Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, আমি তোমাদের মতো নই, আমাকে আমার রব খাওয়ান এবং পান করান (বোখারী মুসলিম) প্রথম হাদীসটিতে প্রমাণিত হয় যে রসূল (স.) রোযা ভেংগেছেন। আবার যারা রোযা ভাংগেনি তাদের সম্পর্কে উলাইকাল উসাতু উলাইকাল উসাতু' বলা হয়েছে। অর্থাৎ ওরাই অবাধ্য ওরাই অবাধ্য। এ হাদীসটি মক্কা বিজয়ের বছরে শেষের দিককার হাদীস এবং এ হাদীসটি দ্বারা পছন্দনীয়: কাজ কোনটি তা অধিক গুরুত্ব সহকারে ফুটিয়ে তোলা হয়েছে এ সব হাদীস থেকে সামগ্রিকভাবে যে দিকনির্দেশনা পাওয়া যায় তা হচ্ছে রসূলুল্লাহ (স.) পরিবেশ পরিস্থিতি অনুসারে পথনির্দেশ করতেন এবং বাস্তব অবস্থাকে সামনে রেখেই প্রয়োজন মতো যেটা সহজতর সেটাই করতে বলতেন। প্রথম বছরের হাদীসগুলোতে বিভিন্ন মত প্রকাশ পেয়েছে এতে বুঝা গেলো যে কোনো একটি কথার ওপর তিনি স্থবির হয়ে থাকেননি । তিনি উম্মতের অভিভাবক হিসেবে বাস্তব অবস্থাকে সামনে রেখেই তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। তবে, সফরে রোযা রাখা সম্পর্কে সর্বশেষ কথা যা উপরের হাদীসগুলো থেকে জানা যায় তা হচ্ছে রোযা না রাখাই উত্তম। বাস্তবিক কোনো সমস্যা বা কষ্ট আছে কিনা এ বিষয়ে কোনো শর্তই আরোপ করা হয়নি । রোগ ব্যাধি সম্পর্কে অবশ্য ফকীহদের মতামত ছাড়া হাদীস থেকে আমি নিজে কিছু পাইনি । তবে এটা স্পষ্ট যে, যে কোনো রোগের ব্যাপারে এ সুযোগ গ্রহণকে সাধারণভাবে অনুমতি দেয়া হয়েছে। কোন প্রকারের রোগ, কতো কঠিন ব্যাধি এবং কতটুকু অসুখ এ সব কিছুর বাধ্যবাধকতা পেশ করা হয়নি। রোযা রাখলে রোগ বেড়ে যাবে আশংকা আছে এ শর্তও দেয়া হয়নি। কথা শুধু এতটুকু আছে যে প্রতিটি রোযার জন্যে অন্য সময়ে একটি করে রোযা রাখতে হবে এবং অধিকাংশ মত এইটারই পক্ষে যে রোযা পুরণ ধারাবাহিক ভাবেই করতে হবে তা জরুরী নয়। এই বিস্তারিত আলোচনায় প্রবৃত্ত হওয়ার উদ্দেশ্য আমার এ নয় যে, আমি ফেকাহবিদদের সাথে বিরোধিতা করবো বা তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়বো, বরং আমি চেয়েছি প্রতীকী এবাদাতসমূহের ব্যাপারে একটা নীতি প্রতিষ্ঠিত হয়ে যাক, আর এসব এবাদাতের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা জাগরক হোক মূলত এটাই ছিলো আমার উদ্দেশ্য । এই অবস্থাই এবাদাতকারীর ব্যবহারকে মযবুত করে এবং এই সচেতনতার ওপরই তার বিবেককে প্রশিক্ষণ দেয়ার কাজ প্রধানত নির্ভর করে, তখন সে আল্লাহর আনুগত্য সুন্দরভাবে করতে পারে এবং তার জীবনের সকল ব্যবহারগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এ হচ্ছে একটি দিক, অন্য যে দিকটি এই সচেতনতার ফলে গড়ে ওঠে তা হচ্ছে, আল্লাহর বাঞ্কিত ও কাংখিত সকল কাজগুলো করার মাধ্যমে সার্বিকভাবে তার দ্বীনকে গ্রহণ করা সম্ভব হয়, আনুগত্য ও তাকওয়ার হক আদায় হয় এবং সর্বোতভাবে ফরয ওয়াজেব ও মোবাহ কাজগুলো পালন করা সম্ভব হয়। রঃ এইভাবে পূর্ণাংগ সেই আনুগত্য প্রতিষ্ঠিত হয় যা কোরআন হাদীসে বর্ণিত হয়েছে, আর এইভাবে প্রশান্ত মনে নিশ্চিন্ততা প্রজ্ঞা, পূর্ণ চেতনা ও আল্লাহতীতি সহ আল্লাহর দিকে বান্দা এগিয়ে যেতে সক্ষম হয়। আসুন, এবার আমরা সেই বর্ণনাধারার দিকে ফিরে যাই যার আলোচনা কালামে পাকের মধ্যে ধারাবাহিকভাবে চলছিলো । এরশাদ হচ্ছে, বিশাজ্প ২য় ১৫ ণ পু ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।