Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

অঅন্রান্মভ্াতের ব্গান্লো খল-_ন্সম্পদগ ভোগা কনা রোযার ছায়াতলে এবং খাদ্য ও পানীয় নিষিদ্ধ করণের মাধ্যমে অন্য যে হুশিয়ারীটি দেয়া হয়েছে তা হচ্ছে মানুষ যেন নাহক ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ না করে, আত্মসাৎ না করে। নানা ছল-চাতুরীর দ্বারা অথবা সে যেন বিচারকদের সামনে নানা প্রকার ভুয়া দলীল প্রমাণ পেশ করে ভুল ফয়সালা হাসিল না করে এবং মানুষকে না ঠকায়। কথার মারপ্যাচে ফেলে অথবা কৃ-যুক্তির আশ্রয় নিয়ে ফয়সালাকারীর ফয়সালাকে যেন সে বিভ্রান্ত না করে। আসলে এইসব বিভ্রান্তিকর পদ্ধতিতে অনেক সময় মূল সত্যকে চাপা দেয়া হয়। এই কারণেই আল্লাহর সীমানাগুলো চিহিত করার পর এই সতকীকরণ এসেছে। এরপর আহবান জানানো হয়েছে এই সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকতে । যাতে করে বান্দা আল্লাহভীতির নিয়ন্ত্রণ ক্ষমতার আওতায় এসে তীর নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকতে পারে। দেখুন আল্লাহর বাণী, “আর খেয়ো না ধন-সম্পদ অন্যায়ভাবে যখন তোমাদের মধ্যে আদান-প্রদান করো এবং মানুষের ধন সম্পদের একটি বিশেষ অংশ ভক্ষণ করার উদ্দেশ্যে তোমরা জেনে বুঝে তা শাসন কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ো না।' হাফেয ইবনে কাসীর এই আয়াতটির তাফসীর বর্ণনা প্রসংগে বলেন “আলী ইবনে আবী তালহা বলেছেন এবং ইবনে আব্বাস (রা) থেকেও বর্ণিত যে, তারা বলেছেন এই আয়াতটি এমন লোকদের সম্পর্কে নাযিল হয়েছে যারা অন্যের সম্পদ আমানত রেখে প্রমাণ না থাকার কারণে তা অস্বীকার করে এবং আত্মপক্ষ সমর্থনের জন্যে আদালত পর্যন্ত যায় অথচ সে ভালো করেই জানে যে, সে অন্যের অধিকার খর্ব করছে, অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করছে, হারাম খাচ্ছে। বিন হায়ান এবং আব্দুর রহমান বিন যায়দ বিন আসলাম ও বলেছেন, যখন তুমি নিজেকে যালিম বলে জান, সেই অবস্থায় তুমি আর লড়াই ঝগড়া করো না। বোখারী ও মুসলিম শরীফের মধ্যে উম্মে সালামার বরাত দিয়ে যে হাদীসটি এসেছে তাতে বলা হচ্ছে, “অবশ্যই আমি একজন মানুষ, আমার কাছে ঝগড়া বিবাদের মামলা আসে । সেখানে বাদী-বিবাদীদের মধ্যে কেউ কেউ বাকপটু থাকে এবং একজন আর একজনকে যুক্তি তর্ক দিয়ে হারিয়ে দেয়, ফলে ওই জয়ী ব্যক্তির পক্ষে আমি রায় দিয়ে দেই । এমতাবস্থায় কোনো মুসলমানের হক নষ্ট হলে ওই ব্যক্তির জন্যে আগুনের একটি টুকরা নির্ধারিত হয়ে যায়। এটা জানার পর সে এ বোঝা বহন করুক অথবা তা পরিত্যাগ করুক । এমনি করে, মুসলমানরা, তাদের দাবীর আসল অবস্থা যখন বুঝতে পারে তখন তা পরিত্যাগ করে। অতএব, একথা বুঝা দরকার যে, শাসনকর্তার ফায়সালা দ্বারা একটি হারাম জিনিস হালাল হয়ে যায় না, আর না কোনো হালাল জিনিস হারাম হয়ে যায়। ফায়সালা তো প্রকাশ্য যুক্তি প্রমাণের ভিত্তিতে দেয়া হয়। এ ব্যাপারে যে ধোঁকা দেয় সেইই দায়ী হবে এবং ওই ভুল তথ্য বা ভূল যুক্তির ভিত্তিতে যে ফায়সালা আসবে তার কারণে ওই বাকপটু ব্যক্তিকেই গুনাহের ভাগী হতে হবে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।