Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আর সুখ-সম্পদের যে সব জিনিস তিনি তোমাদেরকে দান করেছেন তা তিনি তোমাদের জন্যে হালাল করে দিয়েছেন এবং তা পাওয়ার জন্যে চেষ্টা করাকেও তিনি বৈধ ঘোষণা করেছেন। এগুলো আল্লাহর দান হিসেবে আল্লাহর নামেই এগুলো লাভ করা যায়। এগুলো চাওয়া ও পাওয়ার মধ্যে অজানা রহস্য ও বিশেষ এক তাৎপর্য আছে এবং এসব কিছু বান্দার জন্যে ব্যবস্থা করে রাখার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে। সুতরাং, এগুলো শুধুমাত্র শরীরের সাথে সম্পর্কিত পাশবিক সম্তেগই নয়, যার সাথে উর্ধাকাশের মালিকের কোনো যোগাযোগ থাকবে না। এইভাবে স্বামী-স্ত্রীর পারস্পরিক মিলনের মাধ্যমে আল্লাহ তায়ালা এমন কিছু মহান জিনিস দান করেছেন যা ওই সাময়িক আনন্দ অনুভূতি থেকে অনেক বেশী মূল্যবান এবং অনেক বেশী স্থায়ী ও মহান, এমনকি সারা পৃথিবী থেকেও তা মর্ধাদাবান। আর এইভাবেই স্বামী-স্ত্রীর সম্পর্ক পরিচ্ছন্ন ও সুন্দর হয় এবং তাদের মধ্যে স্থায়ী কোমলতা গড়ে ওঠে। কোরআনে কারীমে এইসব বিষয় বারবার উল্লেখ থাকায় এবং ইসলামী ধ্যান-ধারণার কথা বারবার আসায় আমরা মানুষের উন্নতি ও অগ্রগতির পথে অত্যন্ত জ্ঞানগর্ভ ও ফলপ্রসূ তথ্য পাই। জানতে পারি কি নিহিত রয়েছে তার প্রকৃতির মধ্যে এবং তার শক্তি ও স্বভাবের মধ্যে রয়েছে কত উজ্জ্বল সম্ভাবনার বীজ। মানুষকে প্রশিক্ষণ দান, তার উন্নতি ও অগ্রগতির পথে এইসব পদ্ধতিই হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি । মহান ্রষ্টার মহিমাময় হাত থেকেই নির্গত হয়ে এসেছে এই পদ্ধতি । আর যিনি সৃষ্টি করেছেন তিনিই জানেন কোনটি উত্তম ও সঠিক পথ এবং তিনি তাদের সুস্ম্রাতিসূক্ষ্ বিষয়ের খবর রাখেন। সেহেলীকল লমক্ষদ্পীমা আর যেমন করে স্ত্রী সংসর্গকে আল্লাহ তায়ালা রোযার রাত্রিতে হালাল করে দিলেন তেমনি সারা রাত ভর খাওয়া-দাওয়া ও পান করাকেও হালাল বলে ঘোষণা করলেন । এরশাদ হলো, “আর খাও এবং পান করো ততোক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমাদের কাছে সোবহে কাধিবের ঘন অন্ধকারাচ্ছন্ন কালো সূত্রবৎ রেখার মধ্য থেকে প্রথম প্রভাতের শুভ্র সূত্রবৎ রেখা | প্রকাশিত না হয় 1” যতক্ষণ পূর্ব দিগন্তে এবং পাহাড়ের চূড়াসমূহের ওপর আলো ছড়িয়ে না পড়ে । আসলে আকাশে কোনো শুভ্র সূতা দেখা যায় না, এটা সোবহে সাদেকের সময় উদীয়মান শুভ্র রেখাকে বুঝানো হয়েছে। এ সম্পর্কিত যেসব হাদীস পাওয়া যায়, সেগুলোর মাধ্যমে আমরা বলতে পারি এই সময়টা হচ্ছে সূর্য উদয়ের কিছু সময় পূর্ব পর্যন্ত । কিন্তু, আজকাল আমাদের দেশে আমরা সাধারণত যা করি এটা সম্ভবত অতিরিক্ত সতর্কতা অবলম্বনের উদ্দেশ্যেই করি। সামুরা ইবনে জুনদুব (রা.)-এর বরাত দিয়ে ইবনে জরীর বলেন, রসূলুল্লাহ (স.) বলেছেন, “তোমাদেরকে বিলালের আযান এবং দীর্ঘ ফজর (এর সময়) যেন খানাপিনা বন্ধ করতে উদ্ু্ধ না করে, বরং দিগন্ত-বলয়ে পরিব্যাপ্ত ফজরই আসল খানাপিনা বারণকারী সময়।' ইবনে জরীর সামুরার আর একটি রেওয়ায়াতে বর্ণনা করেছেন, তাতে বলা হয়েছে, “রসূলুল্লাহ (স.) বলেছেন, বিলালের আহবান (আযান) এবং এই শুভ্রতা যেন তোমাদেরকে ধোকার মধ্যে না ফেলে (তোমরা খানাপিনা করতে পারো) ফজর এর ওয়াক্ত ফুটে না ওঠা পর্যন্ত অথবা ফজর উদিত না হওয়া পর্যন্ত । ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।