Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

বিলাল (রা.) ঘুমন্ত ব্যক্তিদের সতর্ক করার জন্যে একটু তড়িঘড়ি করে আযান দিতেন । আর আব্দুল্লাহ ইবনে উম্মে মকেতুম (রা.) খানাপিনা বন্ধ করানোর জন্যে দেরীতে আযান দিতেন । আর এই জন্যে এখানে বিলাল (রো.)-এর আযানের প্রতি ইংগীত করা হয়েছে। এতিক্কাকফেন বিখাল এরপর মাসজিদে এতেকাফ কালীন অবস্থায় স্ত্রী সংসর্গে আসার বর্ণনা আসছে। এতেকাফ অর্থ একান্তভাবে আল্লাহ্‌র সানিধ্য লাভের আশায় মাসজিদে অবস্থান । এ সময়ে প্রাকৃতিক প্রয়োজন ও খানাপিনার প্রয়োজন ছাড়া বাড়ীতে প্রবেশ করা নিষিদ্ধ । রমযান মাসের শেষের দিনগুলোতে মসজিদে এতেকাফে বসা মোস্তাহাব। রসূলুল্লাহ (স.) রমযানের শেষ দশ দিনে এতেকাফে বসতেন বলে এই সময়ে মসজিদে এতেকাফ করা সুন্নত । এ সময়টি একান্তভাবে আল্লাহর সান্নিধ্য লাভের জন্যেই নির্দিষ্ট, আর এ কারণেই এ সময়ে স্ত্রীর সাথে মেলামেশা নিষিদ্ধ । যাতে করে পরিপূর্ণ ভাবে এই সময়ে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করা যায়। এসময়ের মধ্যে মন মগযকে সকল কিছু থেকে গুটিয়ে নিয়ে এসে এবং সকল কাজ থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহর কাছে নিজেকে পেশ করা হয়। তাই আল্লাহ তায়ালা বলছেন, “তাদের (স্ত্রীদের) সাথে মেলামেশা করো না যখন তোমরা মাসজিদে এতেকাফে বসে থাকো । ওই সময়ে আত্মসংযম ও রোযা-ভংগ (অর্থাৎ রাতে) এক সাথেই করতে হয়। পরিশেষে আল্লাহর সাথেই সকল কাজের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলাই কাম্য । এ সম্পর্ক গড়ে তোলার উপায় হচ্ছে কোরআনে বর্ণিত পদ্ধতিতে গ্রহণ করা । সে পদ্ধতি অনুযায়ী গ্রহণ বর্জন, কোনো কাজ করা, কোনো কিছু থেকে বিরত থাকা, সক্রিয় হওয়া ও নিস্ত্রীয় হওয়া সবই মওলা পাকের নির্দেশিত পন্থায় হওয়া প্রয়োজন। ও কোরআনের মধ্যে যেভাবে বলা হয়েছে তাতে কাছে যেতেই মানা করা হয়েছে অর্থাৎ ব্যবহারগুলোকে এমনভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যাতে করে পূর্ণ নিরাপত্তা লাভ করা যায়, কারণ যে ব্যক্তি সীমারেখার আশে-পাশে ঘোরাফেরা করে, যে কোনো মুহূর্তে তার দ্বারা সীমা ংঘন হয়ে যেতে পারে । আর মানুষের অবস্থা হচ্ছে, সব সময়ে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে নিজেকে কন্ট্রোল করতেও পারে না। সুতরাং, এটাই তার জন্যে ভালো যে সে কাছে গিয়ে, সান্নিধ্যের কারণে আবেগমুক্ত হওয়া থেকে নিজেকে বাচাক এবং নিজেকে সেই পরীক্ষার মধ্যে না ফেলুক যা যৌন ক্ষুধা জাগিয়ে তোলে । সে হয়তো আত্ম-বিশ্বাস রাখে যে কাছে যাবে, সব কিছু করবে, কিন্তু মন যখনই বাস্তব কিছু করতে চাইবে তখনই নিজেকে সরিয়ে নেবে, কিন্তু এটা সত্য যে তার নিয়ন্ত্রণের বাধ যে কোনো মুহুর্তে ভেংগে যাওয়ার সমূহ আশংকা রয়েছে। এই জন্যেই বলা হয়েছে, স্ত্রীর নিকটবর্তীও হয়ো না। এখানে আয়াতের উদ্দেশ্যে অবশ্য এই কথা বলা যে, স্ত্রী সম্তোগ করোনা।' এই নির্দেশ পালনের মাধ্যমে মানুষের মধ্যে আল্লাহভীতির পরিচয় পাওয়া যায় এবং সে নিষিদ্ধ কাজগুলো পরহেয করে চলতে পারে যা আল্লাহ তায়ালা তার বান্দার কাছে চাইছেন, আর এইজন্যে তিনি অতি স্পষ্টভাবে তাঁর আয়াতগুলোতে বর্ণনা করছেন যাতে করে তার উদ্দেশ্য বুঝে সে নির্দেশগুলো সঠিকভাবে পালন করতে পারে । এইই হচ্ছে সেই মহান লক্ষ্য যাতে ঈমানদাররা উপনীত হতে পারে এহেন অনুগত মোমেনরাই সকল অবস্থায় আল্লাহর সম্বোধনের পাত্র । ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।