“আর (হে রসূল) আমার বান্দা যখন তোমার কাছে আমার কথা জিজ্ঞাসা করে তখন (তাদেরে তুমি বলে দাও) অবশ্যই আমি তাদের অতি কাছে তারা যখন আমাকে ডাকে তখনই আমি তাদের ডাকে সাড়া দেই। অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার ওপর যেন দৃঢ় ঈমান (পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা) রাখে, তাহলেই আশা করা যায় তারা সঠিক পথ পেয়ে যাবে । “তখন অবশ্যই আমি তাদের খুব কাছে, সাড়া দেই আমি প্রার্থনাকারীর প্রার্থনায়" কী সুন্দর কথা! কী গভীর মায়াময় ও আবেগপূর্ণ কথা! কতো চমৎকার স্নেহপূর্ণ বচন আর কি মোহাববাতের আমেজমাখা ভাষা । আল্লাহর কাছ থেকে এই গ্রীতি ভাষণ লাভ করার পর কোথায় থাকে রোযার কষ্ট ক্লেশ! কোথায় থাকে তার নৈকট্য ও মোহাব্বাতের ছায়াতলে অন্যান্য তাকলীফ! দেখুন মূল আয়াতের ব্যাখ্যার সাথে যে কথাগুলো এসেছে তার প্রতিটি শব্দে ঝংকৃত হয়েছে ওই একই প্রিয় এবং মধুমাখা বচন! আবারও দেখুন, “আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তখন তাদের তুমি বলে দাও, আমি তাদের সন্নিকটে, প্রার্থনাকারীর ডাকে আমি তখনই সাড়া দেই যখনই সে আমাকে ডাকে ।' এখানে খেয়াল করার বিষয়, বান্দাদের গতি তারই দিকে এবং সরাসরি তার তরফ থেকে ওদের দিকে তার অমিয় মধুর জবাব আমি “সন্নিকটে" এভাবে বলেননি যে, ওদের বলো-আমি কাছে, শুধুমাত্র বান্দার জিজ্ঞাসা করার কারণে আল্লাহর পক্ষ থেকে সাড়া আসেনি, মহান রব্বুল আলামীন নিজেই বান্দার 'কাছে এসে যাওয়ার' কথা ঘোষণা করেছেন। তিনি একথাও বলেননি -আমি বান্দার ডাক শুনি বরং তিনি ডাকের দ্রুত জবাব দিতে গিয়ে বলছেন- “যখনই সে আমাকে ডাকে তখনই তার ডাকে আমি সাড়া দেই এ এক চমৎকার আয়াত । এ আয়াতটি মোমেনের অন্তরে আল্লাহর মায়াময় ডাকের অমিয় সুধা নিঃশেষে ঢেলে দিয়ে তাকে কানায় কানায় ভরে দেয়, এনে দেয় এক দারুণ আবেগময় মোহাব্বাত, বয়ে আনে আল্লাহর প্রশস্ত রেযামন্দি, আনে বিশ্বাস ও নিশ্চিত আস্থা । এই অবস্থায় প্রত্যেক মোমেন আল্লাহর সন্তোষ প্রাপ্ত জীবন লাভ করে, তার নৈকট্য লাভে ধন্য হয় এবং এক নিরাপদ আশ্রয়স্থল পেয়ে যায়। আর প্রিয়তমের এই মধুর ভালবাসার ছায়াতলে, তার এই মোহাব্বাতপূর্ণ সান্নিধ্যে এবং এই সম্তীবনী সাড়া দান করার পর আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তার বান্দাদের আহবান জানাচ্ছেন তারাও যেন তীর ডাকে সাড়া দেয় এবং তার ওপর আস্থা রাখে । তাহলেই হয়তো এই সাড়া দান তাদেরকে সৌভাগ্যের পথে, হেদায়াতের পথে এবং সর্বপ্রকার সংশোধনীর পথে এগিয়ে নেবে। এরশাদ হচ্ছে, সুতরাং, তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার ওপর দৃঢ় আস্থা রাখে তাহলেই হয়তো তারা সঠিক পথ পেয়ে সৌভাগ্যবান হয়ে যাবে । অতএব, আল্লাহর ডাকে সাড়া দান ও তাঁর ওপর পরিপূর্ণ আস্থা রাখার শেষ পরিণতি হচ্ছে তাদের নিজেদের সার্বিক সাফল্য ও কল্যাণ, আর সে সাফল্য আসবে সৌভাগ্য অর্জন, হেদায়াত লাভ এবং কলুষতা মুক্ত ও সংশোধিত জীবন লাভের মাধ্যমে । আল্লাহর নিজের কোনো ক্ষতি বৃদ্ধি কোনো কিছুতে নেই, যেহেতু তিনি সকল অভাব ও বিশ্বজগতের সকল প্রয়োজনের উর্ধে । প্রকৃত সত্য সঠিক পথ হচ্ছে সেই পথ যা ঈমানের আলোকে সমুজ্ল এবং আল্লাহর আনুগত্যে সমৃদ্ধ । অতএব, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা যা তিনি গোটা মানব মন্ডলীর জন্যে মঞ্জুর করেছেন তাইই একমাত্র সঠিক সোজা ও সৌভাগ্যপূর্ণ জীবন ব্যবস্থা । এর বাইরে যা কিছু আছে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।