Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আর এইভাবে রোযা রাখার সুযোগ লাভ এমন একটি নেয়ামত যার কারণে আল্লাহর শোকরগোযারি করা এবং তার বড়ত্ব ঘোষণা করা কর্তব্য হয়ে পড়ে । তাই আল্লাহ তায়ালা বলছেন- “আর যাতে করে (কাযা করার সুযোগ লাভ করার কারণে) তার শ্রেষ্ঠতৃ ঘোষণা করতে পারো এবং তার কাছে তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো ।' আসলে এই অবশ্য পালনীয় কাজটির বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে আল্লাহর বড়ত্ব ঘোষণা একটি মহান উদ্দেশ্য । আল্লাহ তায়ালা চান, তিনি তাদের জন্যে হেদায়াতের পথ প্রাপ্তি প্রাণবন্ত ও সহজ হয়ে থাক । তিনি চান, হেদায়াতের আলো দিয়ে তাদের জীবন সমস্যা সমাধানের পথকে তিনি যে কতো সহজ করে দিয়েছেন মানুষ তার মূল্য সঠিকভাবে বুঝুক । সংকট সমস্যা যখন রোগ ব্যাধি আকারে আসে এবং সফরের ক্লেশ যখন মানুষকে কাতর করে ফেলতে চায় তখন রোযা কাযা করার সুযোগ পেয়ে মানুষ যথার্থভাবে আল্লাহর অনুগ্হ বুঝতে পারে, যা অন্য কোনো সময় বুঝা সম্ভব নয়। সাধারণভাবে গুনাহের কাজে মানুষ যখন লিপ্ত হয়ে যায় তখন তাদের চিন্তাশক্তি রুদ্ধ হয়ে যায়, যার ফলে তার অংগ প্রত্যংগকে সক্রিয় হয়ে ওঠা থেকে আর সে সামলাতে পারে না। রোযার মাসে আল্লাহর ভয়েই সে গুনাহের কাজ সম্পর্কে চিন্তা করে না এবং অংগ প্রতংগকে মন্দ কাজ করা থেকে বিরত রাখে। আল্লাহর হেদায়াত বা পথ প্রদর্শনকে এমন গভীরভাবে রোযাদার অনুভব করে যেন সে নিজের হাত দ্বারা তা স্পর্শ করে দেখতে পাচ্ছে। তার গভীর অনুভূতি সক্রিয় হয়ে ওঠে । আল্লাহ তায়ালা তার অন্তরে তার শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রতিষ্ঠিত করে দেন, আর তখন সে স্বতস্ফুর্তভাবে তার শ্রেষ্ঠত্বের গান গাইতে থাকে এবং সর্বত্র তাঁর শ্রেষ্ঠতৃকে প্রতিষ্ঠিত করার জন্যে সক্রিয় হয়ে ওঠে । সাথে সাথে নেয়ামত লাভ করায় রোযাদারদের অন্তর প্রাণ কৃতজ্ঞতাভারে নুয়ে পড়ে । এর ফলে সার্বিকভাবে আল্লাহর আনুগত্য অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় । রোযার আলোচনার একেবারে শেষে এই কথাটাই বলা হয়েছে, “যেন তোমরা তার ভয়ে বাছবিচার করে চলতে পারো ।' আপাত দৃষ্টিতে রোযার এই বিধানটি শরীর ও মনের ওপর ভারী ও কষ্টকর মনে হলেও এরই মধ্যে রয়েছে আল্লাহর বহু নেয়ামত এবং এর মাধ্যমেই তার রহমতের বহিপ্রকাশ ঘটে । এই বিধানের মাধ্যমেই সত্যিকারে দাসতৃপূর্ণ জীবন যাপনের প্রশিক্ষণ লাভ করা যায় এবং যে মহান উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে তার জন্যে তাকে প্রস্তুত করা সম্ভব হয়। নিশ্চিত একথা সত্য যে, রোযা এমন এক ভূমিকা যার দ্বারা “তাকওয়া” প্রহরার কাজ হয়। এই বিধানের মাধ্যমেই আল্লাহ তায়ালা এর তদারকর স্বীকৃতি এবং বিবেকের কাছে জবাবদিহিতার মনোভাব ফুটে ওঠে। াবমুদেল দ্বারে বান্দান্ল দোয়া রোযার সময়সীমা, রোযা রাখাকালীন কি কি'জিনিস ব্যবহার করা যায়, আর কোন কোন জিনিস নিষিদ্ধ সে সব বিষয়ের বিস্তারিত আলোচনার পূর্বে আমরা অন্তরের গভীরে এবং মনের গোপন কন্দরে অতি আশ্চর্য এক জিনিস দেখতে পাই। প্রিয়তম আল্লাহর কষ্টকর এই হুকুম পালনের সময় আমরা তীর মধুর পরশ পাই, তার রহমত যেন মূর্ত হয়ে ফুটে ওঠে আমাদের সামনে । আল্লাহর ডাকে সাড়া দেয়ার প্রতিদান যেন হাতে নাতে এবং সাথে সাথে পেয়ে যাই । এই বিনিময় প্রাপ্তির অনুভূতি আমরা পাই তার নৈকট্য লাভের চেতনায় এবং দোয়া কবুলের মাধ্যমে । তার মেহেরবানীর নির্বরিণী নির্গত হচ্ছে যে শব্দ সমষ্টি থেকে তা যেন এক স্বচ্ছ সমুজ্জল স্ত্রেহ মমতার দরিয়া । এরশাদ হচ্ছে, ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।