৬. আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (স.)-এর সাথে ছিলাম । আমাদের মধ্যে রোযাদার ও ভোজদার উভয় শ্রেণীর মানুষ ছিলো । কিন্তু রোযাদাররা ভোজদারদেরকে এবং ভোজদাররা রোযাদারদেরকে, কেউ কাউকে দোষারোপ করেনি । (ইমাম মালেক, বোখারী, মুসলিম ও আবুদাউদ)। ৭. আয়শা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আম্র আস্লামীর পুত্র হামযাহ্ রসূল (স.)-কে সফরের সময় রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করলেন (তিনি বেশী বেশী রোযা রাখায় অভ্যস্ত ছিলেন)। তখন রসূলুল্লাহ (সে.) বললেন, (এই সফরের সময়) চাইলে রোযা রাখো, চাইলে রোযা ভাংগো (এটা তোমার খুশী) ইমাম মালেক, বোখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিঘি এবং নাসাঈ ।) ৮. আবুদ্দারদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রমযান মাসে অত্যন্ত কঠিন গরমের | দিনে সফরে বেরুলাম। এমনকি গরমের চোটে আমাদের কেউ কেউ মাথায় হাত রেখে স্বস্তি পাওয়ার চেষ্টা করছিলো । আর সে সময় একমাত্র রসূল (স.) ব্যতীত এবং ইবনু রওয়াহা ব্যতীত আর কেউ রোযা ছিলো না (বোখারী, মুসলিম ও আবু দাউদ)। ৯. মোহাম্মাদ ইবনে কা'ব বলেন, রমযান মাসে আনাস ইবনে মালেকের কাছে আমি এলাম, তখন উনি সফরে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তার-সওয়ারীকে রওয়ানা হওয়ার প্রয়োজনীয় সাজ দ্বারা সজ্জিত করা হয়েছিলো এবং তিনি নিজে সফরের পোশাকও পরে নিয়েছিলেন, এ সময়ে তিনি খাবার আনতে বললেন এবং খাবার দিলে তিনি খেয়ে নিলেন, তখন আমি তীকে জিজ্ঞাসা করলাম, এটাই কি রসূল (স.)-এর সুন্নত? তিনি বললেন, হা তার পর সওয়ারীতে চড়ে রওয়ানা হয়ে গেলেন। (তিরমিযী)। ১০. ওবায়েদ ইবনি যোবায়র বলেন, রসূলুল্লাহ (স.) র সাহাবী আবু বসরাতুল গিফারী (রা.) এর সাথে রমযান মাসে ফুসতাত থেকে এক জাহাজে করে রওয়ানা হলাম । জাহাজ ছাড়ার পর তাকে নাশতা দেয়া হলে তিনি বললেন, কাছে এসো । আমি বললাম, আপনি কি আবাসিক এলাকা দেখতে পাচ্ছেন না? তিনি বললেন তুমি কি রসূলুল্লাহ (স.)-এর সুন্নত পরিত্যাগ করতে চাচ্ছ? এ কথার পর তিনিও খেলেন আমিও খেলাম । (আবু দাউদ)। ১১. মাসসূর আল কালাবী থেকে বর্ণিত, তিনি বলেন, দাহিয়া ইবনে খালীফা কালবী (রা.) দামেশকের এক গ্রাম থেকে এতটা দূরত্বের সফরে রওয়ানা হলেন যতটা ফুসতাত থেকে আকাবা পর্যস্ত ছিলো এবং এই দূরত্ব ছিলো তিন মাইল। তারপর তিনি রোযা ভাংলেন এবং আরও অনেক মানুষ রোযা ভেংগে ফেললো, আবার কিছু সংখ্যক ব্যক্তি রোযা ভাংতে পছন্দ করলো না। তারপর নিজের বসতিতে ফিরে এসে তিনি বললেন, “আল্লাহর কসম আজ আমি এমন কিছু দেখেছি যা দেখবো বলে আশা করিনি। একদল লোক রসূল (স.) এবং তার সাহাবাদের সুন্নত থেকে সরে দীড়ালো। আয় আল্লাহ, আমার জান কবয করে আপনার কাছে আমাকে নিয়ে যান ।" এ হাদীসগুলো সামথিকভাবে একথারই ইংগীত বহন করে যে সফরের মধ্যে রোযা ভাংগার যে সুযোগ দেয়া হয়েছে তা গ্রহণ করাই শ্রেয়। এগুলোর মধ্যে কষ্ট হলে ভাংতে হবে, নচেৎ নয় এমন কোনো শর্ত আরোপিত হয়নি, যেমন শেষের দুটি হাদীসে বিশেষভাবে, রোযা না রাখাই উত্তম বলে বুঝা গেছে। অষ্টম হাদীসে কষ্টের মধ্যে রসূলুল্লাহ (স.) ও আব্দুল্লাহ্ ইবনে রওয়াহা যে রোযা রেখেছিলেন তাতে রসূলুল্লাহ (স.)-এর বিশেষ এবাদাত এর প্রকাশ ঘটেছে। যেমন সউম-এ |. বেসাল একমাত্র রসূলুল্লাহ (স.)-এর জন্যে খাস্ ছিলো। এতে একবার খেয়ে পর পর বহু দিন তিনি রোযা রেখেছেন। ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।