“রফাস্” শব্দটি দ্বারা স্ত্রী সন্তোগের পূর্ব প্রস্তুতি অথবা স্ত্রী সন্ভোগ উভয়টিকেই বুঝায় । উভয় অর্থেই আলোচ্য আয়াত ব্যবহৃত হয়েছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে শারীরিক সম্পর্ক ছাড়া অন্য কোনো অর্থে কোরআন এই আয়াত ব্যবহার করেনি বরং স্বামী স্ত্রীর মোহাব্বাতপূর্ণ খোলাখুলি মেলামেশার অর্থে, যা স্বামী-স্ত্রীকে একান্ত ঘনিষ্ঠ করে দেয় এবং পরম্পরের আর কোনো ব্যবধান থাকে না। এইভাবে তাদের জৈবিক চাহিদাও পূরণ হয়ে থাকে যা আল্লাহরই এক মহা দান। এইজন্যে আল্লাহ তায়ালা বলছেন, "তারা তোমাদের পোশাক এবং তোমরাও তাদের পোশাক ।' ূ্ লেবাস বা পোশাকের কাজ হচ্ছে আচ্ছাদন করা বা ঢেকে দেয়া এজন্যে লেবাসকে আচ্ছাদনকারী এবং নিরাপত্তাদানকারী বলা হয়। এমনিভাবে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এই লেবাসেরই মতো যা তাদের একে অপরকে ঢেকে দেয় এবং একে অপরের জন্যে করে এবং তার প্রাকৃতিক সকল চাহিদা মেটানোর ব্যবস্থা করে, তাকে সর্বোতভাবে উন্নতির চরম শিখরে উঠাতে চায়, এজন্যে তার সকল চাহিদা পূরণের পথকে সহজ করে দিয়েছে। ইসলাম রক্ত মাংসের চাহিদা পূরণে যথাযথ সাড়া দেয়, প্রতিপালন করে মানুষের মধ্যকার কোমল বৃত্তিগুলোকে এবং পরস্পরের ইযযত আবরুকে ঢেকে রাখতে চায় এবং যাতে একে অপরকে সাহায্য করতে পারে তার ব্যবস্থা দেয়। মানুষের মনের মধ্যে যে সুপ্ত কামনা বাসনা রয়েছে তা আল্লাহ তায়ালা উন্মুক্ত করে দিচ্ছেন। তিনি তাদের প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তার নিজ মেহেরবানী বলে সে প্রয়োজন পূরণের ব্যবস্থা দিচ্ছেন, বলছেন- “আল্লাহ তায়ালা জেনে নিয়েছেন যে তোমরা আত্মপ্রবঞ্চনা করছিলে, তারপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদের মাফ করে দিয়েছেন ।" এখানে আত্মপ্রবঞ্চনা বা নিজেদের সাথে খেয়ানতের কথা বলতে আল্লাহ তায়ালা তাদের প্রদমিত কামনা বাসনা এবং তাদের প্রচন্ড আবেগের গোপন বহিপ্রকাশকে বুঝিয়েছেন অথবা বাস্তব যৌন ক্রিয়ার অর্থে ওই খেয়ানতের কথা উচ্চারণ করেছেন। কোনো কোনো হাদীসে পাওয়া যায় যে এই খেয়ানতের কাজ সংঘটিত হয়ে যাওয়ার পর অনুতপ্ত হৃদয়েও ক্ষমা পাওয়ার আশায় কোনো কোনো ব্যক্তি নিজ থেকে এসে স্বীকার গিয়েছেন যে তাদের দ্বারা অন্যায় হয়ে গেছে। তাই, আল্লাহ তায়ালা তাদের তাওবা কবুল করেছেন ও ক্ষমা ঘোষণা করেছেন, তারপর যেহেতু তাদের দুর্বলতা প্রকাশিত হয়ে পড়েছে এবং যেহেতু তাদের অদম্য এই চাহিদা সম্পর্কে আল্লাহ তায়ালা ভাল করেই জানেন, তাই তাদের জন্যে ওই দুর্দমনীয় কামনা বাসনাকে হালাল করে দিয়েছেন। অনুমতি দিতে গিয়ে তিনি এরশাদ করছেন- এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো। কিন্তু মনে রাখতে হবে, প্রাকৃতিক এই চাহিদা মেটানোর হালাল ব্যবস্থা পেয়ে তোমরা যেন এতটা প্রলুব্ধ না হয়ে যাও যে আল্লাহর সাথে সম্পর্কের কথাই মনে থাকবে না। এবং তোমাদের মন মগয থেকে আল্লাহর দিকে ঝুঁকে থাকা অবস্থাটাও যেন দূর হয়ে না যায়। তাই বলেছেন, “আর আল্লাহ তায়ালা তোমাদের জন্যে যে নীতি নির্ধারণ করেছেন তা তোমরা খুঁজে নাও'। তালাশ করো ও গ্রহণ করো তোমাদের স্ত্রীদের সাথে আনন্দঘন মিলনের সুযোগকে এৰং পরিণতিতে আল্লাহর দান হিসেবে সন্তান সন্ততি গ্রহণ করো, কারণ এই উভয় শ্রেণীর জিনিসই আল্লাহর মেহেরবানীর দান। বিশাস ক্স ১৬ ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।