“তিন ব্যক্তি এমন আছে যাদের দোয়া (কবুল না করে) ফিরিয়ে দেয়া হয় না, ন্যায়পরায়ন শাসনকর্তা (বা নেতা), ইফতার না করা (রোযা না ভাংগা) পর্যন্ত রোযাদার এবং মযলুম (অত্যাচারিত) ব্যক্তির ফরিয়াদ । শেষোক্ত এই ব্যক্তির দোয়াকে কেয়ামতের দিন মেঘমালার উপরে তুলে নেয়া হবে এবং সেই দোয়াকে আল্লাহ তায়ালা পর্যন্ত পৌছে দেয়ার জন্যে আকাশের দরজাগুলোকে খুলে দেয়া হবে এবং আল্লাহ তায়ালা বলবেন, “আমার ইযযতের কসম, আমি কিছু সময় পরে হলেও তোমাকে অবশ্যই সাহায্য করবো ।' এই জন্যেই দেখা যায়, রোযার বর্ণনা দান করার সাথে সাথেই দোয়ার বর্ণনাও এসেছে। াযাল আকো কিছু বিখাল এরপর বর্ণনা প্রসংগে ঈমানদারদের জন্যে রোযার কিছু নিয়ম-কানুনও বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা তাদের জন্যে রোযার সময়ে মাগরেব থেকে ফজর পর্যন্ত সময়ের মধ্যে স্ত্রীদের সাথে মেলামেশাকে হালাল বলে ঘোষণা করেছেন। একইভাবে খানাপিনাও হালাল করেছেন। অনুরূপভাবে রোযার মাসে এতেকাফের সময়ও ফজর থেকে মাগরেব পর্যন্ত যেমন খানাপিনা হারাম তেমনি মাসজিদে এতেকাফরত অবস্থায় স্ত্রী সংসর্ণও নিষিদ্ধ ঘোষণা হয়েছে । এ বিষয়ের রোযার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন কাজের জন্যে যাওয়াকে নিষেধ মানুষদের কাছে (খুলে খুলে) বলে দিয়েছেন যাতে করে তারা (সব ধরনের অনাচার থেকে) বেঁচে থাকতে পারে । -আয়াত ১৭৮ এখানে উল্লেখযোগ্য যে রোযার হুকুম আসার পর প্রথম প্রথম কোনো রোযাদার ব্যক্তি ইফতার করার পর ঘুমিয়ে পড়লে খানাপিনা এবং স্ত্রী সংসর্গ সবই হারাম হয়ে যেতো । ফজরের পূর্বে যে কোনো সময় ঘুম ভেংগে গেলেও খাওয়া-দাওয়া ও স্ত্রী সংসর্গ করার আর অনুমতি ছিলো না। এ রকম কিছু কিছু ঘটনা ঘটে যায় যে ঠিক ইফতারের সময় ঘরে খাবার কারো কারো থাকেনি এবং তারা নিদ্রায় ঢলে পড়েন। তারপর ঘুম যদিও ভেংগেছে, কিন্তু খানাপিনা হালাল না থাকার কারণে না খেয়েই পরের দিন রোযা রেখেছেন এবং পর দিন মরণাপন্ন অবস্থায় পৌছে গিয়েছেন। এ খবরটি নবী সে.)-এর কাছে পৌছেছে । একইভাবে কেউ কেউ ইফতারের পর (পুরুষ ও মহিলা) ঘুমিয়ে পড়েছেন। তারপর হঠাৎ করে মিলনাকাংখা জেগে ওঠায় সামলাতে না পেরে গুনাহে আপতিত হয়ে পড়েছেন। এ খবরটিও নবী (স.)-এর কাছে পৌছে গেছে এবং এই বিধানটি ভংগ হওয়ার কারণে তৎকালীন ওই মুসলমানদের পাকড়াও করাটাও বেশ জটিল মনে হয়েছে, তাই আল্লাহ তায়াল৷ পড়েছিলো । তাদেরকে আন্লাহ তায়ালা মাফ করে দিয়ে বুঝার সুযোগ দিলেন যে প্রকৃতপক্ষে তিনি তাদের জন্যে সব কিছু সহজ করে দিতে চান এবং তাদের তাওবা কবুল করা দ্বারা তাদের প্রতি তার রহমতের অমিয় ধারা যে অবিরত ধারায় বর্ষিত হয় তাও বুঝাতে চান। এরপর এই আয়াতটি নাধিল হলো । এই আয়াত দ্বারা ফজর থেকে মাগরেব পর্যন্ত স্ত্রীভোগ হালাল করে দেয়া হলো। “হালাল করে দেয়া হলো তোমাদের জন্যে রোযার রাব্রিগুলোতে তোমাদের স্ত্রীদের সাথে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।