয়ে লক্ষণীয় দিক। দ্বিতীয়ত, এ সব জিজ্ঞাসা ধর্মীয় চেতনা ও অনুভূতির তিক্ষতা ও গণমানসের ওপর নবাগত ইসলামী আকীদা বিশ্বাসের প্রাধান্য বিস্তার করার লক্ষণ। এই প্রাধান্যের ফলে প্রত্যেক মুসলমান তার দৈনন্দিন জীবনে এমন কোনো কাজই করতে সাহস পেতো না, যার সম্পর্কে ইসলামের মতামত তার সুনিশ্চিতভাবে জানা থাকতো না। জাহেলীয়াত যুগের যাবতীয় চিত্তাকর্ষক জিনিসের প্রতি তাদের আকর্ষণ আসক্তি ও আস্থা লোপ পেয়েছিলো । ফলে আগেকার প্রচলিত রীতিনীতিকে তারা অনুসরণের যোগ্য মনে করতো না। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে তারা নতুন নীতিমালা ও শিক্ষা লাভের জন্যে অপেক্ষমান ও উদগ্রীব থাকতো । নিরেট জাহেলীয়াত থেকে সবেমাত্র মুক্তি লাভকারী সমাপ্ত এই নব চেতনার উন্মেষ যে নিখুত ও বিশুদ্ধ ঈমানেরই অবদান ছিলো, তাতে কোনো সন্দেহ নেই। এভাবে যথার্থ ঈমানে উত্তরণ ঘটলেই মানব মন তার যাবতীয় পূর্বতন আকর্ষণ ও আসক্তির জিনিসগুলোর প্রতি আকর্ষণ ও অনুরাগ হারিয়ে বসে এবং জাহেলীয়াত যুগের সকল আদত অভ্যাস ও রীতিনীতির ব্যাপারে সে সতর্ক ও স্পর্শকাতর হয়ে ওঠে । আর এর পাশাপাশি নতুন গৃহীত আদর্শ ইসলামের প্রতিটি নির্দেশ গ্রহণের জন্যে সে ব্যগ্ ও ব্যাকুল হয়ে অপেক্ষা করতে থাকে। যাতে তার আলোকে নিজের নতুন জীবনকে স্বার্থকভাবে ও নিষ্কলুষভাবে গড়ে তুলতে পারে । তাই নবাগত ইসলামী আদর্শের পক্ষ থেকে যখন সে তার পূর্বতন রীতিনীতির কিছু অংশকে বহাল রাখতে দেখে, তখন তাকে ইসলামী চিন্তাধারার সাথে সম্পৃক্ত ও সমবিত করেই গ্রহণ করে। কেননা নবাগত ব্যবস্থা পূর্বতন ব্যবস্থার প্রতিটি খুঁটিনাটি বিষয়কেই বাতিল করে দেবে এটা জরুরী নয়। তবে এটা অবশ্যই জরুরী যে, নবাগত আদর্শের মৌলিক নীতিমালার সাথে এইসব খুঁটিনাটি বিধির এমন সমন্বয় ঘটাতে হবে যেন তা এই নবাগত আদর্শেরই অঙ্গীভূত হয়ে যায়। তার সকল অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় এবং তার মূলধারার অন্তর্ভুক্ত হয়ে যায়। হজ্জের যে বিধানগুলোকে ইসলাম বহাল রেখেছে, তার ক্ষেত্রে সে এই প্রক্রিয়া কার্যকর করেছে । ফলে সেগুলো এখন ইসলামেরই অংগে পরিণত হয়েছে, ইসলামের ওপরই তার ভিত্তি রচিত হয়েছে এবং জাহেলীয়াতের সাথে তার সকল সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন হয়ে গেছে। এই জিজ্ঞাসাগুলো থেকে তৃতীয় যে বিষয়টি প্রমাণিত হয়, তা এই সময়কার ইতিহাস পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে ওঠে। এ সময়ে মদীনায় ইহুদীরা ও মক্কায় মোশরেকরা প্রায়ই ইসলামের বিভিন্ন বিধি ব্যবস্থার যৌক্তিকতা সম্পর্কে সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাতো। সুযোগ পেলেই বিভিন্ন ঘটনা ও কর্মকান্ড নিয়ে বিভ্রান্তিকর প্রচারাভিযান চালাতো। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।