Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

াফন্পী ১৮৯৮-১০৩ এই আলোচনাটি হচ্ছে পূর্ববর্তী আলোচনার মতো মুসলিম উম্মাহর দায়িত্ব ও কর্তব্য, জীবন যাপন প্রণালী এবং আভ্যন্তরীন ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবশ্যপালনীয় শরীয়তের বিধি-ব্যবস্থা সম্বলিত। এ আলোচনায় নতুন চাদ ও চন্দ্রমাস সংক্রান্ত বক্তব্য অন্তর্ভুক্ত হয়েছে৷ অনুরূপভাবে জাহেলী যুগের একটি কুপ্রথারও এখানে সংশোধন করা হয়েছে। সেই কুপ্রথাটি হলো কোনো কোনো সময়ে বাড়ীর সদর দরজার পরিবর্তে পেছন দরজা দিয়ে বাড়ীতে প্রবেশ করা সংক্রান্ত । তারপর সাধারণ সময়ে এবং বিশেষভাবে নিষিদ্ধ সময়ে ও “মাসজিদুল হারামের' কাছে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়া সংক্রান্ত বিধিমালা বর্ণনা করা হয়েছে। সর্বশেষে সেই সুষ্ঠু, সুন্দর ও পরিমার্জিত হজ্জ ও ওমরার নিয়মাবলীর বিবরণ দেয়া হয়েছে, যা ইসলামে প্রবর্তিত হয়েছে এবং যাকে ইসলাম জাহেলীয়াতের ধ্যান ধারণা থেকে মুক্ত করে পরিশুদ্ধ রূপ দিয়েছে। এভাবে পূর্বোক্ত আলোচনার মতই এখানেও আমরা এমন কিছু বিধি-বিধান দেখতে পাই, যা ধ্যান ধারণা ও আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এমন বিধি বিধানেরও সাক্ষাত পাই, যা নিছক আনুষ্ঠানিক এবাদাতের সাথে সংশ্রিষ্ট । আবার যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত বিধিমালার সাথেও আমরা পরিচিত হই। এই সমস্ত বিধিমালা একই যোগসূত্রে গ্রোথিত এবং এর প্রত্যেকটি বিধির শেষে আল্লাহকে ভয় করার বিষয়টিকে স্মরণ করিয়ে 'দেয়া হয়েছে। বাড়ীর পেছন দিক দিয়ে প্রবেশ করার বিষয়টি আলোচনার অব্যবহিত পর সততার প্রচলিত অর্থ সংশোধন করে তার আসল অর্থ তুলে ধরা হয়েছে। এ প্রসংগে বলা হয়েছে যে, প্রকৃত সততা শুধু বাহ্যিক কাজকর্মেই নয় বরং তাকওয়া ও আল্লাহভীতিতে নিহিত । “বাড়ীর পেছন দিক দিয়ে প্রবেশ করায় সততা প্রমাণিত হয় না। বরং যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার ভেতরেই সততা রয়েছে। তোমরা বাড়ীর সদর দরজা দিয়ে এসো । আর আল্লাহকে ভয় করো ৷ আশা করা যায় যে, তোমরা সাফল্য মন্ডিত হবে ।" সাধারণ সময়কার যুদ্ধ ব্থিহ সম্পর্কে নির্দেশ দেয়া হয়েছে বাড়াবাড়ি ও আথ্বাসী কার্যকলাপ থেকে বিরত থাকতে । আর সেই সাথে উল্লেখ করা হয়েছে যে, আল্লাহর ভালোবাসা ও বিরাগের সাথে এর সম্পর্ক রয়েছে। “আল্লাহ তায়ালা আগ্রাসী ও সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না ।" আর নিষিদ্ধ মাসে যুদ্ধ করা সংক্রান্ত বিধানের শেষে আল্লাহকে ভয় করার ওপর গুরুত্ব দিয়ে মন্তব্য করা হয়েছে, “আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে, আল্লাহ খোদাতীরুদের সাথে আছেন।' আল্লাহর পথে ব্যয় করার নির্দেশ জারী করার সংগে সংগে পরোপকারীদেরকে যে আল্লাহ ভালোবাসেন, তা জানিয়ে দেয়া হয়েছে। “পরোপকার করো। আল্লাহ পরোপকারীদেরকে ভালোবাসেন ।' হজ্জের কতিপয় বিধান বর্ণনার পর এই বলে উপসংহার টানা হয়েছে যে, “তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে, আল্লাহ কঠোর শাস্তিদাতা ।' অপর একটি মন্তব্য করা হয়েছে হজ্জের নির্ধারিত সময় এবং হজ্জ আদায়কালে অশ্লীলতা, পাপাচার ও ঝগড়া কলহ থেকে বিরত থাকার নির্দেশ প্রদানের পর। বলা হয়েছে, “তোমরা পাথেয় নিয়ে যেও। তবে সবচেয়ে ভালো পাথেয় হচ্ছে আল্লাহভীতি। হে বুদ্ধিমান ব্যক্তিরা! তোমরা শুধু আমাকেই ভয় করো ।' বিলাল ২স্স ১৭ | | ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।