“আর, যারা রোযা রাখতে সক্ষম হওয়া সত্তেও না রাখতে চায় তাহলে প্রতি রোযার পরিবর্তে একজন মেসকীনকে খাওয়াবে । তবে যে ব্যক্তি স্কতস্কৃর্তভাবে কোনো সৎকাজ করবে সেটা অবশ্যই তার জন্যে কল্যাণকর হবে । আর রোযা রাখাই তোমাদের জন্যে ভালো । এর উপকারীতা জানলে তোমরা অবশ্যই রাখতে ।' রোযার হুকুম প্রথম যখন নাধিল হয় তখন মুসলমানদের কাছে রোযা রাখা বড়ই কষ্টকর মনে হয়েছিলো । দ্বিতীয় হিজরীর শুরুতে জেহাদ ফরয হওয়ার আয়াত নাধিল হওয়ার পূর্বেই রোযা ফরয হওয়া সম্পর্কিত আয়াত নাযিল হয়। এই কারণে আল্লাহ তায়ালা তাদের জন্যেও রেয়ায়েত ম ,র করেছিলেন যারা রোযা রাখতে সক্ষম হওয়া সত্তেও কষ্টবোধ করছিলো । সে জন্যে প্রতিটি রোযা ভংগের ফিদইয়া বা ক্ষতিপূরণ হিসেবে একজন মেসকীনকে খাওয়ানোর ব্যবস্থা দেয়া হয়েছিলো । তারপর, কষ্ট করে রোযা রাখার জন্যে মুসলমানদের অন্তরে রোযার প্রতি মোহাব্বাত সৃষ্টি করা হয়েছে এবং রোযা রাখতে তাদেরকে এই বলে উৎসাহিত করা হয়েছে যে, চূড়ান্ত ফরয না হওয়া সত্তেও যে নিজের ইচ্ছায় রোযা রাখবে সে অবশ্যই সমূহ কল্যাণের অধিকারী হবে । আর প্রতিটি রোযার পরিবর্তে একজনকে খাওয়ানোর হুকুম হওয়া সত্তেও রমযান মাসের প্রাপ্তি রোযার বদলে যদি দুজন, তিনজন অথবা ততোধিক মেসকীনকে কেউ সওয়াবের নিয়তে খাওয়ায় সেটা অবশ্যই তার জন্যে অধিক কল্যাণকর হবে । আর কেউ যদি ফিদইয়া দিয়ে রোযা ভংগের সুযোগ না নিয়ে আনুগত্য বোধে রোযা রাখে সেটা হবে আরও ভালো। এইজন্যেই উচ্চারিত হয়েছে, যে কোনো ব্যক্তি নেকীর কাজ নিজ খুশী ও ইচ্ছা অনুযায়ী করবে সেটা অবশ্যই তার জন্যে ভালো। একথার মধ্যে, যে “নেকীর কাজ' বলা হয়েছে তা সাধারণভাবে সকল প্রকার নেকীর কাজের জন্যে প্রজোয্য। পৃথক পৃথক ভাবে মেসকীন খাওয়ানোর কথা এবং পরবর্তীতে রোযা রাখা ভালো এ কথা বলায় এগুলোর অতিরিক্ত কোনো নেকী অর্থে আয়াতের এই অংশটি ব্যবহৃত হয়েছে, এরপর কষ্ট করে রোযা রাখার জন্যে তাদেরকে উৎসাহিত করা হয়েছে। এখানে সফর এবং অসুখ বিসুখের উল্লেখ হয়নি । এরশাদ হচ্ছে, নোযার কিছু প্রাসসঘশিক আল্সক্সামা “আর রোযা রাখাই তোমাদের জন্যে উত্তম মনে করতে, যদি এর উপকারীতা জানতে ।" এমতাবস্থায় রোযার মধ্যেই কল্যাণ একথা বলে আল্লাহ তায়ালা বুঝাতে চাইছেন যে মানুষের *রোযা-রাখার মাধ্যমে ইচ্ছা শক্তির ট্রেনিং হয়ে যাক, তারা একটু কষ্ট সহিষ্কতার শক্তি অর্জন করুক এবং আরামে আল্লাহর হুকুম পালন করার চাইতে একটু কষ্টকর কাজ করে তার হুকুম পালন করাকে প্রাধান্য দিক | এসব কিছু ইসলামী যেন্দেগীর জন্যে প্রয়োজনীয় ট্রেনিং হিসেবে মনে এটা সেই ব্যক্তির জন্যে যে প্রকৃতপক্ষে কোনো রোগে আক্রান্ত হয়নি। এমনিতে রোযা রাখলে কিছু কষ্ট তো হবেই সেটা কোনো ব্যাপার নয় এবং তাকে কোনো রোগ ব্যাধি মনে করা ঠিক হবে না। সর্বাবস্থায় একথাগুলোকে পরবর্তীকালে যে রুখসৎ বা প্রদত্ত রেয়ায়েতকে বাতিল করা হবে তার ভূমিকা হিসেবেই উচ্চারণ করা হয়েছে। এখানে মনে রাখতে হবে তাদের থেকে রেয়ায়েত (সুযোগ) তুলে নেয়া হবে যারা মোসাফের নয়, মুকীম এবং অসুস্থ নয়, সুস্থ শরীরের অধিকারী, পরবর্তীতে এ আলোচনা আসছে । তবে অত্যন্ত বৃদ্ধদের জন্যে মেসকীন খাওয়ানোর এই রেয়ায়েত কিন্তু বাকি রয়ে গেলো, যারা রোযা রাখতে গিয়ে ভীষণ কষ্ট পায় এবং কাযা করার শক্তিও রাখে না বা কাযা করতে পারবে বলে আশা করা যায় না। ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।