সবই ভুলে ভরা নির্বৃদ্ধিতা ও অজ্ঞানান্ধকারে আচ্ছন্ন বাকা পথ যা সঠিক দিকনির্দেশনা দিতে পারে না, না তার পরিসমাপ্তি হয়েছে কোনো সত্য সঠিক পথের দিকে । আল্লাহর দরবারে বান্দার দোয়া তখনই মঞ্জুর হওয়ার আশা করা যায় যখন তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে সত্য সঠিক পথে চলতে থাকে । তাই তাদের কর্তব্য একমাত্র তার কাছেই প্রার্থনা জানানো এবং কোনো ব্যস্ততা না দেখানো । কারণ তিনিই নির্ধারিত করে রেখেছেন দোয়া কবুলের নির্দিষ্ট সময়কে এবং সে নির্ধারিত সময় একমাত্র তারই জ্ঞানভান্ডারে রয়েছে। দেখুন, এ বিষয়ের ওপর কয়েকটি হাদীস কি সুন্দরভাবে আলোকপাত করেছে, হযরত সালমান ফারসী (রো.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (স.) বলেছেন বান্দা যখন তার দিকে হাত দুটি প্রসারিত করে দিয়ে কিছু চায় তখন সেই দুটি হাতকে ব্যর্থ অবস্থায় ফিরিয়ে দিতে আল্লাহ তায়ালা লজ্জা বোধ করেন । (আবু দাউদ, তিরমিযি, ইবনে মাজা মায়মূনের উদ্ধৃতি দিয়ে হাদীসটি এনেছেন। মূল হাদীসটি নিম্নরূপ, ১. এবাদা ইবনেস্ সামেত রো.) রেওয়ায়াত করেছেন যে নবী (স.) এরশাদ করেছেন আল্লাহ রাব্বুল ইযযতের কাছে কোনো মুসলিম ব্যক্তি যখন কোনো বিষয়ের জন্যে আবেদন জানায় তখন অবশ্যই আল্লাহ তায়ালা তাকে তা দান করেন অথবা ওই রকমই কোনো অকল্যাণ থেকে তাকে বাচিয়ে নেন। এই আবেদন তিনি ততক্ষণ পর্যন্ত মঞ্ত্রর করেন যতক্ষণ সে কোনো পাপপূর্ণ জিনিস না চায় অথবা তার চাওয়ার মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কথা না থাকে । (তিরমিযী) ২. বোখারী ও মুসলিম শরীফে এসেছে, তোমাদের যে কোনো ব্যক্তির দোয়া ততক্ষণ কবুল করা হয় যতক্ষণ সে এই বলে ব্যস্ততা না দেখায় যে আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া কবুল করা হলোনা। ৩. সহীহ্ মুসলিম নবী (স.)-এর একটি হাদীস বর্ণনা করেন, কোনো পাপপূর্ণ কথা বা আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কোনো আবেদন না জানানো হলে বান্দার অন্য সকল দোয়া কবুল হতে থাকে । বলা হলো, ইয়া রসূলাল্লাহ ব্যস্ততা কী জিনিস? রসূলুল্লাহ্ (স.) বললেন, আমি দোয়া করেছি, বারবার আমি দোয়া করেছি, কিন্তু, আমার দোয়া কবুল হলো বলে তো দেখলাম না, এইভাবে সে হতাশ হয়ে যায় এবং দোয়া করা বন্ধ করা দেয় (এরই নাম ব্যস্ততা)। আর রোযাদারদের দোয়াই সব থেকে তাড়াতাড়ি কবুল হয়। যেমন ইমাম আবু দাউদ আত্তায়ালেসী তার মোসনাদে আব্দুল্লাহ ইবনে ওমরের বরাত দিয়ে হাদীস এনেছেন। তিনি বলেন, “আমি রসূল (স.)-কে বলতে শুনেছি, রোযাদারের জন্যে ইফতারের: সময় (একটি বিশিষ্ট মর্যাদা দেয়া হয়েছে) তার দোয়া কবুল করা হয়। একারণে আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) ইফতারির সময় পরিবারের সকল লোকদেরকে ডেকে একত্রিত করতেন এবং দোয়া করতেন । সুনানে ইবনে মাজীতে আব্দুল্াহ ইবনে ওমরের বরাত দিয়ে বর্ণিত হাদীসে বলা হয়েছে, নবী সে.) বলেছেন, .নিশ্যয়ই ইফতারের সময় রোযাদারদের জন্যে এমন দোয়া করার সুযোগ দেয়া হয়েছে যা ফিরিয়ে দেয়া হবে না। হযরত আবু হোরায়রা রো.)-এর বরাত দিয়ে মোসনাদে ইমাম আহমাদ সুনানে তিরমিযী, নাসাঈ এবং ইবনে মাজা হাদীসের গ্রন্থসমূহের মধ্যে যে হাদীসটি এসেছে তা হচ্ছে, ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।