Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

সব হাদীসগুলো পাশাপাশি রেখে চিন্তা-ভাবনা করলে আমরা বুঝতে পারি যে, যারা রসূল (স.)-এর সময়ে অথবা তার যামানার কাছাকাছি ছিলেন তারা যা বুঝেছিলেন তাইই সঠিক এবং এই কারণেই পরবর্তীকালে ফেকহ শাস্ত্রের প্রবক্তারা যে বিতর্কে জড়িয়ে পড়েছেন তা নিয়ে আমাদের মাথা ঘামানো ঠিক হবে না। প্রাচীন ও প্রধান সেই সকল সাহাবা ও তাবেঈদের বুঝই আমাদের বাস্তব জীবনের জন্যে বেশী উপযোগী বলে প্রমাণিত হয়েছে এবং আমাদের অন্তরের মধ্যে বিদ্যমান আকীদা বিশ্বাসের সাথে তাদের ব্যাখ্যাই বেশী সংগতিপূর্ণ বলে বুঝা গেছে। দেখুন কী চমৎকারভাবে ব্যাখ্যা দিচ্ছে সেই হাদীসগুলো, ১. জাবের (রো.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (স.) বিজয়ের বছর, রমযান মাসে মক্কা অভিযানে বের হলেন। তিনি ও তীর সংগী লোকেরা সবাই “কোরায়াল গামীম" নামক স্থানে পৌছানোর পূর্ব পর্যন্ত রোযা রাখা অবস্থায় ছিলেন, কিন্তু ওইস্থানে পৌছে তিনি এক পেয়ালা পানি আনতে বললেন। পানি আনা হলে তিনি পেয়ালাটি এমনভাবে তুলে ধরলেন যে লোকেরা সবাই দেখতে পেলো, তারপর তিনি সে পেয়ালা থেকে পান করলেন। পরে তাকে বলা হলো, কিছুসংখ্যক লোক রোযা ভাংগেনি। একথা শুনে তিনি বললেন, ওরা বিরুদ্ধাচরণকারী, ওরা বিরুদ্ধাচরণকারী । (মুসলিম, তিরমিযী)। ২. আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (স.)-এর সাথে এক সফরে ছিলাম। তখন আমাদের মধ্যে কেউ কেউ রোযাদার ছিলো আর কেউ কেউ ছিলো বেরোযাদার। প্রচন্ড সে গরমের দিনে আমরা এক স্থানে অবস্থান করার জন্যে নেমে পড়লাম ৷ আমাদের মধ্যে যাদের কাছে চাদর ছিলো তারা বেশী ছায়াতে ছিলো, আমাদের আরও কিছুসংখ্যক লোক নিজ নিজ হাত দ্বারা রোদ থেকে নিজেকে বাচানোর চেষ্টা করছিলো । রোযাদার ব্যক্তিরা ক্লান্তিতে মাটিতে লুটিয়ে পড়লো এবং বে-রোযাদাররা উঠে তীবু খাটালো ও আরোহন করার জীব জন্তুগুলোকে পানি পান করালো । তখন নবী (স.) বললেন, আজ ভোজদারেরা পুরস্কার নিয়ে নিলো । (বোখারী মুসলিম ও নাসাঈ) ৩. জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (স.) এক সফরে ছিলেন। এসময় তিনি লক্ষ্য করলেন এক ব্যক্তির কাছে লোকেরা জড়ো হয়েছে এবং তাকে ছায়া দেয়া হয়েছে। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ওর? তারা বললো, লোকটি রোযাদার। তখন রসূলুল্লাহ সে.) বললেন, সফরে রোযা রাখা কোনো নেকী নয় (ইমাম মালেক বোখারী, মুসলিম, আবু দাউদ, এবং নাসাঈ)। ৪. আমর ইবনে উমাইয়া আদ্‌ দামারি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সফর থেকে ফিরে এসে রসূলুল্লাহ সে.)-এর কাছে গেলাম । তখন তিনি বললেন, হে আবা উমাইয়া, তুমি নাশতা না আসা পর্যন্ত একটু অপেক্ষা করো। আমি বললাম, ইয়া রসূলাল্লাহ্‌, আমি যে রোযা আছি। তিনি বললেন, “তাহলে মোসাফের সম্পর্কে শরয়ী বিধান বলছি শোনো । আল্লাহ তায়ালা মোসাফের থেকে রোযার বোঝা ও অর্ধেক নামায নামিয়ে দিয়েছেন ।' (নাসাঈ) ৫. বনী আবিল্লাহ ইবনে কা'ব ইবনে মালেক এর এক ব্যক্তি যার নাম আনাস ইবনে মালিক, তিনি বলেন, রসূলুল্লাহ (স.) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা মোসাফেরের কাঁধ থেকে নামাযের বোঝা অর্ধেক নামিয়ে দিয়েছেন এবং তাকে রোযা ভাংগার অনুমতি দিয়েছেন । আর দুধ-দানকারী মহিলা ও গর্ভবতী নারীর জন্যেও রোযা কাযা করার সুযোগ দিয়েছেন, যদি তাদের ভয় হয় রোঘা রাখলে তাদের বাচ্চাদের কষ্ট হবে (সিহাহ্‌ সেত্তার সকল হাদীসে বর্ণিত) ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।