এই আয়াতটি দ্বারা সুস্থ ও মুকীম (গৃহবাসী) ব্যক্তির জন্যে যে রেয়ায়েত পূর্বে ছিলো তা নাকচ হয়ে গেলো। একমাত্র বৃদ্ধ বা বৃদ্ধা ব্যক্তির জন্যে ওই “রেয়ায়েতের” সুবিধা এখনও রয়ে গেছে। এর বিবরণ ইতিমধ্যে পেশ করা হয়েছে। এখন যে ব্যক্তি এ মাসটি পাবে, সে যেন অবশ্যই রোযা রাখে । অর্থাৎ যে কোনো ব্যক্তি এ মাসে উপস্থিত (বেঁচে) থাকবে মোসাফের ব্যতীত, অথবা তোমাদের মধ্যকার যে ব্যক্তি এ মাসের চাদ দেখতে পাবে (তার জন্যে এ হুকুম)। যে ব্যক্তি অন্য কোনো বিশ্বস্ত সূত্রে চাদ দেখার খবর পেয়েছে তাকেও সরাসরি চাদ দর্শনকারীর মতো রোযা রাখতে হবে । আর যেহেতু এই আয়াত সাধারণভাবে সবার জন্যেই নির্দেশ দানকারী এজন্যে পুনরায় অসুস্থ এবং সফরে থাকা ব্যক্তির জন্যে আয়াতের শেষাংশের মধ্যে) রেয়ায়েতের কথা জানান । এরশাদ হচ্ছে, “আর কেউ অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে অন্য সময়ে সে রোযা-না-রাখা নির্দিষ্ট দিনগুলোর রোযা পূরণ করে দেবে ।” একটি সহজ সন্ত জীবন ব্তবজ্তা এই ফরয কাজটি আদায় করার ব্যাপারে তৃতীয় উদ্দীপক কথা আসছে এবং নির্দেশ দান ও সুযোগ দান উভয় অবস্থার যে বিবরণ এসেছে তার মধ্যেও আল্লাহর রহমতের কথা একইভাবে ঘোষিত হয়েছে । এরশাদ হচ্ছে, “'আন্লাহ তায়ালা চান তোমাদের জন্যে সহজ অবস্থা এবং তিনি কখনো কোনো কঠোরতা তোমাদের জন্যে চান না।" দ্বীন-ইসলামের আকীদা বিশ্বাসের ভিত্তিতে যে সকল বিধান দেয়া হয়েছে সেগুলোর সব কয়টিতেই এই মহান মূলনীতি বিরাজমান । অর্থাৎ আল্লাহ তায়ালা বান্দার জন্যে সব কিছু সহজ করে দিতে চান, কোনো কঠোরতাই তিনি চান না। একথা ম্মরণ রেখে যখন কেউ আন্মাহর হুকুম পালন করে তখন তার মন সজীবতায় ভরে যায়, জীবনের সকল কাজেই সে দেখতে পায় আল্লাহর হুকুম পালন করা কত সহজ ও সুন্দর । প্রত্যেক মুসলিম (আত্মসমর্পণকারী) ব্যক্তি তার হুকুম পালন করতে গিয়ে নিজ মনের মধ্যে এমন সহিষ্কুতার ট্রেনিং পায় যে সে কোনো কিছুতেই আর কষ্ট বা জটিলতা অনুভব করে না। রোযা রাখার কারণে কষ্ট সহ্য করার যে প্রশিক্ষণ সে পায় তার ফলে আল্লাহর সকল বিধান সকল ফরয কাজ সহ অন্যান্য সমস্ত কাজ পরিপূর্ণ নিপুণতার সাথে আদায় করা তার কাছে এমন সহজ অনুভূত হয় । যেন মনে হয়, পানির শ্রোতের মতো সব কিছু সাবলীল গতিতে এগিয়ে যাচ্ছে এবং ধীর গতিতে গাছের বৃদ্ধির মতো নিশ্চিন্ত মনে ও পরিপূর্ণ নিশ্চয়তা এবং তৃপ্তির সাথে সব কিছু সম্পন্ন হচ্ছে। সাথে সাথে তার চেতনার মধ্যে আল্লাহর রহমত এবং মোমেনদের জন্যে তিনি যে সর্বদা সহজ অবস্থা এবং কোনো অবস্থাতেই কঠোরতা চান না একথা সদা সর্বদা জাগরুক থাকে। ' আর মোসাফের ও অসুস্থ ব্যক্তির রোযা পূরণের জন্যে অন্য যে কোনো সময় মঞ্জুর করা হয়েছে যাতে করে রমযান মাসে রোযা না রাখতে পারা নির্দিষ্ট দিনগুলোর কাযা রোযা অন্য সময়ে ওই কষ্টে পড়া লোকগুলো রাখতে পারে । এভাবে পূরণ করে দিলে তাদের প্রতিদান দেয়াতে কিছুমাত্র কম করা হবে না বা তাদের প্রতিদান বাতিলও করে দেয়া হবে না। এরশাদ হচ্ছে- “যাতে করে (সফরের সংকট ও রোগ-ব্যাধির কষ্টে ভেংগে না পড়ে) নির্দিষ্ট রোযাগুলো পূরণ করতে পারে । ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।