Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এমনকি হজ্জ সমাপনের পর আল্লাহকে স্মরণ করার নির্দেশ দেয়ার পরও এই বলে উপসংহার টানা হয়েছে যে, “আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে, তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে ।” এভাবে আমরা এসব বিষয়কে পরস্পরের মধ্যে গভীরভাবে সম্পৃক্ত দেখতে পাই। এই সম্পৃক্ততা ইসলামের একটা স্বভাবগত ও মজ্জাগত ব্যাপার । এখানে আনুষ্ঠানিক এবাদাত বন্দেগী হৃদয়ের ভাবাবেগ এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিধিবিধান থেকে কিছুমাত্র বিচ্ছিন্ন নয়। দুনিয়া ও আখেরাতের যাবতীয় বিধান এর অন্তর্ভুক্ত বলেই ইসলাম এত সুষ্ঠু, সুষম ও নিখুত। এতে হৃদয়ঘটিত যাবতীয় বিষয় এবং সমস্ত সামাজিক ও রাষ্ত্রীয় বিষয়ের সমঘয় ঘটেছে বলেই ইসলাম এত ভারসাম্যপূর্ণ । ইসলাম মানুষের সমগ্র জীবনকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, তাকে একটা একক ও সুসমবিত চিন্তাধারা এবং একক সুসম্বিত ও সর্বব্যাপী বিধানের অওতাধীন করে । আল্লাহর শরীয়তকে সকল বিধি ব্যবস্থার ভিত্তি হিসাবে নির্ধারণ করার মাধ্যমে সে এই অসাধারণ কাজ সমাধা করে। আলোচনার এই পর্বের শুরু থেকেই আলোচ্য সুরার একটি বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে । এই বৈশিষ্ট্যটি হলো, ক্ষেত্র বিশেষে মুসলমানরাও যে রসূল (স.)-কে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতেন, তারই কিছু দৃষ্টান্ত এখানে তুলে ধরা হয়েছে। জিজ্ঞাসা করতেন এ জন্যে যে, ইসলাম গ্রহণের পর তারা যে নতুন জীবনের সূচনা করেছিলেন, তাতে তারা কিছু নতুন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলো । সেই পরিস্থিতিতে তারা তাদের নতুন চিন্তাধারা ও নতুন বিধি ব্যবস্থা অনুসারে কিভাবে জীবন যাপন করবেন, সেটাই ছিলো তাদের জিজ্ঞাসার বিষয়। তাছাড়া কিছু কিছু প্রাকৃতিক ও নৈসর্গিক বিষয় এমন ছিলো, যা তাদের অনুভূতিকে আকৃষ্ট করতো । সেইসব বিষয় সম্পর্কেও তারা প্রশ্ন করতেন। উদাহরণ স্বরূপ, তারা চাদ সম্পর্কে জিজ্ঞাসা করতেন । জানতে চাইতেন যে, চাদের রহস্যটা কী? কি কারণে চাদ প্রথমে সরু আকৃতিতে আত্মপ্রকাশ করে, তারপর বড় হতে হতে পূর্ণিমায় রূপ ধারণ করে, অতপর পুনরায় ছোট হতে হতে সেই প্রথম দিনের বাকা সরু চাদে পরিণত হয়, অতপর পুনরায় ক্ষুদ্র সরু চাদ হয়ে পুনপ্রকাশিত হওয়ার আগে একেবারেই অদৃশ্য হয়ে যায়। তারা আরো প্রশ্ন করতেন, আল্লাহর পথে কিভাবে অর্থ ব্যয় করবেন, নিজেদের কোন ধরনের সম্পদ থেকে কী পরিমাণে ও কী হারে ব্যয় করবেন? নিষিদ্ধ মাসে ও মাসজিদুল হারামের কাছে যুদ্ধ বিগ্রহ করা বৈধ কিনা তাও জিজ্ঞাসা করতেন। মদ ও জুয়া সম্পর্কেও তারা জিজ্ঞাসা করতেন। জাহেলী যুগে তো তারা মদ জুয়ায় অভ্যস্ত ছিলেন। এখন এগুলো সম্পর্কে ইসলামের বিধান কী? তারা জানতে চাইতেন মেয়েদের খ্তুস্রাব সম্পর্কেও । খতুকালে স্ত্রীলোকদের সাথে তাদের সম্পর্ক রাখা চলবে কি না। তারপর স্বামী স্ত্রীর একেবারে গোপনীয় বিষয় সম্পর্কেও তারা জিজ্ঞাসা করতেন। কখনো কখনো এ সব বিষয়ে স্ত্রীরা অগ্রণী হয়েও জিজ্ঞাসা করতেন। কোরআনের অন্যান্য সূরায় আরো বহু বিষয়ে জিজ্ঞাসার বিবরণ দেয়া হয়েছে। এসব প্রশ্ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এসব বিষয়ে প্রশ্ন করার ভেতর দিয়ে প্রথমত এ কথাই প্রমাণিত হয় যে, তখন মুসলিম সমাজের জীবনধারায় ও পারস্পরিক সম্পর্কে যথেষ্ট খোলামেলা ভাব, স্বচ্ছতা, সরলতা, প্রাণোচ্ছলতা ও ক্রমবিকাশের ভাবধারা পরিস্কুট ছিলো এবং একটা বিশেষ ভাবমুর্তির অধিকারী ও আপন সদস্যদেরকে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধকারী সেই ইসলামী সমাজটিতে নতুন নতুন পরিস্থিতির উত্তব হচ্ছিলো । ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।